Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিদিনকার রুটিন অনুযায়ী সকালে জগিংয়ে বেরিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। কিন্তু জগিং করার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে মুখে আঘাত পেয়েছেন তিনি।
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ ইভেন্টে যোগ দেওয়ার জন্য সম্ভবত ভারতে যাবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী মাসে ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটিজোলিজুমাব নামের একটি ওষুধ ব্যবহার করা হয়। আর এ ওষুধটি রোগীর শিরায় আইভি ডিপ্রের (স্যালাইন) মাধ্যমে দেওয়া হয়। এটি শরীরে প্রবেশ করাতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মতো সময় লাগে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে অবস্থিত সাব্রুমের ছোট একটি চা বাগান এলাকা বুধবার (৩০ আগস্ট) তাদের আটক করা হয়।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি ভবনে আগুন লেগে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এছাড়া ভয়াবহ এ আগুনে পুড়ে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা সম্প্রতি হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হয়েছে। বিজেপিশাসিত এই রাজ্যটির নুহ জেলার পর এবার হরিয়ানার গুরগাঁওয়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সেখানকার মুসলিম মহল্লায় লাগানো হয়েছে উচ্ছেদের পোস্টার।
ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসন বিন্যাসের কাজ শেষ হলে আগামী ২০২৪ সালের জানুয়ারি শেষ হওয়ার আগেই জাতীয় নির্বাচন করার পরিকল্পনা রয়েছে দেশটির নির্বাচন কমিশনের। যদি কোনো কারণে জানুয়ারির মধ্যে এ কাজ শেষ না হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি হবে নির্বাচন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি দোকানে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের দিকে গুলি চালিয়েছে ২১ বছরের এক যুবক। পরে সে নিজেও আত্মহত্যা করে। সেই প্রসঙ্গ টেনে বর্ণবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। আজ (মঙ্গলবার) সেই দণ্ড স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। এছাড়া এই মামলায় তাকে জামিনও দেন আদালত।
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় নিহত হন। তার এ মৃত্যুর বিষয়টি ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রাশিয়া।
দক্ষিণ এশিয়ার বাতাসে দিন দিন বাড়তে থাকা দূষণ উপাদানের ক্ষতিকর প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের জনগণের গড় আয়ুর ওপর। এই দেশের গড় আয়ু থেকে প্রায় ৭ বছর হারিয়ে যাচ্ছে বায়ু দূষণের কারণে।
শহরে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ডাকাতি। রাতে পথে-ঘাটে যে কোনো সময় ডাকাতির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই ডাকাতদের দৌরাত্ব নিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকায় রিপোর্টিং করতে যান একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক। তারা সেখানে টিভিতে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক তখন ওই দুই সাংবাদিকই ডাকাতির শিকার হন।