প্রচ্ছদ    খুলনা   কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে...

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শাহীন রেজা , দৌলতপুর, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে সংবাদকর্মী শরীফ বিশ্বাস, এসআই সুমন ও বিদ্যুৎ খন্দকারের ওপর ভয়াবহ হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার সকালে দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি সভাপতি আব্দুল আলীম সাচ্চুর সভাপতিত্বে দৌলতপুর থানার সামনে দু’ ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে  জেলা-উপজেলায় কর্মরত  সাংবাদিকরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান মানববন্ধনে  অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়াও কুষ্টিয়া ও দৌলতপুরে হামলা-মামলার শিকার সকল সাংবাদিকের পক্ষে সুবিচার চেয়ে দাবি তোলা হয় মানববন্ধনে।

আরও পড়ুন

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

এতে অংশ নেয় দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা।

এসময় মানববন্ধনে প্রতিবাদ বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।

দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি সভাপতি আব্দুল আলীম সাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি সাঈদুল আনাম। আরও বক্তব্য রাখেন, ডিপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের অন্যতম সংগঠক আহাদ আলী নয়ন এবং শাহীন রেজা প্রমুখ।


মানববন্ধনে সঞ্চালনা করেন দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়।

প্রসঙ্গত,বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে কামাল হোসেন নামে এক ব্যক্তি নিজের বাবার নাম গোপন করে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসনের উচ্চপর্যায়ে চাকরি করছেন এমন অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গেলে হামলার শিকার হন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক কালবেলার প্রতিবেদক, সাংবাদিক সংগঠক শরীফ বিশ্বাস, ক্যামেরা পার্সন এসআই সুমন এবং দৈনিক বাংলাদেশ সমাচারের কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার বিদ্যুৎ। এ ঘটনায় জেলা জুড়ে নানা আন্দোলন কর্মসূচি করছে সাংবাদিকেরা।

এঘটনায় ওইদিন রাতেই দৌলতপুর থানায় শরীফ বিশ্বাস বাদী হয়ে  ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর

স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক করে ১০ সদস্যের মানবাধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন!

স্পিকারকে প্রধান পৃষ্ঠপোষক করে ১০ সদস্যের মানবাধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন!
মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদে ১০ সদস্যের ‘মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা!

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা!
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম…
 ২ নভেম্বর ২০২৬    অর্থনীতি

সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে: রিজভী

সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, পোশাকশ্রমিকদের অসন্তোষকে…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় পরিবর্তন, সংশোধন হলো নীতিমালা!

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় পরিবর্তন, সংশোধন হলো নীতিমালা!
মোটরসাইকেল চালকদের জন্য সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার ও লেখার বিন্যাস নির্ধারণের সুযোগ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

রাহুলকে সরাসরি আসামে আসার চ্যালেঞ্জ, বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি হিমন্তের!

রাহুলকে সরাসরি আসামে আসার চ্যালেঞ্জ, বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি হিমন্তের!
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন,…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক