প্রচ্ছদ    স্বাস্থ্য   ডেঙ্গু আক্রান্ত শিশুকে ভর্তি করানো...

ডেঙ্গু আক্রান্ত শিশুকে ভর্তি করানো নিয়ে হাতাহাতি, আটক বাবা

২৬ জুলাই ২০২৩ ১১:২৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক:

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুকে ভর্তি করানো নিয়ে শিশুর বাবা ও চিকিৎসকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবশেষে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবাকে পার্শ্ববর্তী থানায় আটক রাখা হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরের দিকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, ঘটনাটি আমাদের কানে এসেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটিও গঠন করেছি। যতটুকু জেনেছি, আক্রান্ত একটি শিশু নিয়ে তার বাবা হাসপাতালে আসেন। কিন্তু ইতোমধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত দুজন শিশুকে একটি বিছানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে শয্যা ফাঁকা না হওয়ায় শিশুর বাবাকে পার্শ্ববর্তী অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর কথা কাটাকাটির জেরে শিশুটির বাবা চিকিৎসকের ওপর চড়াও হন।

আরও পড়ুন

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু

আহমেদুল কবির বলেন, এক পর্যায়ে শিশুটির বাবা চিকিৎসকের কলার ধরেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ৬ শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এখন আর নতুন করে কোনো রোগী ভর্তিতে মুগদা ক্যাপাবল নয়। চিকিৎসকরা রাত-দিন রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় যদি রোগীর স্বজনরা এভাবে চিকিৎসকদের ওপর হামলা করেন, তাহলে চিকিৎসকরা সবসময় হাইপার হয়ে থাকবেন এবং সেবা দিতে চাইবেন না।


শিশুটির চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিশুটিকে মুগদা হাসপাতালেই ভর্তি করা হয়েছে। যতটুকু জেনেছি সে ভালো রয়েছে। তবে হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সিট নেই জানিয়ে তাকে ভর্তি করা যাবে না বলে জানান কর্তব্যরতরা। তখন শিশুটির বাবা জরুরিভিত্তিতে একজন চিকিৎসককে দেখানোর অনুরোধ করলে জানানো হয় কর্তব্যরত চিকিৎসক বিশ্রামে রয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়ান শিশুটির বাবা। এসময় চিকিৎসাকর্মীরা সবাই মিলে তাকে মারধর করেন এবং আটক করে রাখেন। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন,‌ ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে ভর্তি নিয়ে হাসপাতালে লোকজনের সঙ্গে ওই শিশুর বাবার হাতাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ করেছে। অভিযোগটি মামলা আকারে দায়েরের প্রক্রিয়া চলছে। আর ওই শিশুর বাবা থানায় আটক রয়েছেন। এ ঘটনা সম্পর্কে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিয়াতুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।…
 ১০ অক্টোবর ২০২৬    খুলনা

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ…
 ১০ অক্টোবর ২০২৬    বরিশাল

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!
চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ।…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!
মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়েছিলেন সৌদি প্রবাসী আল আমিন। কিন্তু সেই কেক আর কেনা হলো না, মেয়ের জন্মদিনের আনন্দও পরিণত হলো শোকে। চাঁদপুরের শাহরাস্তিতে…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!
শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি:উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার স্ত্রীকে…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!
ভারতের তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে পল্লি চিকিৎসকের ইনজেকশন দেওয়ার পর সামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা…
 ১০ অক্টোবর ২০২৬    রংপুর

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়