প্রচ্ছদ    অর্থনীতি   চীনে পুনরুজ্জীবিত হচ্ছে জ্বালানি তেলের...

চীনে পুনরুজ্জীবিত হচ্ছে জ্বালানি তেলের চাহিদা

১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
এশিয়ার বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সাম্প্রতিক মাসগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলে আকর্ষণীয় মূল্যছাড় দিয়েছিল সৌদি আরব। তবে মার্চে সরবরাহের জন্য দেশটির তেলের দাম বেড়েছে নাটকীয়ভাবে। চীনে পণ্যটির চাহিদা পুনরুজ্জীবিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে এমন মূল্যবৃদ্ধি। চীন বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ। নভেল কারোনাভাইরাসসংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করায় দেশটির অর্থনীতিতে দ্রুত প্রসার ঘটছে। শিল্পোৎপাদন যেমন বাড়ছে, তেমনি স্বাভাবিক হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক যাতায়াত। অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগে দেশটির জ্বালানি তেল পরিশোধন খাত প্রক্রিয়াকরণের হার ব্যাপক মাত্রায় বাড়িয়েছে। ফলে খুব সহজেই অনুমান করা যায়, আগামী মাসগুলোয় চীন অনেক বেশি পরিমাণে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে। তবে প্রশ্ন হলো দেশটি কি সৌদি আরব থেকে বেশি দামে জ্বালানি তেল কিনবে নাকি এর চেয়ে সাশ্রয়ী কোনো বিকল্প উৎসের সন্ধান করবে। আরামকো সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল উত্তোলন কোম্পানি। আগামী মাসে এশিয়ার বাজারে সরবরাহের জন্য কোম্পানিটি নিজেদের জ্বালানি তেল আরব লাইট ব্লেন্ডের অফিশিয়াল দাম বাড়িয়েছে। সৌদি যে পরিমাণ জ্বালানি তেল রফতানি করে তার দুই-তৃতীয়াংশই যায় এশিয়ার দেশগুলোয়। কিন্তু দাম বাড়ায় শুধু চীনেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও আরব লাইট ক্রুড আকর্ষণ হারাতে পারে। বিকল্প হিসেবে চীন অ্যাঙ্গোলা ও নাইজেরিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো এবং যুক্তরাষ্ট্র ও ব্রাজিল থেকে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি সরবরাহ আসতে পারে রাশিয়া থেকে।
চীন এরই মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার পরিমাণ লক্ষণীয় মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এমনকি সাম্প্রতিক মাসগুলোয় সৌদি আরবকে হটিয়ে চীনের শীর্ষ জ্বালানি তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে রাশিয়া। এর মূল কারণ রাশিয়া চীনের প্রচলিত বাজারের চেয়ে অনেক কম দামে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করছে।
ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় গত বছরের শুরুর দিকেই ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার ওপর। সবশেষ দেশটির পরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে দেয় ইইউ। এছাড়া এসব পণ্যের ওপর প্রাইস ক্যাপ (সর্বোচ্চ মূল্যসীমা) আরোপ করে জি৭, ইইউ, অস্ট্রেলিয়া ও জাপান। ৫ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা ও প্রাইস ক্যাপ দেয়া হয়েছিল। পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্র দেশগুলোয় বাজার হারানোর কারণে রাশিয়া এশিয়ায় জ্বালানি তেল বিক্রি বাড়িয়েছে। এর মধ্যে ভারত ও চীন দেশটির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভের দেয়া তথ্যমতে, জানুয়ারিতে চীন রাশিয়া থেকে দৈনিক ২০ লাখ ৩০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। ডিসেম্বর আমদানির পরিমাণ ছিল দৈনিক ১৫ লাখ ২০ হাজার ব্যারেল। এ মাসেও চীনের শীর্ষ সরবরাহকারী ছিল রাশিয়া। এ সময় সৌদি আরব থেকে আমদানি করা হয়েছে দৈনিক ১৭ লাখ ৭০ হাজার ব্যারেল। বিশ্লেষকরা বলছেন, আগামী মাসগুলোয় ব্যাপক হারে চাহিদা বাড়লে সৌদি আরবের পরিবর্তে রাশিয়াকেই প্রাধান্য দেবে চীন। একই কথা প্রযোজ্য ভারতের পরিশোধন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও। এদিকে মধ্যপ্রাচ্যের গ্রেডের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল। এতে দেশটি থেকেও চীনের আমদানি বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক