প্রচ্ছদ    খেলাধুলা   নতুন স্বাদের বাংলাদেশ সফরে চ্যালেঞ্জ...

নতুন স্বাদের বাংলাদেশ সফরে চ্যালেঞ্জ মাথায় রেখেেই আশাবাদী বালবার্নি

১৭ মার্চ ২০২৩ ০৯:০২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত স্রেফ ৩টি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। সাদা পোশাকের ক্রিকেটের পাশাপাশি এক সফরে তিন সংস্করণে খেলাও তাদের জন্য নতুন একটি বিষয়। বাংলাদেশ সফরে দুটি স্বাদই পেতে চলেছে তারা। এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ভালো খেলার আশা অ্যান্ডি বালবার্নির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আইরিশদের এবারের বাংলাদেশ সফরের খেলা। এরপর চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি ও ঢাকায় একমাত্র টেস্ট খেলবে তারা।
এর আগে ভারতের দেরাদুনে গিয়ে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একই সফরে তিন সংস্করণের ক্রিকেট খেলেছিল আইরিশরা। তবে সেবার সব ম্যাচ হয়েছে একই মাঠে। এবার তিন সংস্করণের দ্বিতীয় সফর হলেও, প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন মাঠে ম্যাচগুলি খেলবে তারা।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে নতুন স্বাদের এই সফরের চ্যালেঞ্জ মাথায় রেখে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক বালবার্নি।
“অবশ্যই এটি আমাদের জন্য ভিন্ন রকম একটি সফর। কিট ব্যাগে (টেস্টের) সাদা প্যাড রাখা আমাদের জন্য ভিন্ন বিষয়। তবে একইভাবে এটি রোমাঞ্চকর। আপনি সবসময়ই বাংলাদেশে আসতে চাইবেন এবং ভালো ক্রিকেটারদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করতে চাইবেন।”
“ওয়ানডের পর টি-টোয়েন্টি তারপর টেস্ট, আমাদের জন্য এটি চ্যালেঞ্জ হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার এটি করতে হবে। বিশ্বের সব দলই এটি করে আসছে এবং খুব ভালোভাবে করছে। আমাদের এটি দ্রুত শিখতে হবে। এখান থেকে পেছনে হাঁটার কোনো পথ নেই। সংস্করণ যেটাই হোক, আমাদের যত সম্ভব একে অন্যের সামর্থ্যে আস্থা রাখতে হবে। আমি আশাবাদী, সামনের দিনগুলোতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।”
আইরিশদের নতুন চ্যালেঞ্জের প্রথম সিরিজের ভেন্যু সিলেটের মাঠে সবশেষ ওয়ানডে খেলা হয়েছে ২০২০ সালে। এরপর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে সিলেটে নিয়মিতই হয় বিপিএলের খেলা। যার সৌজন্যে গত জানুয়ারিতে খুলনা টাইগার্সের হয়ে এই মাঠে খেলার অভিজ্ঞতা হয়েছে বালবার্নির। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার।
এছাড়া চলতি সফরের দলে থাকা পল স্টার্লিং, জর্জ ডকরেল ও অ্যান্ড্রু ম্যাকব্রাইন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটের মাঠে খেলেছেন। তাদের অভিজ্ঞতা এবারের সফরে কাজে লাগবে বলে আশাবাদী আইরিশ অধিনায়ক।
“সাম্প্রতিক সময়ে এখানে (সিলেট) খুব বেশি ওয়ানডে খেলা হয়নি। বিপিএলের সময় আমার এখানে খেলার ভাগ্য হয়েছিল। আমার মনে হয় কার্টিসও খেলেছে। এছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। এই মাঠ সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। এমন জায়গায় খেলতে এলে এসব অনেক সাহায্য করে।”
“ওয়ানডে ক্রিকেটে বিষয়টা কিছুটা ভিন্ন। তবে ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করার জন্য ভালো সময়। শিশিরের প্রভাবসহ আরও কিছু বিষয় থাকবে। দেশের বাইরে খেলতে এলে এগুলো নিত্য ব্যাপার। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং দলের বাকিদের সঙ্গে যত দ্রুত সম্ভব এসব তথ্য শেয়ার করা নিশ্চিত করতে হবে।”
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১৫ বছর ও সব মিলিয়ে প্রায় ৯ বছর পর বাংলাদেশ সফরে এসে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে বিসিবি একাদশের বিপক্ষে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে ২৫৫ রান করে তারা। ব্যাটিংয়ে ঝড় তোলেন কার্টিস ক্যাম্পার (৪৯ বলে ৭৫), পল স্টার্লিংরা (৫০ বলে ৫৪)। পরে ডিএলএস মেথডে ৭৭ রানে জেতা ম্যাচে অ্যান্ড্রু ম্যাকব্রাইন ৩টি ও মার্ক অ্যাডায়ার নেন ২টি উইকেট।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর