প্রচ্ছদ    আন্তর্জাতিক   চাহিদা কমছে, ১ বছরে আইফোনের...

চাহিদা কমছে, ১ বছরে আইফোনের মুনাফা হ্রাস ১১ শতাংশের বেশি

৬ মার্চ ২০২৩ ০৪:৩৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দিন দিন চাহিদা হ্রাস পাওয়ায় মুনাফা কমছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আইফোন প্রস্তুতকারী কোম্পানি ফক্সকোন লিমিটেডের। বিগত বছরগুলোর তুলনায় গত এক বছরে আইফোন বিক্রি বাবদ মুনাফা ১১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ানভিত্তিক এই কোম্পানি।

ফক্সকোনের রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আইফোন বিক্রি বাবদ কোম্পানির যে মুনাফা হয়েছিল; তার পরের বছর, অর্থাৎ ২০২২ সাল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মুনাফা কমেছে ১১ দশমিক ৬৫ শতাংশ।

এই পরিস্থিতির জন্য চীনের করোনা মহামারি সংক্রান্ত কঠোর নীতিমালা এবং তার জেরে সেখানকার কারখানাগুলোতে সৃষ্ট বিশৃঙ্খলাকে দায়ী করেছে ফক্সকোন। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, চীনে কঠোর করোনাবিধির কারণে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৪’র উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে, বাজারে তার প্রভাব পড়ে এবং ক্রেতারা আইফোন কেনা কমিয়ে দেন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

GOru

প্রসঙ্গত,তথ্যপ্রযুক্তি কোম্পানি অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনের এশীয় এজেন্ট এই ফক্সকোন লিমিটেড। আইফোনের অধিকাংশ ফোন প্রস্তুত করে এই তাইওয়ানভিত্তিক এই কোম্পানিটি।

চীন, জাপান, ভিয়েতনাম, চেক রিপাবলিক, যুক্তরাষ্ট্রসহ ২৪টি দেশে মোট ১৭৩টি কারখানা আছে ফক্সকোনের। এসবের মধ্যে চীনের ঝেংঝৌ শহরের কারখানাটি সবচেয়ে বড়। প্রায় ২ লাখ মানুষ কাজ করেন সেখানে।

২০২২ সালের সেপ্টেম্বরে আইফোন ১৪’র নকশা উন্মোচন করে অ্যাপল। গত বছরের শেষদিকে বাজারে এই ফোনটির আসার কথা ছিল। কিন্তু চীনের প্রশাসনিক কর্মকর্তারা ঝেংঝৌ শহরে দীর্ঘমেয়াদী লকডাউন জারি করায় নতুন এই ফোনের চালান বাজারে আসতে বিলম্ব হতে পারে বলে নভেম্বরের দিকে এক বার্তায় জানিয়েছিল আইফোনের মূল কোম্পানি অ্যাপল।

লকডাউনের জেরে আইফোনের বৃহত্তম কারখানাটিতে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ করেন শ্রমিকরা। সেসময় কারখানার গোটা উৎপাদন ব্যাবস্থা বিশৃঙ্খল হয়ে পড়েছিল বলে রোববারের বিবৃতিতে জানিয়েছে ফক্সকোন।

করোনা মহামারির প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও দীর্ঘমেয়াদী লকডাউন, কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক ঘন ঘন করোনা টেস্ট— প্রভৃতি কঠোর করোনাবিধি জারি রেখেছিল চীনের সরকার। মাসের পর মাস এসব করোনাবিধির মধ্যে থাকতে থাকতে অতীষ্ঠ চীনের সাধারণ জনগণ গত বছর নভেম্বরের শেষ দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভে শামিল হন ঝেংঝৌ’র আইফোন কারখানার কর্মীরাও।

জনগণের ব্যাপক বিক্ষোভের পর ডিসেম্বরে যাবতীয় করোনা বিধিনিষেধ শিথিল করে সরকার। তার পর থেকে অন্য আর সবকিছুর মতো স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করে শিল্প কারখানার উৎপাদন।

ঝেংঝৌ’র কারখানাতেও পুরোদমে শুরু হয় উৎপাদন এবং লোকসান কাটিয়ে উঠতে শুরু করে ফক্সকোন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আইফোন বিক্রয় করে কোম্পানির যে আয় হয়েছে, তাতে  মুনাফা আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।

ফক্সকোনের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারির এক মাসে আইফোন বিক্রি করে ফক্সকোন আয় করেছে ১ হাজার ৩০০ কোটি ডলার। মাসিক ভিত্তিকে এটি ফক্সকোন লিমিটেডের দ্বিতীয় সর্বোচ্চ মুনাফার রেকর্ড।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের…
 ২৩ মে ২০২৬    ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৯ জনে…
 ২২ মে ২০২৬    জাতীয়

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস
২০২৩ সালের পর এখন পর্যন্ত, গাজায় প্রায় ১ লক্ষ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশাই শিশু ও নারী। আহত হয়েছে দেড় লাখের অধিক ফিলিস্তিনি। গাজার প্রায়…
 ২২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির
খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি…
 ২১ মে ২০২৬    জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত এই যানজট দেখা…
 ২১ মে ২০২৬    জাতীয়