প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গাজায় গণহত্যার প্রতিবাদে হেযবুত তওহীদের...

গাজায় গণহত্যার প্রতিবাদে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১০ এপ্রিল ২০২৫ ০৯:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের গাজায় চলমান ভয়াবহ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অরাজনৈতিক ধর্মীয় আন্দোলন হেযবুত তওহীদ। “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে” শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

হেযবুত তওহীদের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, মোখলেছুর রহমান সুমন, বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা এবং নারায়ণগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সভাপতি আল-আমিন সবুজ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ যখন আমরা বাংলাদেশে ঈদের আনন্দ উদ্‌যাপন করছি, রোজা, নামাজ ও নানা কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছি, তখন মাত্র ছয় হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনের মুসলমানদের ওপর চলছে অবর্ণনীয় এক ধ্বংসযজ্ঞ। ১৯৪৮ সাল থেকে শুরু হয়ে ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলি দখল, হামলা ও নিপীড়নের শিকার। ২০২৩ সাল থেকে এই সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই সেখানে বোমা বর্ষিত হচ্ছে, ধ্বংস করা হয়েছে ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতালসহ সকল অবকাঠামো। লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। শুধু গত এক বছরে ৩৫ থেকে ৪০ হাজার শিশু নিহত হয়েছে। এমন অবস্থায় কবর দেওয়ার লোকও পাওয়া যাচ্ছে না। উদ্বাস্তু শিবিরে পানির জন্য ছুটে যাওয়াদের ওপরও বোমা ফেলা হচ্ছে। এই নির্মমতা ও নিষ্ঠুরতার মাত্রা এতটাই ভয়ঙ্কর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

বক্তারা আরও বলেন, দীর্ঘ ৭৫ বছরের দখলদারিত্ব ও গণহত্যার পর এবার ইসরায়েল নির্লজ্জভাবে ঘোষণা করেছে- এই ভূখণ্ডে আর কোনো মুসলমান থাকবে না। হয় তাদের হত্যা করা হবে, নয়তো বিতাড়িত করে উদ্বাস্তুতে পরিণত করা হবে। এই হৃদয়বিদারক মানবাধিকার লঙ্ঘনের নিরব সাক্ষী আজ সমগ্র বিশ্ব। অথচ মুসলিম বিশ্বের সরকারগুলো, জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চুপ করে বসে আছে। এমনকি প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে। একইভাবে কয়েক বছর আগে মিয়ানমারে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে হত্যা ও বিতাড়িত করা হয়েছিল। তারাও আজ বাংলাদেশে উদ্বাস্তু জীবনযাপন করছে।

বক্তারা প্রশ্ন তোলেন- ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের এই করুণ অবস্থা ও নির্যাতনের প্রকৃত কারণ কী? কেউ বলবেন রাজনৈতিক, কেউ ভৌগোলিক, কেউ ধর্মীয় বা অর্থনৈতিক। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, এগুলো কোনো প্রকৃত কারণ নয়, এগুলো শুধু ফলাফল। মূল কারণ হলো- আল্লাহর সার্বভৌমত্ব ও তওহীদের আদর্শ থেকে বিচ্যুতি। ঈমান থেকে সরে গিয়ে মুসলমানরা ঐক্যহীন, দুর্বল ও বিভক্ত হয়ে পড়েছে; ফলে তারা আল্লাহর সাহায্য হারিয়ে পরাজিত হয়েছে।

বক্তারা বলেন, মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করে তওহীদের ভিত্তিতে একটি অনন্য জাতি ‘উম্মতে মোহাম্মদী’ গঠন করেছিলেন। এই জাতি ছিল আল্লাহর হুকুমের অধীনে, একজন নেতার নেতৃত্বে, ইস্পাত কঠিন ঐক্যে আবদ্ধ। তারা কেবল আল্লাহর বিধানকে মান্য করত, মানবপ্রণীত ব্যবস্থাকে প্রত্যাখ্যান করত। ফলে সেই জাতি জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি, সামরিক ও অর্থনৈতিক শক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। কিন্তু আজ মুসলমানরা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা পরিত্যাগ করে ইউরোপীয়দের তৈরি পুঁজিবাদ, বিচারব্যবস্থা, দণ্ডবিধি ও রাজনৈতিক প্রক্রিয়াকে গ্রহণ করেছে। ঈমানের রশি ছিঁড়ে যাওয়ায় তারা বিভিন্ন ফেরকা, মাজহাব ও মতবাদে বিভক্ত হয়ে পরস্পরে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়েছে। রাসুল (সা.) সতর্ক করেছিলেন- যে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত ও জেহাদের বন্ধন ত্যাগ করে, সে ইসলামের রজ্জু খুলে ফেলেছে। কিন্তু আমরা সেই সতর্কবার্তা ভুলে গিয়েছি।

বক্তারা বলেন, জাতীয় জীবনে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কোরআনের সুরা বাকারার ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে- যারা আল্লাহর কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ অস্বীকার করে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তি। আজ সেই লাঞ্ছনা বিশ্বজুড়ে মুসলমানদের ওপর প্রতিফলিত হচ্ছে। মুসলমানরা ব্যক্তি জীবনে ইবাদত করলেও জাতীয় জীবনে ইহুদি-খ্রিস্টানদের তৈরি করা জীবনব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলেই আজ তারা অপমানিত, শোষিত, নিধন ও বাস্তুচ্যুত।

বক্তারা পবিত্র কোরআনের সুরা তওবার ৩৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন- “তোমরা যদি জেহাদে বের না হও, তবে আমি তোমাদের কঠিন শাস্তি দেব এবং তোমাদের স্থলে অন্য জাতিকে এনে স্থাপন করব।” আমরা যখন জেহাদ ও তওহীদের সংগ্রাম থেকে সরে এসেছি, তখনই আল্লাহ আমাদের সম্মান, শক্তি কেড়ে নিয়ে শত্রুদের আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন। তাই আজ বিশ্বজুড়ে মুসলিম জাতি নিপীড়নের শিকার।

বক্তারা জানান, বসনিয়ায় দুই লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছেন, বিচার হয়নি। সিরিয়ায় পাঁচ লক্ষাধিক মানুষ নিহত, ইরাকে নিহত দশ লক্ষ, লিবিয়ায় গণকবর, আফগানিস্তান ধ্বংসস্তূপে পরিণত, তবু কোনো বিচার হয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আট কোটির বেশি মুসলমান বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু জীবন যাপন করছে। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ আমাদের স্বার্থপরতা, আদর্শচ্যুতি, ঐক্যহীনতা, জেহাদ থেকে সরে যাওয়া এবং দীন থেকে বিচ্যুতি।

বক্তারা প্রশ্ন রাখেন- এই দুর্বিপাক থেকে মুক্তির উপায় কী? বিক্ষিপ্ত প্রতিবাদ, লংমার্চ, মানববন্ধন, পণ্য বয়কট কিংবা আত্মঘাতী হামলা কোনো টেকসই সমাধান নয়। মুক্তির একমাত্র পথ হচ্ছে- মুসলিম জাতিকে সব ফেরকা, মাজহাব, দলাদলি বাদ দিয়ে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করা। জাতীয় জীবনে আল্লাহর দেওয়া দীন প্রতিষ্ঠার জন্য একজন নেতার নেতৃত্বে সংগ্রাম গড়ে তুলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন- “তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দীন প্রতিষ্ঠা করো এবং এতে কোনো মতভেদ করো না” (সুরা শুরা ১৩)। শুধু প্রতিবাদ নয়, বাস্তব দীন প্রতিষ্ঠার সংগ্রামেই রক্ষা আছে।

তারা বলেন, বাংলাদেশও নিরাপদ নয়। এখানে যদি অনুরূপ সংকট দেখা দেয়, আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্যে এগিয়ে আসবে না। রক্ষা পাওয়ার একমাত্র পথ- আল্লাহর উপর নির্ভরশীল হয়ে জাতিকে জাগ্রত করা, ঐক্যবদ্ধ করে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করা। আমাদের শ্লোগান হওয়া উচিত- হুকুম চলবে আল্লাহর, জাতি হবে এক, নেতা হবেন একজন, এবং আমরা আমাদের জ্ঞান, সম্পদ, জীবন দিয়ে দীন প্রতিষ্ঠার সংগ্রাম করব। তবেই এই জুলুম বন্ধ হবে- ইনশাআল্লাহ।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী শ্লোগানসম্বলিত প্ল্যাকার্ড। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো- করতেই হবে”, “ফিলিস্তিনে হামলা কেন- জাতিসংঘ জবাব দাও” শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়