Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমানের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দাঁতের মাড়ির সংক্রমণের কারণে কয়েকদিন ধরে কিছুই খেতে পারছেন না তিনি।
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে ভারতে। দেশটিতে মূলত ৪০ বছর পর এতবড় একটি আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে। আর এই সময়ই তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর সরকারি বাসভবনে কয়েকদিন আগে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল— প্রেসিডেন্ট হয়ত তার ক্ষমতাবলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট ভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক হয়েছে।
বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ধর্ষণে ব্যর্থ হয়ে ভারতীয় এক বিমানবালাকে গলাকেটে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া সেই ঝাড়ুদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলন সামনে রেখে নতুন নির্দেশনা দিয়েছে দিল্লি প্রশাসন। বলা হয়েছে, জোমাটো, সুইগি ও অ্যামাজনের মতো জনপ্রিয় অনলাইন পরিষেবা তিন দিন বন্ধ থাকবে। সম্মেলনের দিনগুলোতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
রাশিয়ার সামরিক বাহিনীর সহযোগী ভাড়াটে বাহিনী ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে চলেছে যুক্তরাজ্য। এমনকি ওয়াগনারকে হিংস্র ও ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করে তাদের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেছে দেশটি।
অভিবাসন ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) ভূমধ্যসাগরীয় দেশগুলো নিয়ে একটি জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতালি ও গ্রিস। আফ্রিকান দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিতে চায় জোটটি।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে অবস্থান এবং জাল নথি রাখার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিজেকে ভারতীয় দাবি করে বিহার রাজ্যের এক নারীকে বিয়ে করেছিলেন।
ধর্ষণে ব্যর্থ হয়ে ভারতীয় সেই বিমানবালাকে গলাকেটে হত্যা করে তার অ্যাপার্টমেন্ট ভবনে কাজ করা এক ঝাড়ুদার। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছিল এবং পরে এ বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তিনি।
নয়াদিল্লিতে চলতি সপ্তাহে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জি-২০ জোটের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগদান না করাকে স্বাভাবিক হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর বলেছেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং পুতিনের জি-২০ সম্মেলন এড়িয়ে যাওয়া অস্বাভাবিক নয় এবং ভারতের সাথে এর কোনও সম্পর্ক নেই।
সরকারি কর্মকর্তাদের অ্যাপল আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এমনকি আইফোনের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের অন্যান্য ডিভাইস ব্যবহার না করতে এবং সেগুলো অফিসে না আনতেও নির্দেশনা দেওয়া হয়েছে দেশটিতে।