প্রচ্ছদ    সারাদেশ   জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর ফারজিনা...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর ফারজিনা আক্তারের ঘরের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন মাকসুদ চৌধুরী

১৬ নভেম্বর ২০২৩ ১১:১৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কারপ্রাপ্ত ফারজিনা আক্তারের ঘরের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত এই শিশুশিল্পীর জন্য জায়গা ও ঘরের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ফারজিনার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছেন।  

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পর ফারজিনা ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আশ্বাস দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।

এসময় তিনি জাতীয় পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন পোশাক ও ভালো খাবারের জন্য ফারজিনার হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন। এর আগে ফারজিনা পরিবারসহ জেলা প্রশাসক কার্যালয়ে আসার পর সবাইকে মিষ্টি মুখ করান জেলা প্রশাসক।
ঘরের পাওয়ার আশ্বাসে ফারজিনার বাবা মো. সায়েম বলেন, ডিসি স্যার আশ্বাস দিয়েছেন আমাদের জায়গাসহ ঘর দেবেন। আমাকে বলেছেন নিশ্চিন্তে গ্রামে ফিরে যেতে। তিনি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। আমার মেয়ে আমাকে অনেক উপরে নিয়ে গেছে। আমি জীবনেও কল্পনা করিনি প্রধানমন্ত্রীর সামনে যাব। মেয়ের কারণে ডিসি, চেয়ারম্যানরা আমার খোঁজ নিচ্ছে। প্রথমে এই পুরস্কারের মর্ম বুঝিনি। এখন সবাই এতো মূল্যায়ন করছেন, ফোন দিচ্ছেন, আমাদের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন এটা দেখে বুঝতে পারছি আমরা কি পেয়েছি। আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন বড় হয়েছে এখন। তাকে অনেক লেখাপড়া করাতে চাই।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

ছবির শ্যুটিংয়ের স্মৃতি মনে করে সায়েম বলেন, পুরো ছবিতে আমার মেয়ের মাত্র দুটি শট ছিল। একটা বিয়ের নৌকা আসে। তখন আমার মেয়েকে মামনি একটা দৌড় দাউ বলে আর সে নৌকা দেখতে দৌড় দেয়। দৌড়ে গিয়ে নদীতে পড়ে যায়। এটাই সবার মন কেড়েছে। যার ফলে জাতীয় পুরস্কার পেয়েছে।

ফারজিনার বাবা সায়েম জানান, তিনি পেশায় একজন রিকশাচালক। বর্ষা মৌসুমে জেলের কাজও করেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলান তাহিরপুর গ্রামে পৈতৃক ঠিকানা। স্ত্রী আছিয়া বেগম আর দুই মেয়ে এবং এক ছোট্ট ছেলে নিয়ে সংসার তার। জায়গা সংকুলান না হওয়া এবং অভাবে নিজ ভিটা বিক্রি করেন। এরপর থেকে বিভিন্ন জায়গায় থেকেছেন। সর্বশেষ কিছুদিন ধরে শ্বশুরবাড়িতেই থাকছেন তিনি।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আমাদের সুনামগঞ্জের তাহিরপুরের শিশুশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। আমরা তার বাবার সঙ্গে আলোচনা করে জেনেছি সে লেখাপড়া করছে। সে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা জেলা প্রশাসন করবে। তার বাসস্থানের যে সমস্যা সেটাও আমরা অচিরেই সমাধান করে দেব। এছাড়া বাংলাদেশের উপযুক্ত ও যোগ্য নাগরিক হিসবে গড়ে উঠতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অনেকটা লাজুক স্বভাবের ফারজিনা আক্তার খুব একটা কথা না বললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়ে খুব অল্প কথায় তার ভালো লাগার কথা গণমাধ্যমকে জানায়। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমাটির জন্য লাজুক ফারজিনা শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!
মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকার শুরু করেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ।…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!
সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার জন্য নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণের পাশাপাশি পাঁচ…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় ধানক্ষেতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা মজনু আটক!

গাইবান্ধায় ধানক্ষেতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা মজনু আটক!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ…
 ৩০ অক্টোবর ২০২৬    রংপুর

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘জঘন্য’ বললেন ট্রাম্প!

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘জঘন্য’ বললেন ট্রাম্প!
নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ওই সাংবাদিকের শারীরিক গঠন…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, অংশ নেওয়ার আহ্বান হাসনাতের!

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, অংশ নেওয়ার আহ্বান হাসনাতের!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ, যা জানাল পিবিআই!

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ, যা জানাল পিবিআই!
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর মৃত্যুর রহস্য উদঘাটনে তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানে যান্ত্রিক ত্রুটি, সফরসঙ্গীদের ফেলে ফিরতে চাননি প্রধানমন্ত্রী!

বিমানে যান্ত্রিক ত্রুটি, সফরসঙ্গীদের ফেলে ফিরতে চাননি প্রধানমন্ত্রী!
জাপান থেকে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও সফরসঙ্গীদের রেখে অন্য বিমানে দেশে ফিরতে রাজি হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ, নতুন মোড়!

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ, নতুন মোড়!
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে শেষবার দেখা হওয়া তার কথিত…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো জোট, নেতানিয়াহুর আসন কমে ৫৩!

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো জোট, নেতানিয়াহুর আসন কমে ৫৩!
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো সাত দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচ…
 ২৯ অক্টোবর ২০২৬    বরিশাল

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক তারুটিয়ায় হেযবুত তওহীদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক রাজু আহমেদ। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের…
 ২৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!
নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মূল্য…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়