প্রচ্ছদ    অর্থনীতি   চীনে এক বছরে সর্বনিম্ন কয়লার...

চীনে এক বছরে সর্বনিম্ন কয়লার দাম

২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
চীনে চাহিদার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে কয়লা উত্তোলন। ভারী হচ্ছে জ্বালানিটির মজুদও। দেশটির অর্থনীতি নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে গতিশীল হচ্ছে। এ কারণে কয়লা উত্তোলন বাড়াচ্ছে খনিগুলো। চাহিদার চেয়েও উত্তোলন বেশি হওয়ায় দেশটিতে কয়লার দাম কমে এক বছরের সর্বনিম্নে নেমেছে বলে জানিয়েছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার। চীন বিশের শীর্ষ কয়লা ব্যবহারকারী। উত্তোলন বাড়তে শুরু করায় সেখানে জ্বালানিটির আমদানির ক্ষুধা কমছে। এতে চাপের মুখে পড়ছে বৈশ্বিক দাম।
চীনে কয়লার ব্যবহার পুনরুজ্জীবিত হচ্ছে। এর অর্থ হলো দেশটিতে বিদ্যুতের ব্যবহার এবং অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটিতে কয়লার চাহিদা বাড়তে পারে ২ শতাংশ।
অবকাঠামো নির্মাণ ও শিল্প-কারখানার উৎপাদন বাড়তে থাকায় কয়লার চাহিদা ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে চীন অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির ওপর থেকে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। ফলে দেশটি থেকে উচ্চমানসম্পন্ন কয়লা আমদানি নিয়েও সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। এদিকে বন্দর ও ইউটিলিটি প্রতিষ্ঠানগুলোয় ক্রমবর্ধমান মজুদ বিপুল পরিমাণে উত্তোলনের দিকেই ইঙ্গিত করছে। এতে বাজারসংশ্লিষ্টদের আত্মবিশ্বাস কমছে।
চীনের উত্তরাঞ্চলীয় বন্দরগুলোয় চলতি সপ্তাহে ৫ হাজার ৫০০ কিলোক্যালরির তাপমানসমৃদ্ধ তাপীয় কয়লার দাম কমে টনপ্রতি ৯৮০ ইউয়ান বা ১৪২ ডলার ৪৯ সেন্টে নেমেছে, ২০২২ সালের ফেব্রুয়ারির পর এটিই সর্বনি¤œ দাম। বিশ্ববাজারেও তাপীয় কয়লার দাম কমেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ান ৫ হাজার ৫০০ কিলোক্যালরির তাপমানসমৃদ্ধ কয়লার দাম প্রায় ১০ শতাংশ কমেছে। দুই সপ্তাহজুড়ে ফ্রি অন বোর্ড চুক্তিতে প্রতি টন লেনদেন হচ্ছে ১১৮ ডলারে। অন্যদিকে ইন্দোনেশিয়ান ৩ হাজার ৮০০ কিলোক্যালরির তাপমানসমৃদ্ধ কয়লার দাম ১৭ শতাংশ কমে টনপ্রতি ৬৭ ডলারে নেমেছে।
চীনের কয়লা পরিবহন ও বিতরণ অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য বলছে, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরগুলোয় কয়লার মজুদ বেড়ে ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টনে উন্নীত হয়েছে। ২০২০ সালের পর এ পরিমাণ মজুদ আর কখনো দেখা যায়নি। প্রধান ইউটিলিটিগুলোয়ও মজুদ চার বছরের সর্বোচ্চে অবস্থান করছে। তবে কয়লার ব্যবহার গত বছরের সমপর্যায়ে রয়েছে। চান্দ্রবর্ষের ছুটি শেষে বেশির ভাগ খনি উত্তোলনে ফিরেছে। তবে প্রক্রিয়াজাত খাতে প্রবৃদ্ধির গতি এখনো শ্লথ।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক