প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ছিদামহাট যেন বাংলার বুকে এক...

ছিদামহাট যেন বাংলার বুকে এক টুকরো গাজা: ন্যায়বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা

১ এপ্রিল ২০২৫ ১২:৪৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

রংপুরের পীরগাছার ছিদামহাট যেন বাংলাদেশের বুকে এক টুকরো গাজা। দখলদার ইসরায়েলিদের হামলার মুখে গাজার মতো ধ্বংসপুরী যেন পীরগাছার হেযবুত তওহীদের বসতভিটা। গাজাবাসীর মতো ঈদ আসেনি পীরগাছায় উগ্রবাদীদের হামলার শিকার হেযবুত তওহীদের পরিবাগুলোর মাঝেও। তারা উগ্রবাদীদের আস্ফালনে আজও বাড়িঘর ছাড়া। ঈদের আনন্দ যেন আতঙ্কে পরিণত হয়েছে তাদের জন্য।

ঘটনার একমাস পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি আসামিদের একজনও। দোর্দণ্ড প্রতাপে এলাকায় বিরাজ করছে তারা। তাদের হুমকি-ধামকির মুখে এলাকায় যেতে পারছে না ভুক্তভোগীরা। ঘর-বাড়ি হারা পরিবারগুলোর লোকজন মানবেতর জীবনযাপন করছে। মাটির সাথে মিশিয়ে দেওয়া ঘরবাড়িগুলো গাজার ধ্বংসলীলা কথা স্মরণ করিয়ে দেয়।
ঈদের দিনেও তারা পথে পথে ঘুরে ফিরছেন। কেউ আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনার দিন এক পোশাকে বাড়ি ছেড়েছেন সবাই। নিজেদের জন্য নতুন পোশাক কেনা তো দূরের কথা ছোট ছোট বাচ্চাদের নিয়ে উদ্বাস্তুর ন্যায় জীবন কাটছে তাদের। অসহায় পরিবারগুলো সরকারের দিকে তাকিয়ে থাকলেও সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের কোনো উদ্যোগ এখনো লক্ষ্য করা যাচ্ছে না।

জানা যায়, ঘটনার দিন ২৪ ফেব্রুয়ারি সকাল বেলায় হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়ির সামনে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর আলমের নেতৃত্বে আচমকা জড়ো হয় একদল ধর্মীয় উগ্রবাদী উত্তেজিত জনতা। মুহূর্তেই শুরু হয় তাণ্ডব। অভিযোগ রয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর সামনেই হামলাকারীরা আগুন লাগিয়ে দেয় ছয়টি পরিবারের বসতঘরে। মুহূর্তেই লুটপাট করে গবাদিপশুসহ বসতবাড়ি ও চারটি দোকানের মূল্যবান সামগ্রী। এসময় বসতবাড়িতে অবস্থানরত প্রায় ১৫ জন গুরুতর জখম হয়ে আহত হন। যাদের মধ্যে এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও ঢাকা পঙ্গু হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছে। সেসময় বাকি অসহায় পরিবারগুলো প্রাণভয়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছিলো।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

ঘটনার পর সংগঠনটির প্রায় ৫০ জন ভুক্তভোগী সদস্য গৃহহীন হয়ে পড়ে। তারা এখন আত্মীয়-স্বজনের বাড়ি ও আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। পরিবারগুলোর ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। উপার্জনক্ষম ব্যক্তিরাও কাজ হারিয়ে হয়েছেন দিশেহারা।

হামলার পর ভুক্তভোগী আব্দুল কুদ্দুস শামীম থানায় ২৭ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জন অজ্ঞাত দেখিয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। পরে ভুক্তভোগী আরও চারটি পরিবার আদালতের দ্বারস্থ হয়ে মামলা দাখিল করেন। কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও তাণ্ডবকারীদের কাউকে এখনো গ্রেপ্তার হয়নি। বরং দোর্দণ্ড প্রতাপে এলাকায় আধিপত্য বজায় রেখেছে আসামিরা। তারা ভুক্তভোগীদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে। আতঙ্কে বাড়ি-ঘরে ফিরতে পারছে না হেযবুত তওহীদের সদস্যরা।

উগ্রবাদীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল, মন্তাজুর রহমান জিল্লাল, হাসানুর রহমান সাদ্দাম, লিটন মিয়া, সাব্বির হোসেন, তছলিম উদ্দিন, মোসলেম উদ্দিন ও আব্দুল কুদ্দুস শামীম। এছাড়াও পাশ্ববর্তী চাঁন মিয়া ও তার তিন ছেলের পরিবার, শাহ আলম, আবুল কালাম এবং সোলায়ন হোসেন ভুট্টু।

ভুক্তভোগী পরিবারের সদস্য মন্তাজুর রহমান জিল্লাল বলেন, ‘আমাদের যৌথ পরিবার। দীর্ঘ একযুগ ধরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সাথে জড়িত আমরা। ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাস ও ধর্মব্যবসার বিরুদ্ধে কথা বলায় স্থানীয় কিছু কুচক্রী মহল দীর্ঘদিন ধরে নানাভাবে ষড়যন্ত্র করে আসছিল আমাদের বিরুদ্ধে। সম্প্রতি আমার ছোট ভাই আব্দুল কুদ্দুস শামীমকে সংগঠনের পক্ষ থেকে বিভাগীয় দায়িত্বশীল করা হয়। এ উপলক্ষে আমাদের বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজন করি। সেই আয়োজন এর একদিন আগেই গভীর ষড়যন্ত্র করে তৌহিদী জনতার নামে আমাদের বসতবাড়ি ও দোকানপাটগুলো লুটপাট ভাঙচুর করে আগুন দিয়ে ভষ্মীভূত করে দেয়। এখন আমরা বাড়ি-ঘর ছাড়া। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। কিন্তু এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।’ দ্রুত আসামিদের গ্রেপ্তারসহ ন্যায় বিচারের দাবি জানান তিনি।

ভুক্তভোগী আরেক সদস্য শাহ আলম বলেন, ‘আমরা এখনো আমাদের ঘরে ফিরতে পারছি না। হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় এখনো তারা এলাকায় আস্ফালন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।’

তিনি বলেন, আমরা কি ফিলিস্তিনে বসবাস করছি? উগ্রবাদীদের বেপরোয়া ভঙ্গি যেন ইসরায়েলিদেরও হার মানায়। কোনো স্বাধীন দেশে এভাবে আগ্রাসন চলতে পারে না। আমরা আমাদের বাড়ি-ঘরে ফিরে যেতে চাই। আমরা নিরাপত্তা চাই। উগ্রবাদী সন্ত্রাসীদের বিচার চাই -বলেন শাহ আলম।

এবিষয়ে হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম জানান, ‘সেদিন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের নেতৃত্বে আমার বাড়িতে কি বর্বোরচিত ঘটনা ঘটেছিল তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো পৃথিবীবাসী দেখেছে। তারা তৌহিদী জনতার নাম করে মসজিদের মাইক দখল করে জনগণকে মিথ্যা তথ্যের মাধ্যমে আমাদের সম্পর্কে উসকে দিয়ে এমন তাণ্ডব চালিয়েছে। এমন ঘটনার পূর্বে অনুমান করতে পেরে আমরা একদিন আগে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের দ্বারস্থ হয়েছিলাম। তারা এমন কিছু হবে না বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে তাদের নারকীয় তাণ্ডব থেকে আমরা রেহাই পাইনি। হামলাকারীরা এতটাই উগ্র ছিল যে, পুলিশ সেনাবাহিনী তাদের সামনে অসহায় হয়ে পড়ে। ফলশ্রুতিতে আমরা প্রায় ১৫ জন গুরুতর আহত হয়েছি। আমারসহ ছয়টি বসতবাড়িতে লুটপাট করে আগুন দিয়ে সব মাটির সাথে মিশিয়ে দেয়। এঘটনায় আমি বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেছি এবং অপর ভুক্তভোগী আরও চারটি পরিবার আদালতে মামলা করেছেন। দুঃখের বিষয় হল একমাস পেরিয়ে গেলেও এখনো আসামিরা ধরাছোঁয়ার বাহিরে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এবং আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি। দ্রুত ন্যায়বিচারসহ ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি করেন তিনি।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বার বার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে পরিবারগুলোর পক্ষ থেকে। স্থানীয় প্রশাসন বলছে, এ ঘটনায় উভয়ের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। বিষয়গুলো নিয়ে আন্তরিকতার সাথে তারা কাজ করছেন বলে জানান পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

এই পরিবারগুলো কি কখনো তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? নাকি বিচারের অভাবে অন্যায় থেকে যাবে দৃষ্টান্তহীন? প্রশ্নগুলো থেকেই যায়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় রংপুরে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ছিদাম বাজার সংলগ্ন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে একটি প্রীতিভোজের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৌহিদী জনতার ব্যানারে মিছিল নিয়ে এসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সংগঠনের ১৫ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় হেযবুত তওহীদের পক্ষ থেকে থানায় একটি ও কোর্টে চারটিসহ মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে হামলাকারীদের পক্ষ থেকে মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বর্তমানে স্থানীয় জামায়াতের নেতা নুর আলমের অনুসারীদের হুমকি-ধামকি ও মামলায় জড়িয়ে দেয়ার আতঙ্কে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক