প্রচ্ছদ    খেলাধুলা   ভারতের সব পিচই অপছন্দ মার্ক...

ভারতের সব পিচই অপছন্দ মার্ক টেইলরের

৪ মার্চ ২০২৩ ০৮:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
তিনটি টেস্টই শেষ হয়েছে তৃতীয় দিনে। প্রতিটি ম্যাচেই প্রথম দিন থেকে স্পিনাররা পেয়েছেন বিশাল টার্ন। সবশেষ টেস্টে ইন্দোরের উইকেট যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে, এটাকে ‘নিম্নমানের’ রেটিং দিয়েছে আইসিসি। মার্ক টেইলরের অবশ্য পছন্দ হয়নি নাগপুর ও দিল্লির পিচও। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এখন পর্যন্ত ব্যবহৃত সব উইকেটই ‘খুব খারাপ’ বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে থেকেই উইকেট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। মাঠের লড়াই শুরু হতে সেই চর্চার জোয়ার তীব্র হয়েছে আরও। একের পর এক স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার যে পথ বেছে নিয়েছে ভারত, তা পছন্দ হয়নি অনেকেরই।
নাগপুরে স্পিন সহায়ক উইকেটে দুই ইনিংসেই মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। এতে ইনিংস ও ১৩২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে সফরকারীরা। দিল্লির উইকেটেও ছিল স্পিনারদের রাজত্ব। ওই ম্যাচে ৬ উইকেটে হেরে যায় তারা।
ইন্দোরে নিজেদের পাতা স্পিন ফাঁদে ধরা খায় ভারত। প্রথম দুই ম্যাচ জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা নিশ্চিত করা স্বাগতিকদের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।
নাগপুর ও দিল্লির তুলনায় ইন্দোরের উইকেট ছিল আরও ভয়ঙ্কর। ম্যাচের প্রথম ঘণ্টা থেকেই স্পিনাররা পান বড় বড় টার্ন। যা কাজে লাগিয়ে ম্যাচ জুড়ে দাপট দেখান স্পিনাররা।
ওই ম্যাচ চলাকালেই ইন্দোরের উইকেটের কড়া সমালোচনা করেন অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট ম্যাথু হেইডেন। আরেক অস্ট্রেলিয়ান গ্রেট মার্ক ওয়াহ তো সরাসরিই বলেন, উইকেটটি টেস্ট মানের নয়। পরে আইসিসিও দেয় ‘নিম্নমানের’ রেটিং পয়েন্ট।
সিডনি মর্নিং হেরাল্ড-কে টেইলর বলেন, ইন্দোরের উইকেট এমন রেটিং পাবে আগেই ধারণা করেছিলেন তিনি। ম্যাচের প্রথম দিন থেকে ভয়ঙ্কর উইকেট, মানতেই পারছেন না অস্ট্রেলিয়ার হয়ে ১০৪ টেস্ট ও ১১৩ ওয়ানডে খেলা সাবেক এই তারকা ব্যাটসম্যান।
“আমি ইন্দোরের পিচকে দেওয়া রেটিংয়ের সঙ্গে একমত। সত্যি বলতে আমার মতে, পুরো সিরিজের পিচগুলোই ছিল নিম্নমানের। তিনটির মধ্যে ইন্দোরের পিচ ছিল সবচেয়ে বাজে। আমার মনে হয় না, প্রথম দিন থেকেই উইকেট এতটা ভয়ঙ্কর হওয়া উচিত।”
“চতুর্থ কিংবা পঞ্চম দিনে এমনটা হলে মানা যায়, যদি ম্যাচ অতটা দীর্ঘ হয়। কিন্তু প্রথম দিন থেকে অবশ্যই নয়, এটা স্রেফ বাজে ব্যাপার। আমার চোখে, ইন্দোরের পিচ খুবই বাজে ছিল এবং এটাকে সে অনুযায়ী রেটিং দেওয়া উচিত।” আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ ও শেষ টেস্ট।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ
জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি সরকার। আর এর পরিণতিতে এখন বিএনপিকেই সংকটের মুখে পড়তে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ
শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে, এ বিষয়ে ভারতসহ অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকের স্পর্শ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতা…
 ১৭ নভেম্বর ২০২৬    বিনোদন

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ফেনী:আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের…
 ১৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদাবাড়ি বগুড়ায় হলেও নানাবাড়ি নোয়াখালীতে—সংসদে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ। বগুড়ার পাশাপাশি নোয়াখালীর উন্নয়নেও সরকারের বিশেষ…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!
দীর্ঘ প্রতীক্ষা, নানা ধাপের পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!
শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যিনি পরিচিতি পেয়েছিলেন ‘মজলুম জননেতা’ হিসেবে, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে মেয়েকে বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শতক পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজধানী

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!
ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের একটি সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এক মুসলিম নারী পুলিশ ক্যাডেটের আনুষ্ঠানিক স্যালুটের জবাবে নিজের আসন…
 ১৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!
বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়