প্রচ্ছদ    খেলাধুলা   এশিয়া কাপের প্রকাশিত সূচিতে ভারতের...

এশিয়া কাপের প্রকাশিত সূচিতে ভারতের সুবিধা, বাংলাদেশের ভোগান্তি!

২০ জুলাই ২০২৩ ১২:৪৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
প্রকাশ হয়েছে ২০২৩ এশিয়া কাপের চূড়ান্ত সূচি। যদিও এই সূচিতে বেশ দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ। মাত্র দুই দিনের ব্যবধানে দুটো ভিন্ন দেশ, ভিন্ন কন্ডিশন ও ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, যা বড় এক চ্যালেঞ্জই বটে।

এবারের এশিয়া কাপের সূচিটা বাংলাদেশের জন্য অন্য যেকোনো দলের চেয়ে অনেকটাই জটিল। প্রথম পর্বের দুটি ম্যাচই দুটি ভিন্ন দেশে খেলতে হবে বাংলাদেশকে। আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে বাংলাদেশের। এর দুইদিন পরই লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে সাকিব-তামিমদের।

৩১ আগস্ট ম্যাচ শেষ করে পরদিন অর্থ্যাৎ ১ সেপ্টেম্বর লাহোরের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। সমস্যাটা হলো, ক্যান্ডি থেকে লাহোরের দূরত্ব প্রায় ২৭৫০ কি.মি.। আকাশপথে যে দূরত্ব পাড়ি দিতে কমপক্ষে ৪ ঘণ্টা লাগবে। এরপর শুধু ২ সেপ্টেম্বর অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। এরপরই নেমে পড়তে হবে আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। সুপার ফোরে যেতে হলে এই ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

আরও পড়ুন

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স-আপ যেটি হয়েই সুপার ফোরে বাংলাদেশ উঠুক না কেন, তাদের অবস্থান হবে বি২। সে অনুযায়ী সুপার ফোরে উঠলে প্রথম ম্যাচটি হবে লাহোরে, যেখানে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের শীর্ষ দল। পাকিস্তান উঠলে তারাই হবে এ১, ভারত উঠবে এ২ হয়ে। তবে এ দুটি দলের কেউ উঠতে ব্যর্থ হলে তাদের জায়গা নেবে নেপাল। সুপার ফোরে উঠলেও দুটি ভিন্ন দেশে বাংলাদেশকে খেলতে হবে দুদিনের মধ্যে। ৬ সেপ্টেম্বর লাহোরের পর ৯ সেপ্টেম্বর কলম্বোতে সুপার ফোরের দুটি ম্যাচ। যার মানে আবার সেই ভ্রমণ ক্লান্তি।

তবে বাংলাদেশকে এমন জটিলতার মধ্য দিয়ে যেতে হলেও শ্রীলঙ্কা ও ভারতের ক্ষেত্রে ভিন্ন চিত্র। কারণ এই দুটি দলের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হবে লঙ্কাদ্বীপে। ভ্রমণের ঝামেলা নেই। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া হবে অনেকটাই সহজ। গ্রুপপর্বে বাংলাদেশের মতো পাকিস্তান ও নেপালের ক্রিকেটারদের এমন ভ্রমণ ক্লান্তির মধ্যে পড়তে হবে।

তবে, ক্রিকেটারদের সুবিধার্থে এসিসি এ সময় চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জালাল ইউনুস বলেন, ‘আমাদের তো লাহোরে যেতে হবে। শুরুতে শ্রীলঙ্কায় খেলা। প্রথম রাউন্ডে দুইটা ম্যাচ আছে আমাদের, পাকিস্তান-শ্রীলঙ্কা মিলিয়ে। যেতে হবে, কিছু তো করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আমাদের আবার ম্যাচ। যাত্রাটা যেন আরামদায়ক হয় সেজন্য এসিসি থেকে চাটার্ড বিমান দেওয়া হবে। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে।’

জালাল ইউনুস আরও বলেন, ‘যাতায়াত করলে তো সব সময় একটা প্রভাব পড়েই। আপনি যদি বিমানে যান তাহলে ২-৩ ঘন্টা আগে যেতে হয়। লাগেজ নিয়ে যেতে হয় এছাড়া মানসিক শক্তিরও বিষয় আছে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান তো খুব কাছে না। যেহেতু এসিসি সিদ্ধান্ত নিয়েছে। সবাই মেনে নিয়েছে, তাই আমাদেরও মেনে নিতে হয়েছে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর