স্টাফ রিপোর্টার:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে বিকেল ৩টা ৩৪ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কার্যালয়ে আসেন। তারপর ইউরোপীয় ইউনিয়নের দুইজন সদস্য কার্যালয়ে প্রবেশ করেন।
আরও পড়ুন
বায়তুল মোকাররমে খতিবের অপসারণ দাবি ঘিরে উত্তেজনা!

আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দলের তথ্য ও গবেষণা সস্পাদক ড সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বৈঠকে উপস্থিত আছেন।

















