প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মো’মেনদের সঙ্গে আল্লাহর ওয়াদা ও...

মো’মেনদের সঙ্গে আল্লাহর ওয়াদা ও বাস্তবতা

২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আল্লাহ পবিত্র কোর’আনে যত কল্যাণের আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছেন সবই মো’মেনের সঙ্গে। আল্লাহ সুরা নূরের ৫৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর ওয়াদা (ওয়াদাল্লাহ) হচ্ছে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আল্লাহ পৃথিবীর কর্তৃত্ব (খেলাফত, Authority, Power) প্রদান করবেন, যেমনটি তিনি দিয়েছিলেন তোমাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি তোমাদের দীনকে প্রতিষ্ঠা করবেন যেটা তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন। তোমাদের ভয়-ভীতি দূর করে শান্তি ও নিরাপত্তা প্রদান করবেন। সেখানে তোমরা কেবল আমারই এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যারা (এ বিশাল নেয়ামতকে) অস্বীকার করবে, তারাই ফাসেক ও অবাধ্য।”

তিনি আরো বলেছেন, “আল্লাহ মো’মেনদের ওয়ালি (অভিভাবক, বন্ধু, রক্ষক, Protector) (সুরা ইমরান ৬৮)”। বলেছেন, “তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে- যদি তোমরা মো’মেন হও (সুরা ইমরান ১৩৯)। বলেছেন, “মো’মেনকে সাহায্য করা আমার হক, কর্তব্য (সুরা রুম ৪৭)”।
এ পৃথিবী জোড়া মুসলিম জাতির করুণ দুর্দশা দেখলে যে কারো মনেই এ প্রশ্ন আশা স্বাভাবিক যে আমরা তো নিজেদেরকে মো’মেন মুসলিম বলে দাবি করি, পরকালে আমরাই জান্নাতে যাবো বলে বিশ্বাস করি তাহলে পৃথিবীর সর্বত্র, সকল জাতির হাতে গত কয়েক শতাব্দী থেকে মুসলমানরা মার খাচ্ছে কেন? একে একে মুসলমানদের আবাসভূমিগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, সর্বহারা উদ্বাস্তু হচ্ছে মুসলমান, ধর্ষিতা হচ্ছে মুসলিম নারী। পানিতে ভেসে যাচ্ছে মুসলিম শিশুরা। তবে কি আল্লাহ তাঁর অঙ্গীকার ভঙ্গ করেছেন, নাকি ভুলে গেছেন, নাকি তিনি দেখছেন না, নাকি তিনি মুসলিমদের উদ্ধার করতে অক্ষম? (নাউযুবিল্লাহ)।
না, সেটা অসম্ভব। তিনিই বলেছেন, প্রতিশ্রুতি রক্ষায় তাঁর চেয়ে সত্যবাদী আর কে আছে (সুরা তওবা ১১১)? তিনি কখনও অঙ্গীকার ভঙ্গ করেন না, পূর্ববর্তী মো’মেনদের ইতিহাস তার প্রমাণ। তিনি সব দেখেন, সব শোনেন, সব খবর রাখেন, তিনি প্রতাপশালী সূক্ষ্ম হিসাবদর্শী। এজন্য তাঁর নাম সামিউম বাসীর, আলিমুল গায়েব, আজিজুল জাব্বার, জাল্লে জালাল, লতিফুল খাবীর, তিনি শাইয়্যিন কাদির। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে প্রকৃত ব্যাপারটা কী?

প্রকৃত ব্যাপার হচ্ছে পবিত্র কোর’আনে তিনি সবগুলো কল্যাণকর অঙ্গীকার করেছেন মো’মেনের সাথে। যারা মো’মেন নয় অর্থাৎ কাফের তাদের জন্য কিন্তু ঐ সব ওয়াদা প্রযোজ্য হবে না। তাহলে কি আমরা যারা নিজেদের মুসলিম বলে বিশ্বাস করে নামাজ-রোজা করে যাচ্ছি, তারা আর মো’মেন নই? এ প্রশ্নের উত্তর জানতে হলে মো’মেনের যে সংজ্ঞা আল্লাহ পবিত্র কোর’আনে প্রদান করেছেন সেটা জানতে হবে। সেখানে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, “মো’মেন শুধু তারা যারা আল্লাহ ও রসুলের প্রতি ঈমান আনয়ন করে, তাকে কোনোরূপ সন্দেহ না করে দৃঢ়পদ থাকে এবং জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ (সংগ্রাম) করে। তারাই সত্যনিষ্ঠ।” (সুরা হুজরাতের ১৫)।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

এই ঈমান কী? কোন ঈমান আল্লাহর দাবি? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয় নিশ্চয়ই। ও বিশ্বাস তো ইবলিসেরও আছে, আবু জাহেলেরও ছিল। আল্লাহ যে ঈমানের কথা বলছেন তা হলো তওহীদের উপর ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না, এই অঙ্গীকার করা। এটা হচ্ছে মো’মেন হওয়ার প্রথম শর্ত। সেই হুকুমটাকে মানবজীবনে প্রতিষ্ঠা করার জন্য সর্বরকম প্রচেষ্টা করার নামই জেহাদ যা মো’মেন হওয়ার দ্বিতীয় শর্ত। এই জেহাদ কিন্তু দেশ দখলের জন্য নয়, অন্য ধর্মের লোকদেরকে জোর করে ধর্মান্তরিত করা নয়। বরং ঐ তওহীদ ও সত্যদীন প্রতিষ্ঠার জন্য।
রসুলাল্লাহর (সা.) সমগ্র জীবন পর্যালোচনা করলে আমরা সন্দেহাতীতভাবে দেখতে পাই, তিনি আরববাসীকে সর্বপ্রথম একটি কথার উপর ঐক্যবদ্ধ করেছেন যে – তারা আল্লাহর হুকুম মানবে, পূর্বের থেকে চলে আসা জাহেলি যুগের ব্যবস্থা ও মূল্যবোধ পরিহার করবে। তারা বিশৃঙ্খলা পরিহার করে সুশৃঙ্খল হবে। তারা একজন নেতার নেতৃত্বে সমবেত হয়ে তাঁর যাবতীয় সিদ্ধান্ত সত্য বলে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় মেনে চলবে এবং তারা সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করবে। এই চরিত্রটাই আল্লাহর রসুল আরবদের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যার ফলে যখন তাদের মধ্যে আল্লাহর রসুল প্রতিষ্ঠা করে দিলেন তখন তারা হলো আল্লাহর সংজ্ঞা মোতাবেক মো’মেন। আল্লাহ যতগুলো ওয়াদা করেছেন মো’মেনদের সাথে যেমন পৃথিবীর কর্তৃত্ব প্রদান, শ্রেষ্ঠত্ব প্রদান, সুরক্ষা প্রদান সবই তখন পূর্ণ করেছিলেন।
কিন্তু যখন সেই জাতি নিজেদের মধ্যে ফেরকা মাজহাব বানিয়ে অমূল্য ঐক্য ধ্বংস করল এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করল তখন তারা আর আল্লাহর সংজ্ঞা মোতাবেক আর মো’মেন রইল না। সুতরাং আল্লাহ কৃত ঐ সকল ওয়াদাও আর তাদের জন্য ক্ষেত্রে প্রযোজ্য রইল না। তারা একের পর এক বহিঃশত্রুর আক্রমণে ধ্বংস হয়ে গেল, পরিশেষে ইউরোপিয়দের পদানত দাসে পরিণত হলো। এটা ছিল আল্লাহর শাস্তি, গজব যা এখন পর্যন্ত চলমান আছে।

এখন আমরা যদি এই হীনতা লাঞ্ছনার জীবন থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের একটাই করণীয়- আল্লাহর সংজ্ঞা মোতাবেক মো’মেন হওয়া। আমরা মুসলিম বংশোদ্ভূত, আমরা আল্লাহর অস্তিত্বে, পরকালে বিশ্বাস করি, নামাজ রোজা করি এগুলো কিন্তু মো’মেনের সংজ্ঞা নয়, মানদণ্ড নয়, মো’মেন হওয়ার যে সংজ্ঞা আল্লাহ কোর’আনে উল্লেখ করেছেন সে মোতাবেক আমাদের মো’মেন হতে হবে। নিজেদেরকে মো’মেন মনে করে বসে থাকলে আর চলবে না। আমরা যদি আবারও মো’মেন হতে পারি তাহলে আল্লাহ তাঁর সবগুলো ওয়াদা পূরন করবেন, আবারও আমরা সম্মানিত, স্বাধীন ও শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়