প্রচ্ছদ    খেলাধুলা   সমস্যা দেখলেন, সমাধানের পথও দেখবেন...

সমস্যা দেখলেন, সমাধানের পথও দেখবেন ক্রীড়া মন্ত্রী

৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:

জাতীয় অ্যাথলেটিক্সের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের অপেক্ষা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করতে আসবেন নতুন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। যুব উন্নয়ন অধিদপ্তরের একটি অনুষ্ঠানে অশংগ্রহণ করে খানিকটা বিলম্বে আসলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ততক্ষণে জাতীয় ক্রীড়া পরিষদ, ফুটবল ফেডারেশন সহ ক্রীড়াঙ্গনের আরো অনেকেই জড়ো হয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে।

মন্ত্রী এসে সরাসরি মাঠে পা দিয়েছেন। খুটিয়ে খুটিয়ে দেখার ও জানার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যবহার করে ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন। ফুটবল ফেডারেশন আগে থেকেই মাঠে পানি ছিটানোর পদ্ধতির সমালোচনা করে আসছিল। আজও সেটা নতুন মন্ত্রীর সামনে করেছে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, কম্পিটিশন ম্যানেজার জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে জোরালো দাবি জানিয়েছে বিদ্যমান পানি ছেটানোর পদ্ধতিকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড.মহিউদ্দিন আহমেদ আবার ফেডারেশনেক কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এত বিলম্বে দৃষ্টি আকর্ষণ করায়।

আরও পড়ুন

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!

মন্টেনেগ্রোকে ৪ ০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!

স্টেডিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মিডিয়া বক্স। নতুন সংস্কারে বক্সের মধ্যে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান। ইলেকট্রনিক ক্যামেরাম্যানদের জন্য বিশেষ জায়গা না থাকার বিষয়টিও সাংবাদিকরা নতুন মন্ত্রীকে তুলে ধরেছেন। তখন জাতীয় ক্রীড়া পরিষদ-সংষ্কার কাজের দায়িত্ব পাওয়া পরামর্শকরা বিদ্যমান পরিস্থিতিতে তাদের সীমাবদ্ধতার বিষয়গুলোও তুলে ধরেন।

প্রায় এক ঘন্টা পরিদর্শন শেষে পাপন নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন মিডিয়ার সামনে। নতুন ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এখানে এসে দেখলাম মূলত দু’টি সমস্যা। একটি স্প্রিংলার (মাঠে পানি দেওয়ার মাধ্যম) আরেকটি মিডিয়া বক্স। সমস্যা টা বুঝলাম। সমস্যা আছে অস্বীকার করার পথ নেই। সমাধানের পথ আছে কিনা দেখব, সম্ভব হলে অবশ্যই করব। তবে খুব একটা অসম্ভব বলে মনে হয় না।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়েছে ২০২১ সালের আগস্টের পর থেকে। আড়াই বছর পর এসে ফেডারেশন-এনএসসি পারস্পরিক ভিন্ন বক্তব্য দিচ্ছে। তাই সমস্যা সংক্রান্ত বিষয়ে নতুন মন্ত্রী কোনো মন্তব্য করতে চান না, ‘কারো সঙ্গে কথা না বলে মন্তব্য করা ঠিক হবে না। কারণ কথা বলতে গেলে, এনএসসি না হয় কনসালটেন্ট না হয় ফেডারেশন কারো উপরে পড়বে। তাই ডকুমেন্ট না দেখে মন্তব্য করা যাবে না। যে সমস্যা আছে সেগুলো সমাধান করা।’

বাফুফের দাবি স্প্রিংলার বদলে পপ-আপ সিস্টেমে পানি দেয়ার। এতে কোটি টাকা পুনরায় ব্যয় প্রয়োজন। এজন্য আবার নতুন অনুমোদন প্রয়োজন। তবে যেটাই হোক নতুন মন্ত্রী কালক্ষেপণ করতে চান না মোটেও, ‘সমস্যার সমাধান করতে গিয়ে আমরা আর বিলম্ব করতে চাই না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। এর মধ্যে যতটুকু সমাধান করা যায় করা হবে । না হলে নেই, কারণ এটা নতুন স্টেডিয়াম নির্মাণাধীন স্টেডিয়ামের সংস্কার তাই অনেক কিছুই করা সম্ভব হয়তো নয়।’

জাতীয় ক্রীড়া পরিষদের স্থাপনা নিয়ে ফেডারেশনগুলোর অভিযোগ ক্রীড়াঙ্গনে নিত্য-নৈমত্তিক বিষয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে বাফুফের যেমন অসন্তোষ অন্য ফেডারেশনগুলোরও প্রায় একই চিত্র। স্থাপনা তৈরিতে ফেডারেশন ও এনএসসি দূরত্ব ঘোচানোর প্রত্যয় নতুন মন্ত্রীর কন্ঠে, ‘একেক স্থাপনার স্পেসিফিকেশন একেক রকম। প্রতি ফেডারেশনকে সেটা নিশ্চিত করতে হবে। নতুন স্থাপনা নির্মাণ, সংস্কার যেটাই হোক একটি ফাইল অ্যাপ্রæভ হওয়ার পর আর এটা নিয়ে প্রশ্ন থাকা যাবে না।’

স্টেডিয়াম পরিদর্শন শেষে পাপন বিসিবির সাবেক অফিস পরিদর্শন করে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয় ছিল। এই অফিস থেকে বাংলাদেশের টেস্ট-ওয়ানডে প্রাপ্তি সহ অনেক ইতিহাসের জন্ম। বিসিবির পুরনো অফিস ঘুরে দেখান ক্রীড়া সাংবাদিকরা। বিসিবির সাবেক কার্যালয় ক্রীড়া লেখক সমিতির নতুন অফিস। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!

মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট পেয়েছিলেন জামায়াতে ইসলামীর…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা

পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা
মো: ইমরান নাজীর, পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি…
 ২৯ অক্টোবর ২০২৬    রাজশাহী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়!

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!
আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের ই-টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। দাপুটে এই জয়ে জোড়া গোল করেছেন পাভেল হাসান।…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুর সংবাদদাতা: বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন

স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!

স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ঠিক পেছনের ট্রেনে থাকায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ঠাকুরগাঁও-১ আসনে ৬৬ কেন্দ্রের ফল, বড় ব্যবধানে এগিয়ে ফয়সল আমীন!

ঠাকুরগাঁও-১ আসনে ৬৬ কেন্দ্রের ফল, বড় ব্যবধানে এগিয়ে ফয়সল আমীন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা শেষে এখন পর্যন্ত প্রকাশিত ৬৬টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

মহেশপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত…
 ২৯ অক্টোবর ২০২৬    খুলনা

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের!

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের!
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এটা সুইসাইড না’, তাহসিফের মৃত্যু নিয়ে বাবার সন্দেহ!

এটা সুইসাইড না’, তাহসিফের মৃত্যু নিয়ে বাবার সন্দেহ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

জিম প্রশিক্ষকের সঙ্গে নতুন জীবনের পরিকল্পনা, স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে!

জিম প্রশিক্ষকের সঙ্গে নতুন জীবনের পরিকল্পনা, স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে!
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে জিম প্রশিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পুলিশের দাবি, ওই নারীর সঙ্গে মিলে…
 ২৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি আবার রাজনীতিতে ফিরতে চাইলেও জনগণ তা গ্রহণ করবে…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!
জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে ১ জুলাই ২০২৬ থেকে নতুন…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়