প্রচ্ছদ    খেলাধুলা   ‘আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি...

‘আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না’-সানিয়া

৫ মার্চ ২০২৩ ০৯:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ভারতীয় টেনিসে জনপ্রিয় এক নাম সানিয়া মির্জা। গত সপ্তাহেই পেশাদার টেনিসকে বিদায় জানান সানিয়া মির্জা। যদিও নিজের অবসরের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন। তাই, দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতাকেই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হিসেবে বেছে নিয়েছিলেন ভারতের এই টেনিস সেনসেশন। কিন্তু ৩৬ বছর বয়সী এক সময়ের নম্বর ওয়ান এই টেনিস তারকার শেষ যাত্রাটা রঙিন হয়নি। ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে যান।
তবে টেনিস কোর্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর আগেই নিজের পরবর্তী ক্যারিয়ার গুছিয়ে নেন তিনি। ব্যক্তি জীবনে পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী নিজেও বেছে নিয়েছেন ক্রিকেটকে। ভারতের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় উইমেনস প্রিমিয়ার লিগে অন্যতম ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতের তারকা এই টেনিস তারকা।
টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বেঙ্গালুরু। ভিডিওতে দেখা যায়, দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত মেন্টর সানিয়া মির্জা। এ সময় সানিয়া বলেন, আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না। আমাকে যখন নারী আইপিএলে মেন্টর বানানো হয় তখন ভাবছিলাম, আমি কী করব? মেয়েদের সঙ্গে কী নিয়ে কথা বলব?
তার দাবি, যেকোনো খেলায় মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি ২০ বছর ধরে সামাল দিয়েছি। ভারতের এই টেনিস সেনসেশন জানান, কিছুদিন আগে আমি অবসর নিয়েছি। ভাবছিলাম, আমার জীবনের পরবর্তী ধাপ কী? এরপর সিদ্ধান্ত নেই, ভারত ও এর বাইরের নারী অ্যাথলেটদের সাহায্য করার, যেকোনো খেলায় মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি ২০ বছর ধরে সামাল দিয়েছি।
সানিয়ার মতে, চাপ অনুভব করা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা সামাল দেওয়ার পদ্ধতি জানতে হবে। আশপাশের চেঁচামেচি থেকে দূরে থাকা শিখতে হবে। ভারতের মিডিয়া সামলানো কিন্তু কঠিন।
ছয়টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া জানান, আমি ব্যক্তিগত খেলায় ছিলাম। যে কারণে ফটোশুট, গণমাধ্যমের মনোযোগ-সবকিছু নিজেকে একা সামলাতে হতো। সেখান থেকে ভাবলাম যে এই বিষয়টায় তো মেয়েদের আমি সহায়তা করতে পারি।
২০০৩ সালে পেশাদার টেনিসে পা রেখেছিলেন সানিয়া। এরপর শুধু ভারতের নয়, হয়ে উঠেছিলেন এশিয়ান মহিলা টেনিসের মুখ। একসময় সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভাদের মতো বিশ্বতারকাদের সঙ্গেই উচ্চারিত হতো সানিয়ার নাম। তবে বারবার চোটের আঘাতে পড়ে নিজের ইচ্ছেতেই অবসরের সময় বেছে নিয়েছেন সানিয়া।
কোনো টুর্নামেন্টের একক গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি বিশ্ব টেনিসের আঙিনায় ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন সানিয়া মির্জা। তবে সর্বোচ্চ চতুর্থ রাউন্ডে উঠতে পেরেছিলেন ইউএস ওপেনে। তবে ব্যক্তিগত ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে ২৭ পর্যন্ত উঠেছিলেন তিনি।
ডব্লিউটিএ ডাবলস র‍্যাঙ্কিংয়ে টানা ৯১ সপ্তাহ শীর্ষে ছিলেন সানিয়া। ডাবলস ও মিক্সড ডাবলসে তার গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ছয়টি। গত জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলতে নেমেছিলেন সানিয়া। নারী ডাবলসে দ্বিতীয় রাউন্ডেই আটকে গেলেও রোহন বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন। কিন্তু শেষবারের মতো খেতাব জয় অধরা থেকে গেছে সাবেক এই চ্যাম্পিয়নের।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ
জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি সরকার। আর এর পরিণতিতে এখন বিএনপিকেই সংকটের মুখে পড়তে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ
শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে, এ বিষয়ে ভারতসহ অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকের স্পর্শ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতা…
 ১৭ নভেম্বর ২০২৬    বিনোদন

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ফেনী:আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের…
 ১৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদাবাড়ি বগুড়ায় হলেও নানাবাড়ি নোয়াখালীতে—সংসদে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ। বগুড়ার পাশাপাশি নোয়াখালীর উন্নয়নেও সরকারের বিশেষ…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!
দীর্ঘ প্রতীক্ষা, নানা ধাপের পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!
শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যিনি পরিচিতি পেয়েছিলেন ‘মজলুম জননেতা’ হিসেবে, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে মেয়েকে বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শতক পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজধানী

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!
ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের একটি সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এক মুসলিম নারী পুলিশ ক্যাডেটের আনুষ্ঠানিক স্যালুটের জবাবে নিজের আসন…
 ১৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!
বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়