প্রচ্ছদ    খেলাধুলা   রিয়ালকে হারিয়েও খুশি নন বার্সা...

রিয়ালকে হারিয়েও খুশি নন বার্সা কোচ

৩ মার্চ ২০২৩ ০৯:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
রিয়াল মাদ্রিদের মাঠে জিতে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলেও ঠিক সন্তুষ্ট নন শাভি এর্নান্দেস। প্রতিপক্ষের ডেরা থেকে জয় নিয়ে ফিরতে পেরে অবশ্যই খুশি তিনি। তবে বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে থাকায় মন ভরেনি বার্সেলোনা কোচের। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রিয়ালের মাঠে বার্সেলোনা জেতে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে। 
এমনিতে ফলাফল যেমনই হোক, বল দখলের লড়াইয়ে বরাবরই এগিয়ে থাকতে দেখা যায় বার্সেলোনাকে। তবে এ দিন ছিল ব্যতিক্রম। মাত্র ৩৫ শতাংশ বল ছিল বার্সেলোনার পায়ে। গত আট মৌসুমে এটি তাদের সর্বনিম্ন। পরিসংখ্যান রাখার পর থেকে সবশেষ ৬৮৫ ম্যাচের মধ্যে সবচেয়ে কম সময় বল দখলে রাখতে পেরেছে তারা এই ম্যাচে। 
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও অবশ্য যথেষ্ট কার্যকর হতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। ম্যাচের ফল ও অনেক কিছু নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শাভি তুলে ধরলেন বল দখলের পরিকল্পনায় সফল হতে না পারার দিকটি। 
“দলের প্রচেষ্ট আর যেভাবে ছেলেরা রক্ষণ সামলেছে, তাতে আমি সন্তুষ্ট। মাদ্রিদের সুযোগ তৈরি সম্ভাবনা আমরা নষ্ট করেছি, সাধারণত তারা অনেক সুযোগ বানায়। ফলাফল আমাদের জন্য ইতিবাচক, এতে আমি খুশি। তবে বল দখলে রাখতে আরও কাজ করতে হবে আমাদের।” 
“আমাদের পরিকল্পনা ছিল লম্বা সময় বল পায়ে রাখা ও বল দখলে রেখেই খেলা, যা আমরা পারিনি। সাধারণত, আমরা বল নিজেদের কাছে রাখতে পারি, আরও যথাযথ থাকি। তবে আজকে (বৃহস্পতিবার) আমরা ঠিকঠাক করতে পারিনি, বল পায়ে ধৈর্য ছিল না, তাদের অর্ধেক শারীরিক লড়াইয়ে পেরে উঠিনি। তবে খেলার অন্যান্য অনেক কিছু আমার ভালো লেগেছে।” 
বার্সেলোনার খেলা রক্ষণাত্মক ধরনও অবশ্য বেশ বিরল ব্যাপার। তবে কোচ বললেন, রিয়ালই তাদেরকে বাধ্য করেছে এই কৌশল বেছে নিতে। “প্রতিপক্ষ বাধ্য করেছে এভাবে খেলতে। আজকে (বৃহস্পতিবার) বল পায়ে ওরা আমাদের ওপর দাপট দেখিয়েছে। হাই প্রেশিংয়ে তাদেরকে হারানোর পথ বের করতে পারিনি আমরা। আমাদের জন্য কাজটি ছিল কঠিন।” 
“ম্যাচটি ড্র-ও করতে পারতাম আমরা। তবে রক্ষণে আমরা ছিলাম দুর্দান্ত। মাদ্রিদ দারুণ শক্তিশালী, সাধারণত ঘরের মাঠে তারা অনেক সুযোগ তৈরি করে। তবে আজকে তারা বলতে গেলে পারেইনি।” দ্বিতীয় লেগের ম্যাচ আগামী ৫ এপ্রিল বার্সেলোনার মাঠে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এদিকে অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও…
 ১২ নভেম্বর ২০২৬    রংপুর

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!
ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে…
 ১২ নভেম্বর ২০২৬    বরিশাল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে…
 ১১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা প্রতিনিধি:দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!
চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) পৃথক মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুলাল…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ১১ নভেম্বর ২০২৬    রংপুর