প্রচ্ছদ    অর্থনীতি   ইউরোপে বছরজুড়ে অপরিবর্তিত থাকবে গ্যাসের...

ইউরোপে বছরজুড়ে অপরিবর্তিত থাকবে গ্যাসের চাহিদা

২ মার্চ ২০২৩ ০৮:৫৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:

২০২২ সালে প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমে ইতিহাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল ইউরোপের দেশগুলোয়। চলতি বছর তা মোটাদাগে অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। তবে রাশিয়া রফতানি কমিয়ে দেয়ায় অঞ্চলটিতে সরবরাহ অব্যাহত ঝুঁকির মুখে থাকবে বলেও মনে করছে সংস্থাটি।

প্যারিসভিত্তিক সংস্থাটি গ্যাসের বাজারবিষয়ক এক প্রতিবেদনে জানায়, জ্বালানি পণ্যের অস্থিতিশীল বাজার ও রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন ঝুঁকির মুখে রয়েছে। শুধু তাই নয়, এতে বৈশ্বিক সরবরাহ খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

আইইএর জ্বালানি বাজার ও নিরাপত্তা বিভাগের পরিচালক কিসুক সাদমোরি বলেন, ‘‌গ্যাসের বৈশ্বিক বাজারের জন্য একটি ব্যতিক্রমধর্মী বছর ছিল ২০২২ সাল। তবে এ বছর দাম আবারো নাগালের মধ্যে ফিরতে শুরু করেছে। বিশেষ করে ইউরোপে শীতের স্বল্প প্রভাব ও চাহিদা বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।’

চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি ও সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক। তিন বছর জিরো কভিড নীতির কারণে দেশটির অর্থনীতি ছিল স্থবির। দেশটিতে চাহিদা কম থাকায় ইউরোপ চাহিদামাফিক পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি কিনতে সক্ষম হয়েছে। ব্লকটি এ সুযোগে গ্যাসের মজুদ পরিপূর্ণ করেছে। ফলে সরবরাহ সংকট ছাড়াই গত বছর পার করেছে ইউরোপের দেশগুলো। তবে চীন এ বছর সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় অর্থনীতি গতিশীল হতে শুরু করেছে। ঘুরে দাঁড়াচ্ছে জ্বালানি পণ্যের চাহিদা ও আমদানি।

গত বছরের আগস্টে প্রাকৃতিক গ্যাসের ইউরোপীয় বাজার আদর্শ চুক্তি মূল্য (টিটিএফ) বেড়ে রেকর্ড উচ্চতায় ওঠে। প্রতি ঘণ্টা মেগাওয়াটের মূল্য স্থির হয় ৩৪৩ ইউরোয়। তবে বর্তমানে দাম কমে প্রতি ঘণ্টা মেগাওয়াট ৫০ ইউরো বা ৫৩ ডলারে অবস্থান করছে।

আইইএ বলছে, এশিয়ার বাজারে বিশেষ করে চীনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। ফলে গ্যাসের দাম আবারো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি মনে করছে, চলতি বছর চীনে এলএনজির চাহিদা ২০২২ সালের তুলনায় ১০ শতাংশ বাড়তে পারে। দাম কমে যাওয়া ও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ফলে দেশটিতে এলএনজির ব্যবহার বাড়তে পারে ৩৫ শতাংশ।

এতে ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রতিযোগিতা চরমে পৌঁছতে পারে। দাম গত গ্রীষ্মের অস্থিতিশীল পর্যায়ে ফিরে যেতে পারে, যা ইউরোপের ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এ পরিস্থিতি মোকাবেলার জন্য গত কয়েক মাসে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বেশকিছু এলএনজি আমদানি চুক্তি করেছে।

ইউরোপে গত বছর গ্যাসের চাহিদা ১৩ শতাংশ কমেছে। আইইএ জানায়, এর বিপরীতে উত্তর আমেরিকার দেশগুলোয় চাহিদা বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। বিদ্যুতের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে গ্যাসের চাহিদা ঊর্ধ্বমুখী ছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক