Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া ৩ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এরমাধ্যমে ইমরানের ওপর আরোপিত দণ্ড স্থগিত হয়ে গেছে। গত ৫ আগস্ট ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি অ্যাটোক কারাগারে আটক আছেন।
আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজায় স্থগিতাদেশ দেওয়ায় দেশটির সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের প্রতি ব্যাপক ক্ষোভ জানিয়েছেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার অভিযোগ, প্রধান বিচারপতিকে খুশি রাখতেই সাজা স্থগিতের এই রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
এশিয়া বৃহৎ দেশ চীন তাদের নতুন ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে। সোমবার (২৮ আগস্ট) প্রকাশিত এ মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে বেইজিং।
আগামী ২০৩০ সালের মধ্যে দেশির বিভিন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে প্রতিদিন অন্তত ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছে ভারত। সোমবার ভারতীয় বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌরবিদ্যুৎ সম্পর্কিত আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (ইসা) মহাপরিচালক অজয় মাথুর।
দিন কয়েক আগেই চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে ভারত। গত সপ্তাহে দেশটির চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি।
শহরের বাসিন্দা মাত্র ৭০০ জনের কিছু বেশি। আর সেখানেই পর্যটনের মৌসুমে দিনে পর্যটক যান ১০ হাজার জন। আর এরই প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রতিদিন এই শহরে ঠিক কত সংখ্যক পর্যটক আসতে পারবেন, তার সংখ্যা সীমাবদ্ধ করে দিতে হবে।
আমাজন হলো পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট; যাকে পৃথিবীর ফুসফুস বলেও ডাকা হয়। চলতি বছরের এপ্রিলে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় জড়ো হন আমাজনের ছয় হাজারেরও বেশি আদিবাসী।
সাম্প্রদায়িক দাঙ্গায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার নুহ জেলা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত পলিশের অনুমতি না মেলার পরও বিশ্ব হিন্দু পরিষদ নুহতে মিছিল করার ঘোষণা দেওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে।
ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ করতে পারবেন ৮২ দেশের নাগরিক। অর্থাৎ বিশ্বের ৮২টি দেশের নাগরিকরা আগে থেকে ভিসা না নিয়ে আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ভারী বর্ষণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মূলত ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে ভূমিধস ও পাথর পতিত হওয়াসহ বৃষ্টি সম্পর্কিত নানা ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া দেশটিতে আরও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
কানাডায় বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির গৃহায়ন ও অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। এই দুর্নীতির মাধ্যমে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী ব্যাপকভাবে লাভবান হচ্ছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করায় সৃষ্ট তোলপাড় দুই প্রধান নির্বাহীর পদত্যাগ পর্যন্ত গড়িয়েছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন সেখানকার মুসলিম নেতারা।