প্রচ্ছদ    অর্থনীতি   দাম কমলেও মসলার বাজারে ক্রেতাদের...

দাম কমলেও মসলার বাজারে ক্রেতাদের অসন্তোষ

১০ জুন ২০২৪ ১১:২৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

পবিত্র ঈদুল আজহার আর কদিন বাকি। এরই মধ্যে ঈদকে সামনে রেখে জমে উঠেছে মসলার বাজার। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় বিভিন্ন প্রকার মসলার দাম কমলেও ক্রেতাদের অভিযোগ, এখনো নাগালের বাইরে মসলার দাম। অপরদিকে বিক্রেতারা বলছেন- প্রতিটি মসলায় দাম কমেছে। ক্রেতারা মসলা কিনতে শুরু করেছেন। আগামী দুই তিনদিনের মধ্যে এই বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে।

সোমবার (১০ জুন) খিলগাঁও কাঁচা বাজার এবং আশেপাশের এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ঈদুল আজহার আগে ভারতীয় জিরা প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হলেও কেজি প্রতি ১০০ টাকা কমে এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে শাহী জিরা। আর ৪০০ টাকা কেজিতে বিক্রি হওয়া মিষ্টি জিরার দাম কমে এখন প্রতি কেজি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পাঁচফোড়ন ২২০ টাকা কেজিতে বিক্রি হলেও ঈদকে সামনে রেখে কেজি প্রতি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!


৪০০ টাকার কেজির রাঁধুনি কেজি প্রতি ২০০ টাকা বেড়ে এখন ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মেথি ১৬০ টাকা কেজি, চিনাবাদাম ১৬০ টাকা কেজি, কাজু বাদাম ১৩০০ টাকা কেজি, পেস্তা বাদাম ৩ হাজার ৬০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন দাম কমে ২ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। ত্রিফলা ১৬০ টাকা কেজি, জয়ফল ১৩০০ টাকা কেজিতে বিক্রি হলেও দাম কমে এখন ১ হাজার টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তেজপাতা ১২০ টাকা কেজি, সাদা গোলমরিচ ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হলেও দাম কমে এখন ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ২৬০ টাকা কেজির ধনিয়া কেজি প্রতি দাম কমে ১৮০ টাকা, ১৪০ টাকা কেজির সরিষা দাম কমে ১০০ টাকায়, ৮০০ টাকা কেজি দরের কিশমিশ কেজি প্রতি প্রায় ২০০ টাকা কমে ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। ২ হাজার ৬০০ টাকা কেজির গোল্ডেন এলাচ কেজি প্রতি ২৮০০ টাকা, ২৬০০ টাকা কেজি দরের বড় এলাচ কেজি প্রতি ২০০ টাকা বেড়ে ২ হাজার ৮০০ টাকা, গোলমরিচ ১ হাজার ১০০ টাকায় বিক্রি হলেও এখন দাম কমে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

২ হাজার টাকা কেজিতে বিক্রি হওয়া লবঙ্গ কেজি প্রতি ৫০০ টাকা কমে এখন ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪ হাজার টাকা কেজিতে বিক্রি হওয়া জয়ত্রি কেজি প্রতি ৮০০ টাকা কমে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ হাজার ৮০০ টাকার পোস্তদানা কেজি প্রতি ২০০ টাকা বেড়ে ২ হাজার টাকা, ৬০০ টাকা কেজির আলুবোখারা দাম কমে ৪৭০ টাকা, ৬০০ টাকা কেজির দারুচিনির দাম কমে ৫০০ টাকা, ২৮০ টাকা কেজির খোলা হলুদের গুড়া ৩৬০ টাকা, ৪০০ টাকা কেজি খোলা মরিচের গুড়া ৫০০ টাকা এবং ৩ হাজার ৬০০ টাকার কেজির কালো এলাচ দাম কমে ২৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।


খিলগাঁও কাঁচা বাজারের মসলা বিক্রেতা মোজাম্মেল বলেন, প্রায় সব মসলাতেই দাম কমেছে। দারুচিনি, এলাচ, লবঙ্গসহ সব মসলাতে দাম এখন কম। ঈদুল আজহায় সবাই যেহেতু কোরবানি করে সেহেতু মসলার চাহিদা বেশি থাকে। ইতিমধ্যে ক্রেতারা মসলা কেনা শুরু করে দিয়েছেন। তবে ঈদের দুইদিন থেকে তিনদিন আগে প্রচুর মসলা বিক্রি হবে।

মসলা বিক্রেতা আহাদ আলী বলেন, মসলার দাম কমলেও ক্রেতাদের সন্তুষ্টি দেখি না। সব মসলায় নাকি দাম। আমাদের হাতে তো দাম নিয়ন্ত্রণের মেশিন নাই যে দাম কমাবো। যারা দাম নিয়ন্ত্রণ করে তাদের উদ্যাগ নিতে হবে।

বাজারে মসলা কিনতে আসা আব্দুর রহমান ঢালী বলেন, ঈদে আমি ২টি গরু কোরবানি করবো। খুব স্বাভাবিকভাবেই অনেক মাংস থাকে। মসলারও প্রয়োজন হয় প্রচুর। কিন্তু মসলার বাজারে দেখি সবকিছুরই দাম। একটা ৫০০ টাকা কেজির মসলা যদি কেজি প্রতি ২ হাজার টাকা বাড়িয়ে একমাস পর ২০০ টাকা কমায় তাহলে কি তাকে কম বলা যায়? এগুলো তো সিন্ডিকেট ব্যবসা।

মসলা কিনতে আসা আলতেফাত করিম বলেন, প্রতিবছরই মসলা কিনতে হয়। কিন্তু এবার নাকি মসলার দাম কম। বাজারে এসে দেখি কিছুই কম নাই। দাম আগের মতোই চড়া। মানুষের চোখ ওয়াশ করার মতো দাম কমিয়ে লাভ নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জন্মদিনে বিশ্ব রেকর্ড লিটন দাসের, ভাঙলেন ৬০ বছরের পুরোনো কীর্তি!

জন্মদিনে বিশ্ব রেকর্ড লিটন দাসের, ভাঙলেন ৬০ বছরের পুরোনো কীর্তি!
নিজের ৩২তম জন্মদিনে বিশ্ব রেকর্ড গড়ে দিনটি স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও একটি ফিফটির…
 ১৩ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম
ছাত্রদের আত্মত্যাগের কারণেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের ‘ইশারায়’ দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশের ‘ইশারায়’ দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে আন্দোলন চলছে। এই আন্দোলনের পেছনে বাংলাদেশের…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী!
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে সরকার। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালিয়ে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়