প্রচ্ছদ    খেলাধুলা   জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাশরাফিদের সাবেক গুরু...

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাশরাফিদের সাবেক গুরু হিথ স্ট্রিক

১৪ মে ২০২৩ ০৩:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন হিথ স্ট্রিক। মাশরাফি বিন মর্তুজাদের সাবেক এই গুরু দীর্ঘদিন ধরেই কোলন ও লিভারের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি কঠিন সেই ব্যধির চতুর্থ স্তরে আছেন। গুরুতর অসুস্থ হওয়ায়  দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চলছে স্ট্রিকের চিকিৎসা। জুয়াড়ির সঙ্গে যোগাযোগের দায়ে সাবেক এই জিম্বাবুইয়ান গতি তারকা ৮ বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন।
বাংলাদেশের সাবেক এই কোচের অসুস্থতা নিয়ে গত শনিবার একটি টুইট করেছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী কার্স্টি কভেন্ট্রি। তিনি লিখেছেন, ‌‘হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে…একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।’
দেশটির সাবেক শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোল্টার্ট লিখেছেন, ‘আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক খুবই অসুস্থ এবং তার এখন আমাদের প্রার্থনা প্রয়োজন। অনুগ্রহ করে আমরা সবাই তার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি।’
স্ট্রিককে জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলার মনে করা হয়। সাদা পোশাকের ৬৫ ম্যাচে তার উইকেট ২১৬টি। ওয়ানডেতে ১৮৯ ম্যাচে পেয়েছেন উইকেট ২৩৯ টি। দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।
এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন ৪৭ বছর বয়সী সাবেক এ তারকা। ২০১৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ে কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু জিম্বাবুয়ে ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। ২০১৮ সালের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।
জিম্বাবুইয়ান কিংবদন্তির অসুস্থতার বিষয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন দেশটির বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস। তিনি বলেন, ‘হিথের কোলন ও লিভারের ক্যান্সার এখন চতুর্থ স্তরে। এই পর্যায়ে আমি যা জানি তা হলো হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে এবং আমি বিস্তারিত কিছু জানি না। আমি হিথকে মেসেজ করেছিলাম এবং সে সাড়া দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত এই পর্যায়ে পরিবার গোপনীয়তা চাইবে। মনে হচ্ছে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ গত সপ্তাহে তিনি মাছ ধরছিলেন।’
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন করেছে তার পরিবার।…
 ৯ নভেম্বর ২০২৬    বরিশাল

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে…
 ৯ নভেম্বর ২০২৬    রংপুর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এস. এম. জাহিদুল, ঢাকা:জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!
রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। একই…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

সড়ক সম্প্রসারণে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙলেন এমপি শাওন!

সড়ক সম্প্রসারণে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙলেন এমপি শাওন!
জনস্বার্থে সড়ক সম্প্রসারণের জন্য নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে জায়গা ছেড়ে দিয়েছেন কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন। চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য!
বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী