প্রচ্ছদ    আন্তর্জাতিক   লন্ডনে বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ...

লন্ডনে বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ আটক

১৮ অক্টোবর ২০২৩ ১২:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে যুক্তরাজ্যের পুলিশ। লন্ডনে মঙ্গলবার এক হোটেলের সামনে থেকে থুনবার্গসহ কয়েকজনকে আটক করা হয়। ওই হোটেলে তেল ও গ্যাস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মেলন চলছে।

মূলত ওই সম্মেলনকে ঘিরে ‘ওয়েলি মানি আউট’ বিক্ষোভের আয়োজন করেছিল পরিবেশবাদী সংগঠন ফসিল ফ্রি লন্ডন ও গ্রিনপিস। থুনবার্গসহ কয়েকশ বিক্ষোভকারী হোটেলের সামনে উপস্থিত হয়েছিলেন। পরে তারা হোটেলে প্রবেশের সব পথ বন্ধ করে দেন।

আটকের আগে থুনবার্গ গণমাধ্যমকে বলেন, দরজা বন্ধ করে সম্মেলনের নামে মেরুদণ্ডহীন রাজনীতিবিদেরা ধ্বংসাত্মক জীবাশ্ম জ্বালানি শিল্পের লবিস্টদের সাথে চুক্তি এবং আপস করছেন।

আরও পড়ুন

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

বিক্ষোভকারীদের অভিযোগ, জীবাশ্ব জ্বালানি নিয়ে কাজ করা কোম্পানিগুলো বেশি লাভের জন্য ইচ্ছে করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির গতি ধীর করে দিচ্ছে।

থুনবার্গ বলেন, জীবাশ্ম জ্বালানিতে পৃথিবী ডুবে যাচ্ছে। আমাদের আশা, স্বপ্ন এবং জীবন মিথ্যার বন্যায় ভেসে যাচ্ছে।

২০ বছর বয়সী থুনবার্গ অভিযোগ করেন, কয়েক দশক ধরে এটি স্পষ্ট যে, জীবাশ্ম জ্বালানি নিয়ে কাজ করা কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক মডেলগুলোর পরিণতি সম্পর্কে ভালোভাবে অবহিত ছিল। কিন্তু তারপরও তারা কিছু করেনি।

তার দাবি, শারীরিকভাবে উপস্থিত হয়ে এই সম্মেলন বিঘ্নিত করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। এবং আমাদের প্রতিবারই তা করতে হবে। আমাদের তাদের দেখিয়ে দিতে হবে যে, এ থেকে তারা রেহাই পাবেন না।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত সম্মেলন চলবে। সেই সময় পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার গ্রিনপিসের দুজন কর্মী হোটেলের ওপরে উঠে একটি বড় ব্যানার টাঙিয়ে দিয়েছিলেন। সেখানে লেখা ছিল, ‘মেক বিগ ওয়েল পে’।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্সে’ বিক্ষোভস্থল থেকে ২০ জনকে আটকের খবর জানিয়েছে। এর আগে চলতি বছর বিক্ষোভ করতে গিয়ে সুইডেন, নরওয়ে ও জার্মানিতে আটক হয়েছিলেন থুনবার্গ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!
প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!
নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।…
 ১১ নভেম্বর ২০২৬    জাতীয়

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল