প্রচ্ছদ    খেলাধুলা   আগের দিন বদলে গেল আয়ারল্যান্ডের...

আগের দিন বদলে গেল আয়ারল্যান্ডের অধিনায়ক, আইরিশরাও স্বপ্ন দেখছে বড় কিছু করার

২৬ মার্চ ২০২৩ ১০:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
২০০৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম দেখাতেই টাইগারদের নাকাল করেছিল অ্যান্ডি বলবার্নিরা। এরপর আরও চারবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমেছিল দল দুটি। পরের চারবারের দেখায় সাকিবদের জয় তিনটি, আর পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
পরিসংখ্যান বলছে, আইরিশদের জন্য বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। আর টাইগারদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে অ্যান্ডি বালবার্নিদের যে পারফরম্যান্স, তাতে খুব কম লোকই পাওয়া যাবে, আইরিশদের বিপক্ষে বাজি ধরার জন্য।
তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে যেকোনো কিছুই হতে পারে, তাই আইরিশরাও স্বপ্ন দেখছে বড় কিছু করার। এক্ষেত্রে আইরিশরা আফগানিস্তানদের সাম্প্রতিক ফর্ম থেকে প্রেরণা নিচ্ছে। কারণ, গত শুক্রবার শারজায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আফগানরা। এই ম্যাচে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে দ্য গ্রিন ম্যানদের ৬ উইকেটে হারায় রশিদ-নবিরা।
গতকাল সাকিবদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সেই ম্যাচের স্মৃতি টেনে আনলেন আয়ারল্যান্ড কোচ হেনরিক মালান। তার দাবি, শর্টার ফরম্যাটে দলগুলো ম্যাচ আরও ক্লোজ করছে, ব্যবধান কমে যাচ্ছে।
আইরিশদের কোচ জানালেন, আমার মনে হয়, কয়েকদিন পিছিয়ে গেলেই আপনি দেখবেন, আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আমার মনে হয়, টি-টোয়েন্টিতে এটাই রোমাঞ্চকর। অনেকদিন ধরে আমরাও দেখিয়েছি টি-টোয়েন্টিতে ভালো করতে পারি। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। আমার মনে হয়, ছেলেরা এখন আরও ভালো ধারণা রাখে। আশা করি, আমরা ভালো কিছু করতে পারবো।
তবে লাল-সবুজ শিবিরকে হারানো কতটা কঠিন, তাও জানালেন আইরিশ এই কোচ। তার ভাষ্য, কয়েক সপ্তাহ আগে তারা (বাংলাদেশ) এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। কিন্তু একই সঙ্গে আমরাও এটা নিয়ে রোমাঞ্চিত।
হেনরিক মালান বললেন, এটা দারুণ চ্যালেঞ্জ হবে। বিশ্বকাপে আমরা দেখিয়েছি এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, যেটা রোমাঞ্চকর, মানুষ দেখতে আগ্রহী। এই ধরনের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করতে পারা দারুণ সুযোগ অভিজ্ঞ ও তরুণ সবার জন্য। হেনরিকের দাবি, বাংলাদেশকে সম্ভব হলে হোয়াইটওয়াশও করতে চায় আইরিশরা। তবে এর আগে নির্দিষ্ট ঘরানার ক্রিকেট খেলতে চান তারা।
মালান জানালেন, আপনি যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাইবেন। আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের খেলা। আমরা সবসময়ই চাই ৩-০ ব্যবধানে জিততে কিন্তু বাংলাদেশকে ৩-০ হারানোটা মূল বিষয় না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে, একটা নির্দিষ্ট পথ ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। আশা করি, এটা করতে পারলে, ৩-০ এমনিতেই আসবে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন বদলে গেল আয়ারল্যান্ডের অধিনায়ক। আইরিশদের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার স্থলে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন স্টার্লিং। তার নেতৃত্বে দুটিতে জয় তুলে নিয়েছে আইরিশরা, আর হেরেছে ৪ ম্যাচে। এদিকে টাইগারদের বিপক্ষে এই সিরিজে পল স্টার্লিংয়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেট-কিপার ব্যাটার লরকান টাকার।
এ বিষয়ে আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান জানান, আসন্ন টেস্ট ও মে মাসে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ সুপার লিগের সিরিজের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার কথা ছিল অ্যান্ড্রুর। এখন যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বদলে আরেকটি টেস্ট যুক্ত হয়েছে, তাই সে (অ্যান্ড্রু) টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নেবে।
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে ১৬ এপ্রিল এবং একই মাঠে ২৪ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এ ছাড়া ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯ মে থেকে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলবে আইরিশরা।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল:
পল স্টার্লিং (অধিনায়ক), লর্কান টাকার (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, টম মায়েস, ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর