প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মব্যবসায়ীদের অপপ্রচার থেকে সতর্ক থাকুন

ধর্মব্যবসায়ীদের অপপ্রচার থেকে সতর্ক থাকুন

২৮ মে ২০১৫ ০৩:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান, আমীর, হেযবুত তওহীদ:

গত ১৯ বছর যাবৎ আমরা হেযবুত তওহীদ ধর্মজীবী মোল্লা ও এক শ্রেণির ইসলামবিদ্বেষী মিডিয়া দ্বারা অপপ্রচারের শিকার হয়ে আসছি। এর বিপক্ষে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি সাধারণ মানুষকে আমাদের ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে। হ্যাণ্ডবিল, বই, সিডি এবং পত্র-পত্রিকার মাধ্যমে আমরা নিজেদেরকে উপস্থাপন করার অবিরাম চেষ্টা করেছি, অনেকাংশে সফলও হয়েছি। যার ফলে গত কয়েক বছর যাবৎ আমাদের ব্যাপারে সাধারণ মানুষের সহনশীল দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছিল। তারা ক্রমেই আমাদের সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করছিল। কিন্তু সম্প্রতি রংপুরে দেশেরপত্রের কার্যালয়ে ধর্মব্যবসায়ী মোল্লারা বে-আইনীভাবে হামলা চালায়। তারা স্থানীয় লোকজনকে মিথ্যা কথা বলে হেযবুত তওহীদের ব্যাপারে বিভ্রান্ত করে এবং তাদেরকে উত্তেজিত করে তোলে। তাদেরকে নিয়ে দেশেরপত্রের কার্যালয় ভাঙচুর চালায়। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণির মিডিয়া এবং কিছু ধর্মব্যবসায়ী মোল্লা আবারো অপপ্রচারে নেমেছে হেযবুত তওহীদের বিরুদ্ধে।
তাই আবারও আমরা হেযবুত তওহীদের ব্যাপারে সকলকে পরিষ্কারভাবে কিছু বিষয় জানাতে চাই যাতে করে আমাদের ব্যাপারে, আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে কারও মনে কোন প্রকার সন্দেহ না থাকে; আমাদের বিরুদ্ধে অপপ্রচার যাতে কাউকে প্রভাবিত করতে না পারে। আমাদের সম্পর্কে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হোল-
১. প্রতিষ্ঠা: হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমাম, এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী (১৯২৫-২০১২), যিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। তিনি ১৯৯৫ সনে হেযবুত তওহীদ প্রতিষ্ঠা করেন।
২. হেযবুত তওহীদের মূল বক্তব্য: আজকে সমস্ত পৃথিবী অন্যায়, অশান্তি, রক্তপাত, ক্ষুধা, দারিদ্র্য, যুদ্ধ, হানাহানি, মারামারিতে পরিপূর্ণ। এর থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা চলছে। বিভিন্ন মত পথ, তন্ত্র, ইজম তৈরি করে প্রয়োগ করা হচ্ছে, আইন-শৃঙ্খলা বাহিনী তৈরি করা হচ্ছে, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র দিয়ে শক্তিশালী করা হচ্ছে, কিন্তু কোনভাবেই এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। যামানার এমাম বলছেন- এই অবস্থা থেকে মুক্তির জন্য একটিমাত্র উপায় আছে তাহোল- স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করে নেওয়া। এটা করলেই মানবজাতির মুক্তি আসবে। সেই জীবনব্যবস্থার ভিত্তি হোল তওহীদ, আল্লাহ ছাড়া আর কোন হুকুম না মানা। হেযবুত তওহীদের বক্তব্য হোল যদি মানবজাতি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া হুকুম মেনে নেয়, তাহোলে তারা এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। বর্তমান পৃথিবীতে ইসলাম নামে যে ধর্মটি চালু আছে সেটা আল্লাহ ও রসুলের প্রকৃত ইসলাম নয়। কিভাবে গত ১৩০০ বছরে প্রকৃত ইসলাম বিকৃত হোল তার বিস্তারিত বিবরণ দেওয়া এখানে সম্ভব নয়। প্রকৃত ইসলাম কেমন ছিলো তার রূপরেখা মহান আল্লাহ যামানার এমামকে দান কোরেছেন।
৩. কার্যক্রম: আমাদের কাজ সর্বশ্রেণির মানুষের সঙ্গে। তাই হেযবুত তওহীদের কোন গোপন কর্মকাণ্ড থাকা সম্ভব নয় এবং নেই। আমরা আলোচনার মাধ্যমে, পত্রিকা, হ্যান্ডবিল, বই, প্রামাণ্যচিত্র ইত্যাদির মাধ্যমে যে মহাসত্য যামানার এমামের মাধ্যমে পেয়েছি সেগুলি মানুষের কাছে প্রচার করে যাচ্ছি। আমাদের কোন মিছিল, মিটিং, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, হরতাল, অবরোধ ইত্যাদির নামে গণতান্ত্রিক দলগুলোর মতো মানুষের জন্য অকল্যাণকর কোন কর্মকাণ্ড নেই।
৪. অর্থের উৎস: এই কাজের জন্য আমরা আন্দোলনের বাইরের কারও কাছ থেকে অর্থ সহায়তা গ্রহণ করি না। আমাদের আন্দোলনের সকল সদস্যরাই নিজেদের জীবন ও সম্পদ মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে আন্দোলনের ব্যয়ভার বহন করে থাকেন।
৫. আদালতের রিপোর্ট: গত উনিশ বছরে হেযবুত তওহীদের একজন সদস্যও দেশের কোন একটি আইন ভঙ্গ করে নি। একটিও অপরাধ করে নি। এটা আমাদের কথা নয়, এটা বাংলাদেশের সর্বনিু থেকে সর্বোচ্চ আদলতের রিপোর্ট। মিথ্যা অভিযোগে আমাদের সদস্যদেরকে আজ পর্যন্ত সাড়ে চার শতাধিকবার গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের একটিও আইনভঙ্গ কেউ প্রমাণ কোরতে পারে নি। ফলে তারা সকলেই মিথ্যা অভিযোগের দায় থেকে অব্যহতি পেয়েছেন।
৬. ধর্মব্যবসার স্বরূপ উন্মোচন: প্রতিটি ধর্মে ধর্মব্যবসা নিষিদ্ধ। ইসলামের কোন কাজ করে বিনিময় নেওয়াকে আল্লাহ হারাম কোরেছেন (সুরা বাকারা ১৭৪) এবং যারা তা করে তাদের আনুগত্য, অনুসরণ কোরতে আল্লাহ নিষেধ কোরেছেন (সুরা ইয়াসীন- ২১)। কাজেই আমরা কোন ধর্মব্যবসায়ীর সঙ্গে কোনরূপ এবাদত করি না। যারা সত্যনিষ্ঠ এবং মানবতার প্রকৃত কল্যাণে নিবেদিত আমরা কেবলমাত্র তাদের সঙ্গেই এবাদত করে থাকি।
৭. জঙ্গিবাদ নির্মূলের উপায়: জঙ্গিবাদ ইসলামে নেই, তবে ইসলামের অপব্যাখ্যার ফলেই এই ভ্রান্ত মতবাদের উদ্ভব হোয়েছে। অনেক ক্ষেত্রে পশ্চিমা শক্তির অন্যায়-অবিচারের মোকাবেলা কোরতে গিয়ে নির্যাতিত, নিরুপায় মানুষ জঙ্গিতে রূপান্তরিত হোয়েছে। পশ্চিমা রাষ্ট্রগুলি তাদের স্বার্থে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, অপরদিকে তারা সামরিক পদ্ধতিতে, দমন পীড়ন চালিয়ে জঙ্গিদেরকে নির্মূল কোরতে চাচ্ছে। আমরা বলছি, কেবলমাত্র বল প্রয়োগে জঙ্গিবাদ নির্মূল হবে না, এটি যেহেতু একটি ভ্রান্ত আদর্শিক মতবাদ, তাই একে মোকাবেলা কোরতে হবে সঠিক আদর্শ দিয়ে। ইসলাম থেকে যুক্তি প্রমাণ দিয়ে জঙ্গিবাদের অসারতা ও অবৈধতা প্রমাণ করা গেলে কেউ আর এই পথকে আল্লাহর সন্তুষ্টির পথ বলে বিশ্বাস কোরবে না। ফলে জঙ্গিবাদ নির্মূল হবে। এই আদর্শিক লড়াই করার জন্য যে যুক্তি প্রমাণ আবশ্যক তা আল্লাহ দয়া করে যামানার এমামকে দান কোরেছেন। আমরা দৈনিক দেশেরপত্র পত্রিকার মাধ্যমে এই মহাসত্যগুলি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
৮. ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব: সমস্ত অগ্রগতি, উন্নতি, প্রগতির মূল হল ঐক্য। আজ এই ষোল কোটি বাঙালির সমস্ত অশান্তির মূল কারণ আমাদের মধ্যে হানাহানি, বিভেদ, অনৈক্য। যদি আমরা অন্যায়, অবিচার, জুলুম, সন্ত্রাস, হানাহানি, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি তবেই আমাদের সমাজ থেকে সেগুলি দূর হয়ে যাবে। কাজেই আমরা এখন “এক জাতি-এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সাথে নিয়ে সারা বাংলাদেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যেই সারা দেশে আমরা দশ হাজারের বেশি জনসভা করেছি যেগুলোতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ কোরেছে। আমাদের জনসভাগুলিতে, সেমিনারগুলিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করছেন এবং দু’হাত তুলে আমাদেরকে সমর্থন দিচ্ছেন।
আল্লাহ বোলেছেন, হে মো’মেনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও। কাজেই আমাদের কর্মসূচী, আমাদের কার্যক্রম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কেউ যেন কোনরূপ বিভ্রান্ত কোরতে না পারে সে ব্যাপারে সবাইকে আহ্বান কোরছি, কেউ আমাদের ব্যাপারে কোনরূপ গুজবে কান না দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের বই, পত্রিকা, হ্যাণ্ডবিল, ঠিকানা এমনকি আমাদের স্থানীয় নেতৃবৃন্দের ঠিকানা সবকিছু প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হোচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা