প্রচ্ছদ    অর্থনীতি   গ্রাহকের দাবির টাকা পাওয়া, অনিশ্চিতযমুনা...

গ্রাহকের দাবির টাকা পাওয়া, অনিশ্চিতযমুনা লাইফে ব্যাপক অনিয়ম

২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ব্যাপক অনিয়মের তথ্য মিলেছে নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের। এতে নাজুক হয়ে পড়েছে কোম্পানির আর্থিক অবস্থা। ভবিষ্যতে কোম্পানিটি বিমা গ্রাহকদের দাবির টাকা পরিশোধে ব্যর্থ হতে পারে বলেও উঠে এসেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্তে।

অর্থ মন্ত্রণালয়ের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই তদন্ত করে আইডিআরএ। ‘মাত্রাতিরিক্ত কমিশন ও প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য অনিয়ম ও দুর্নীতির কারণে ভবিষ্যতে গ্রাহকের বিমা দাবি পরিশোধে ব্যর্থ হতে পারে’ এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ জুলাই ১৩টি বিমা কোম্পানির আর্থিক সক্ষমতা তদন্তের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আইডিআরএকে নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে একাধিক তদন্ত কমিটি গঠন করে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সম্প্রতি যমুনা লাইফের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আইডিআরএ’র তদন্তদল। তদন্তে যমুনা লাইফের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, পলিসি তামাদির উচ্চহার, দ্বিতীয় বর্ষ নবায়ন কম হওয়া, সম্পদ বিনিয়োগে অনিয়মসহ বেশকিছু অনিয়মের উঠে এসেছে।

আরও পড়ুন

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

তদন্তে বেরিয়ে এসেছে, যমুনা লাইফ প্রতিবছর যে প্রিমিয়াম আয় করছে, তার প্রায় পুরোটাই ব্যয় হচ্ছে ব্যবস্থাপনা খাতে। ফলে কোম্পানিটির লাইফ ফান্ড ঋণাত্মক অবস্থায় পড়ে রয়েছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত কোম্পানিটির পাঁচ বছরের আর্থিক চিত্র পর্যালোচনা করেছে তদন্ত কমিটি।

কোম্পানির প্রিমিয়াম আয় ও ব্যবস্থাপনা ব্যয়ের চিত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালে মোট প্রিমিয়াম (নতুন ও নবায়ন মিলে) আয় হয় ১০ কোটি ৭৫ লাখ টাকা, বিপরীতে ব্যবস্থাপনা খাতে ব্যয় হয় ১০ কোটি ৫১ লাখ টাকা। ২০১৮ সালে মোট প্রিমিয়াম আয় ৮ কোটি ৪২ লাখ টাকা, বিপরীতে ব্যবস্থাপনা খাতে ব্যয় ৭ কোটি ৪৮ লাখ টাকা।

একইভাবে ২০১৯ সালে মোট প্রিমিয়াম আয় ৯ কোটি ৭২ লাখ এবং ব্যবস্থাপনা খাতে ব্যয় ৯ কোটি ৩৭ লাখ টাকা। ২০২০ সালে মোট প্রিমিয়াম আয় ১০ কোটি ৯৬ লাখ এবং ব্যবস্থাপনা খাতে ব্যয় ১০ কোটি ৮৯ লাখ টাকা। ২০২১ সালে মোট প্রিমিয়াম আয় ১৪ কোটি ৯ লাখ এবং ব্যবস্থাপনা খাতে ব্যয় ১৪ কোটি ৩ লাখ টাকা।

এর মধ্যে আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে ২০১৭ সালে ২ কোটি ৯৭ লাখ টাকা, ২০১৮ সালে ২ কোটি ৬৮ লাখ, ২০১৯ সালে ২ কোটি ৬৫ লাখ, ২০২০ সালে ৩ কোটি ২৮ লাখ এবং ২০২১ সালে ৪ কোটি ৬৯ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে। অর্থাৎ, পাঁচ বছরে ব্যবস্থাপনা খাতে যমুনা লাইফ অবৈধভাবে ব্যয় করেছে ১৬ কোটি ২৭ লাখ টাকা।

এভাবে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় করায় কোম্পানিটির লাইফ ফান্ডে কোনো অর্থ নেই। ২০২১ সাল শেষে যমুনা লাইফের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ কোটি ৬৭ লাখ টাকা। আগের বছর ২০২০ সালে লাইফ ফান্ড ছিল ঋণাত্মক ৩ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া ২০১৯ সালে ঋণাত্মক ৩ কোটি ৬২ লাখ টাকা, ২০১৮ সালে ঋণাত্মক ৪ কোটি ৮১ লাখ এবং ২০১৭ সালে ঋণাত্মক ৫ কোটি ২৪ লাখ টাকা লাইফ ফান্ড ছিল।

জীবন বিমা কোম্পানির লাইফ ফান্ডকে রক্তের সঙ্গে তুলনায় করা হয়। মানুষ রক্তশূন্য হয়ে পড়লে যেমন বাঁচে না, তেমনি একটি জীবন বিমা কোম্পানির লাইফ ফান্ড ঋণাত্মক হয়ে পড়লে ওই কোম্পানির পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে বিমা গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যায়।

এ বিষয়ে একাধিক জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, লাইফ ফান্ড হলো জীবন বিমা কোম্পানির প্রাণ। লাইফ ফান্ড ঋণাত্মক মানে ওই কোম্পানির কিছুই নেই। নিশ্চিতভাবে কোম্পানিটি সংকটের মধ্যে রয়েছে। এ ধরনের কোম্পানি থেকে গ্রাহকদের বিমা দাবির টাকা পাওয়া অনিশ্চিত। নিয়ন্ত্রক সংস্থার উচিত দ্রুত এ ধরনের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

শুধু মাত্রাতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় এবং ঋণাত্মক লাইফ ফান্ড নয়, কোম্পানিটির নবায়ন প্রিমিয়াম আয়েও বেহাল দশা। ২০২১ সালে কোম্পানিটির প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের দ্বিতীয় বর্ষ নবায়নের শতকরা হার মাত্র ১১ শতাংশ। ২০২০ সালেও দ্বিতীয় বর্ষ নবায়ন প্রিমিয়াম আদায়ের হার ছিল ১১ শতাংশ। তার আগে ২০১৯ সালে ২০ শতাংশ এবং ২০১৮ সালে ১৬ শতাংশ আদায় হয়। অর্থাৎ, প্রতিবছর কোম্পানিটি নতুন যে পলিসি বিক্রি করছে, পরের বছরেই তার সিংহভাগ আর আদায় হচ্ছে না।

কোম্পানিটির স্থায়ী সম্পদেও নেতিবাচক প্রভাব পড়েছে। ধারাবাহিকভাবে কমছে যমুনা লাইফের স্থায়ী সম্পদ। ২০১৭ সালে জীবন বিমা কোম্পানিটির স্থায়ী সম্পদ ছিল ৩ কোটি ৫২ লাখ টাকা। ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ২ কোটি ৮৩ লাখ টাকা। এরপর ২০১৯ সালে ২ কোটি ৫৩ লাখ টাকা, ২০২০ সালে ২ কোটি ১৯ লাখ এবং ২০২১ সালে ১ কোটি ৯২ লাখ টাকায় নেমে এসেছে।

যমুনা লাইফের আর্থিক চিত্র পর্যালোচনা করে আইডিআরএ’র তদন্তদল অভিমত দিয়েছে, কোম্পানিটির আর্থিক ভিত্তি নাজুক পর্যায়ে। কোম্পানির নগদ আন্তঃপ্রবাহ কম থাকায় ভবিষ্যতে যমুনা লাইফ গ্রাহকদের উত্থাপিত বিমা দাবি পরিশোধে ব্যর্থ হবে। সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আবার পাঁচ বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত না হয়ে কোম্পানি অনুমোদনের শর্ত ভঙ্গ করেছে।

তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, পলিসি তামাদির উচ্চহার এবং দ্বিতীয় বর্ষ নবায়ন কম হওয়ায় বিমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে প্রকৃত বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে জোর দেওয়া, কমিশন ব্যয় হ্রাস করা, পলিসি তামাদি হওয়ার হার কমানো এবং কোম্পানির সম্পদ বিনিয়োগ বিধিমালা অনুযায়ী বিনিয়োগের নির্দেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। কোম্পানির সার্বিক আর্থিক অবস্থার প্রকৃত চিত্র বিশেষ নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করারও সুপারিশ করেছে আইডিআরএ’র তদন্তদল।

যোগাযোগ করা হলে যমুনা লাইফের সিইও কামরুল হাসান খন্দকার বলেন, আইডিআরএ’র তদন্তদল তদন্ত করে কী পেয়েছে তা আমার জানা নেই। আমরা তদন্ত প্রতিবেদন পাইনি।

এ সময় তদন্ত প্রতিবেদনে উঠে আসা অনিয়মগুলো তুলে ধরা হলে তিনি বলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, পলিসি তামাদি হয়ে যাওয়া, নবায়ন প্রিমিয়াম কম হওয়া এটা যমুনা লাইফের একার সমস্যা নয়। এসব সমস্যা গোটা সেক্টরের। আর সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে আমরা কোনো অনিয়ম করিনি। নিয়মের মধ্যে থেকেই বিনিয়োগ করা হয়েছে।

আইডিআরএ’র পরিচালক ও মুখপাত্র মো. জাহাঙ্গীর আলম বলেন, কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এখন আইন অনুযায়ী যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি