প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুসলিমরা অগণিত পথের কোন পথে...

মুসলিমরা অগণিত পথের কোন পথে যাবে?

২৭ মার্চ ২০১৮ ০৯:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম

আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ১৯৭১ সালে স¦াধীন করা হয়েছিল লাখো মানুষের রক্তের বিনিময়ে। এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এটা নিয়েই আমার কথা। আমাদের দেশের ১৫ কোটি মানুষ মুসলমান। আমি প্রশ্ন রাখতে চাই যারা আলেমরা আছেন তাদের কাছে। আপনারা আমার ভুল ধরেন যে আমি মাদ্রাসায় পড়ি নাই। আমি ইসলামের কথা বলার কে? তাহলে অত্যন্ত সহজ সরল কয়েকটি প্রশ্নের উত্তর আপনারা দিবেন আমাকে, আশা করি। আমার জাতি সম্পর্কে ভাবনার অধিকার কি আমার নাই? পর্যালোচনা করার অধিকার নাই? আমার জাতি যদি উদ্বাস্তু হয়, আমি উদ্বাস্তু হব না? আমার দেশের নারী যদি বেইজ্জত হয়, আমার অসম্মান হবে না? আমার মাটি যদি দুশমনের করায়ত্বে হয়, তাহলে আমি কি উদ্বাস্তু শিবিরে যাব না? তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাফেজে কোর’আন, ইমাম সাহেব, মুসল্লি, আপনারা পীর, পীরের মুরীদ, কোটি কোটি। সারা পৃথিবীতে মার খাই আমরা। একটা ভূখ- রক্ষা করতে পারি না। আপনারা আমার প্রশ্নের উত্তর দিন- আমরা ছিলাম এক জাতি, সেরা জাতি। এই অবস্থায় কেন আমরা আসলাম? কোনটা ঠিক আপনাদের ইসলামের? আমার সরল প্রশ্ন।
আল্লাহ একজন, রসুল একজন, কেতাব একটি, রসুল যে জাতি তৈরি করলেন সেই জাতি একটি। পেটে পাথর বেঁধে, গাছের লতা-পাতা খেয়ে, শত্রুর আঘাতে জর্জরিত হয়ে তিনি যেই জাতি কষ্ট করে তৈরি করলেন উম্মতে মোহাম্মদী সেই জাতি ছিল অখ-। অর্থাৎ এক আল্লাহ, এক রসুল, এক কেতাব, এক জাতি। আজ আমরা কয় খ- হয়েছি? হাজার হাজার। কোনটা ঠিক? আপনারা বিবেককে উন্মুক্ত করুন, নিজেকে প্রশ্ন করুন- কোনটা ঠিক? ঢাকার পীর মানেন না মানিকগঞ্জের পীরকে, উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গের পীরকে, শিয়া বলে সুন্নী কাফের, সুন্নী বলে শিয়া কাফের, আহলে হাদিস বলে ওহাবি কাফের, দেওবন্দী বলে ওহাবী কাফের, সরকারি আলিয়া মানে না ক্বওমিদেরকে, ক্বওমি মানে না সরকারিদেরকে, এত রং, এত পথের কোনটা ঠিক? ধর্মের নামে আজকে শত শত রাজনৈতিক দল করা হয়েছে। বামপন্থীদের যত দল তার চেয়ে ইসলামপন্থীদের দলের সংখ্যা অনেক বেশি। একেক দলের একেক মার্কা, একেক কর্মসূচী, একেক মনোগ্রাম, কেউ যান সরকারি দলে, কেউ বিরোধী দলে, কেউ বোমাবাজি করেন, কেউ কক্টেল ফাটান, কেউ ঘরের মধ্যে বসে থাকেন। কোনদিকে যাবে মানুষ? জঙ্গিবাদী দল, বোকো হারাম, আইএস, আল-কায়েদা, তালেবান থেকে শুরু করে আমাদের এইদিকে বাংলাভাই, জেএমবি, কতকিছু। আমি বলতে চাই, আল্লাহ এক, রসুল এক, কেতাব এক, উম্মাহ এক, এত রং! এত দল! এত পথ! কেন? কোনটা ঠিক আপনারাই বলুন।
আজকে এ প্রশ্নের সমাধান করতে হবে। তা না হলে আমরা বাঁচব না। আমি এমনি এমনি একথা বলি নাই। আমাদের এখানে শতকরা নব্বই ভাগ মুসলমান। অতীতে আমাদের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে বার বার। হাইজ্যাক করে জাতিবিনাশী কর্মকা- ঘটানো হয়েছে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। একদল বলেছে আমাদেরকে টাকা দাও, আমরা তোমাকে জান্নাতে নিয়ে যাব। মানুষ জায়গা-জমি, গবাদি পশু, স্ত্রীর গহনা বিক্রি করে ঐ সমস্ত ধর্মব্যবসায়ীদেরকে টাকা দিয়েছে। আর এক দল অপরাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে মানুষকে বুঝিয়েছে যে আমরা ইসলামী দল, আমাদেরকে ভোট দাও, আমরা কোর’আনি শাসন কায়েম করব, ইসলামি শাসন কায়েম করব, ইসলামের হুকুমত কায়েম করব, শাসনতন্ত্র প্রতিষ্ঠা করব। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য ঐ সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। আরেক দল জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে, মানুষের বুকে বোমা মেরে আল্লাহ-রসুলের নাম বলে চালিয়ে দিয়েছে। তারা বলেছে আমরা জেহাদ করছি, কেতাল করছি। এই দেখ রসুল করেছেন, কোর’আনে কেতালের কথা উল্লেখ আছে, মানুষ কোনদিকে যাবে? কোনটা ঠিক? আর ওই যে বললাম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যেখানে যান, হাজার হাজার পীর। একেক পীরের একেক তরিকা, একেক কর্মসূচি, পোশাক একেক রকম, তাহ্লীল একেক রকম, তরবিয়্যাত একেক রকম। আল্লাহর রসুলের তরিকা কি এতটা ছিল?
এখন আমরা যারা মুসলমান আমাদের দুশ্চিন্তাটা কোথায়? এই একখণ্ড মাটি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, যেই মাটিতে ফসল ফলিয়ে আমার ক্ষুণিœবৃত্তি করছি, যেই মাটিতে আমি সেজদা করি, আমার প্রিয় জন্মভূমি এই বাংলার পবিত্র মাটি যদি আজকে মিয়ানমারের মতো হয়, আমি কোথায় দাঁড়াব? একটা গ্রামে যদি এক বাড়িতে ডাকাত ঢুকে অন্যবাড়ির বাসিন্দাদের সতর্ক হওয়ার প্রয়োজন নাই? কি করবেন এখন? আমার প্রশ্ন হচ্ছে এখানে। তাহলে আমাদের কি করণীয়? কোনটা ধরব আমরা? ইসলাম কোনটা ঠিক? আল্লাহ এক, রসুল এক, জান্নাতে যাওয়ার পথ কি এতটা? না। জান্নাতের পথও নিশ্চয়ই একটা।
ইসলামের ব্যাপারে সন্দেহে বা দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নাই। আপনারা সবাই বোঝেন যে কোনটা হালাল, কোনটা হারাম। শুকরের গোস্ত খাওয়া হারাম না হালাল? চুরি-ডাকাতি করা হারাম না হালাল? ভাইয়ে-বোনে বিয়ে করা হারাম না হালাল? নারীর ইজ্জত লুণ্ঠন করা হারাম না হালাল? এসব প্রশ্নের উত্তর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কারো? হচ্ছে না। সবাই পরিষ্কারভবে বুঝতে পারছেন। তাহলে ধর্মের ব্যাপার আসলে সবাই এত অন্ধ কেন? কেন বলেন যে, মৌলবী সাহেব যা বলবে তাই ঠিক, আমরা ভাই ধর্মের বিষয়ে তেমন কিছু বুঝি-সুঝি না? কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না। জনগণকে এখন বুঝতে হবে।
আমাদের মাননীয় সরকারকে আমরা পত্রিকার মাধ্যমে, চিঠি দিয়ে, আমাদের অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ তথা মন্ত্রী মহোদয়, সাংসদবৃন্দ থেকে শুরু করে গ্রামের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সকলকে আমাদের জনসভায় আমন্ত্রণ জানিয়ে এ প্রস্তাবনা আমরা তাদের সামনে উপস্থাপন করেছি। তাদেরকে বলেছি আপনারা আসুন, বসুন, আমাদের বক্তব্য শুনুন। এই সংকট ধর্ম থেকে উদ্ভূত। এটাকে মোকাবেলা করতে হবে ধর্ম দিয়েই। শুধু শক্তি দিয়ে পারবেন না। সিরিয়ার মুসলমানরা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, ইরাকের মুসলমানরা নিজেদেরকে হেফাজত করতে পারে নাই, আফগানিস্তানের মুসলমান মাটি, ইজ্জত, ধর্ম রক্ষা করতে পারে নাই। কারণ তাদের কারো কাছে সেই সত্য ছিল না যা দিয়ে এই ধর্মের অপব্যবহারকে মিথ্যা প্রতিপন্ন করা যায়, জাতিকে ঐক্যবদ্ধ করে রক্ষা করা যায়। কিন্তু বাংলার মাটিতে সেই সত্য এসে গেছে। বাংলার মাটিকে আমরা রক্ষা করতে পারব ইনশাআল্লাহ।
একটাবার চিন্তা করে দেখুন তো, এত বড় কথা আমরা কী করে বললাম? কীভাবে বললাম? আমাদের দেশের সচেতন বিশেষজ্ঞ মহল এমন কি সরকার প্রধানও বহু বার বলেছেন, এই জঙ্গিবাদী সংকট কেবল শক্তি দিয়ে মোকাবেলা করা যাবে না। এর জন্য একটি সঠিক আদর্শ লাগবে। ইসলামের প্রকৃত ব্যাখ্যা জনগণকে বুঝাতে হবে। মাননীয় সরকারের প্রতি আমাদের বিনীত প্রশ্ন, ইসলামের সঠিক শিক্ষা, সঠিক ব্যাখ্যা কে জনগণকে বোঝাবে? যারা স্বার্থের জন্য ওয়াজ করে তাদের কথায় মানুষের ভিতরে কোনো প্রভাব সৃষ্টি করে না। তাদের কথায় সমাজের কোনো অপরাধী তার অপকর্ম ত্যাগ করে না, সমাজের কোনো সুদখোর তার সুদের ব্যবসা ত্যাগ করে না, কোনো মিথ্যাবাদী রাজনীতিবিদ সত্যনিষ্ঠ হয়ে যায় না। তাহলে কে বিনা টাকায় ওয়াজ করবে, কে এই সংকটকে জীবন-সম্পদ ও আত্মা দিয়ে মোকাবেলা করতে নামবে? রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে আপনারা আলেম সম্মেলন করেন। তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করেন। আমি জানতে চাই, নিজের ঘরে খেয়ে, নিজের টেলিফোন বিল ব্যবহার করে, নিজের গাড়ির তেল পুড়িয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, মাটির জন্য, দেশের জন্য কয়জন আলেম কাজ করছেন? এটা জানার অধিকার কি আমার নাই? আমার দেশকে ভালোবাসি, আমার মানুষকে ভালোবাসি, আমি চাই না আমার চোখের সামনে তারা ধ্বংস হয়ে যাক। এজন্যই আমরা বলেছি মাননীয় সরকার, হবে না। আদর্শ তাদের কাছে নাই। তারা ধর্মকে রুটির,রুজির হাতিয়ারে পরিণত করেছে। মানুষের কাছ থেকে ধর্মের নামে বিভিন্ন ধরনের স্বার্থ উদ্ধার করতে করতে তারা সত্য থেকে লক্ষ কোটি মাইল দূরে চলে গিয়েছে। তাদের কোনও কথায় জনগণের চরিত্রের মধ্যে কোন আঁচড় পড়বে না। জনগণের আত্মা পরিবর্তন হবে না। জনগণ তাদেরকে বিশ্বাস করবে না। এখন ইসলামের প্রকৃত ব্যাখ্যা, যেটাকে বলে Counter Narrative, পাল্টা ওফবড়ষড়মু সেটা দিয়ে ধর্মের সকল অপব্যাখ্যাকে প্রতিহত করতে হবে। একটা ভুল আদর্শ দ্বারা তারা মানুষকে পথভ্রষ্ট করছে। পাল্টা আদর্শ দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। এখানেই হেযবুত তওহীদের প্রয়োজন। সেই পাল্টা আদর্শটা কি? আমার এক-দুইটি কথা বুঝলে হবে না। একটু মনস্থির করে ধীর মস্তিষ্কে বসে চিন্তা করতে হবে। আমার পুরো বক্তব্য শুনতে হবে। তারপরে সেটার উপযোগিতা বিচারের ভার আপনাদের দিয়ে দিলাম।
[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খ-াংশ। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি
বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। শৈশবে সংসারের খরচ মেটাতে…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী