প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্ম নিয়ে অপ-রাজনীতি এবং আমাদের...

ধর্ম নিয়ে অপ-রাজনীতি এবং আমাদের নারী সমাজ

১৪ জুন ২০১৫ ১২:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান

আমাদের সমাজে নারীরা পদে পদে হচ্ছেন নির্যাতিত, নিষ্পেষিত। এই সমাজ যেন ১৪০০ বছর আগের আরবের সেই আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। নারীর চরম অবমাননার সেই যুগে ইসলাম এসেছিল মুক্তির বার্তা নিয়ে। নারীকে দিয়েছিল পূর্ণ মর্যাদা, অধিকার আর স্বাধীনতা। অথচ আমাদের সমাজের ধর্মব্যবসায়ী আলেম সমাজ যে ইলাম নিয়ে আছেন সেটা সমাজকে শান্তিপূর্ণ করার চেয়ে আরও বেশি অশান্তিময় করে তুলেছে।
আমাদের সমাজে যে শ্রেণিটি মাদ্রাসায় পড়াশোনা করে নিজেদেরকে আলেম বলে মনে করেন তারাই পদে পদে ধর্মকে অপব্যাখ্যা করে নারীকে পিছন থেকে টেনে ধরছেন। তারা বলছেন, নারী নেতৃত্ব হারাম। কিন্তু আমরা যামানার এমামের অনুসারীরা কোর’আন হাদীস থেকে প্রমাণ করে দেখিয়েছি যে এটা সঠিক নয়। সমাজের যে কোন অঙ্গনেই একজন নারীর যোগ্যতা, তার জ্ঞান, বুদ্ধি, দক্ষতা যদি পুরুষের তুলনায় বেশি থাকে তবে সেই কাজ ভালোভাবে করার জন্য নারী অবশ্যই নেতৃত্ব দেবে। এভাবে একটি দেশের প্রধান নারী হতে পারেন, সেনা প্রধানও নারী হতে কোন অসুবিধা নেই। আমরা আরও প্রমাণ করেছি যে নারীদেরকে যেভাবে আপাদমস্তক ঢেকে বোরকা পরিয়ে পর্দা করাতে চায় সেই নির্যাতনমূলক প্রথা ইসলামে নেই।
রসুলাল্লাহর আহ্বানে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ কোরলেন তিনি একজন নারী, আম্মা খাদিজা (রা:)। সর্বোচ্চ ত্যাগের পরিচয় তিনি দিয়ে গেছেন। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিলেন, শহীদ হলেন তিনি একজন নারী, সুমাইয়া (রা:)। রসুলাল্লাহর সাথে থেকে নারী আসহাবগণ যুদ্ধ কোরেছেন। যুদ্ধাহতদের সেবা কোরেছেন, নিহতদের দাফনে সহায়তা কোরেছেন। এমনকি অস্ত্র হাতে শত্র“ সেনাদের উপর বীরদর্পে ঝাঁপিয়ে পড়ে তাদের পরাজিত কোরেছেন। রসুলাল্লাহর সামনে বসে নারী-পুরুষ উভয়ই শিক্ষা গ্রহণ কোরতেন, তাঁর কথা শুনতেন, একই সাথে একই নিয়মে নামাজ পড়তেন, জুমায় যেতেন, ঈদের জামাতেও যেতেন। অথচ আজকের আলেম সাহেবরা মেয়েদেরকে মসজিদে ঢুকতে দেন না।
আমাদের দেশে ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, জ্বালাও পোড়াও, ভাঙচুর করছে তারা তালিম করে নারীদেরকে শেখায় যে অমুক মার্কায় ভোট দিলে জাহান্নামে যেতে হবে, কারণ তাদের প্রধান একজন নারী। আর অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত এসব মিথ্যা কথা প্রচার করেন। আসলে তারা সবাই একজোট যে, দেশটাকে তারা একটি মোল্লাতান্ত্রিক দেশ বানাবে, তালেবানরা যেটা আফগানিস্তানে করেছিলেন। কিন্তু আমাদের দেশকে আমরা আফগানিস্তানে ইরাকে সিরিয়ায় পরিণত হতে দিতে পারি না। আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীদেরকেও ধর্মব্যবসায়ীদের ভণ্ডামির ব্যাপারে সচেতন করে তুলতে হবে, যেন কেউ তাদেরকে ভুল বুঝিয়ে ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার না কোরতে পারে।
ধর্ম নিয়ে অপরাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় চলে আসতে পারে তার সাম্প্রতিকতম উদাহরণ ভারত। ভারতের হিন্দুত্ববাদী, মৌলবাদ যতগুলি সংগঠন আছে সবাই মিলে বিজেপি’র অধীনে নরেন্দ্র মোদির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে। তাদের সামনে তুলোর মত উড়ে গেছে ভারতের ১২৮ বছরের ঐতিহ্যবাহী ধর্মনিরপেক্ষতার ধারক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্রের দল জাতীয় কংগ্রেস। পাশাপাশি সমাজতান্ত্রিক দলগুলিরও চূড়ান্ত ভরাডুবি হোয়েছে। ধর্মীয় উন্মাদনা এসে সকল ধর্মনিরপেক্ষ দলকে একেবারে হাওয়ায় মিশিয়ে দিল। এটা কিভাবে সম্ভব হল? এর কারণ অনেক গভীরে। ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয়, এ অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে ধর্ম অতপ্রোতভাবে জড়িত, ধর্মানুভূতি তাদের রক্ত মাংসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। তাই ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বাংলাদেশ ও ভারতের হিন্দু বা মুসলিম কোন সম্প্রদায়ই নিখাঁদভাবে মেনে নেয় নি, নেবেও না। এই নির্বাচন আবারও প্রমাণ করে দিয়েছে যে ধর্মীয় ইস্যুই এই উপমহাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক ফ্যাক্টর। কাজেই আমাদের দেশেও একে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
আসলে ধর্মীয় উন্মাদনা এমন একটি যা জোর করে দমন করলে আরও বৃদ্ধি পেয়ে মানুষকে সহিংসতা ঘটাতে অনুপ্রাণিত করে, এমন কি সেটা জাতিকে গৃহযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। শক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্র পর্যন্ত আফগানিস্তানে আজও তালেবানদের সঙ্গে পেরে ওঠে নি। উপরন্তু শক্তিপ্রয়োগ কোরলে প্রকাশ্য আন্দোলনকারীরা গোপন জঙ্গী দলে রূপান্তরিত হয়, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড আরম্ভ করে। তাদের কারও ফাঁসি হলে বা কেউ নাশকতা কোরতে গিয়ে মারা গেলে তাকে শহীদ বলে চালিয়ে দেওয়া হয়, সে নায়কে পরিণত হয়। জঙ্গিবাদ মোকাবেলার সঠিক পথটি হচ্ছে প্রথমে মানুষের সামনে এটা খোলাসা করে দিতে হবে যে, এই ধর্মব্যবসায়ীরা ইসলামের লেবাসধারী ভণ্ড, ধর্মকে তারা কীভাবে বিকৃত করে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করে চলেছে। এটাই হচ্ছে মাননীয় এমামুযযামানের প্রস্তাবনা অর্থাৎ ধর্মের মাধ্যমেই জঙ্গিবাদ নামক অধর্মকে রুখতে হবে, শক্তি দিয়ে রোখা যাবে না। এটা করা গেলে ধর্মব্যবসায়ীরা আর মানুষকে উত্তেজিত করে দেশে একটি দাঙ্গা বাধাতে পারবে না, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।
আমাদের এই জাতি কেন পিছিয়ে আছে তার প্রকৃত কারণ আমরা চিহ্নিত করে দিয়েছি। পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের শহর ও গ্রামের সর্বত্র জনসভা, সেমিনার, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সংবাদপত্রের মাধ্যমে জনগণের সামনে ধর্মব্যবসায়ীদের মুখোস মানুষের সামনে খুলে দিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের চাওয়া, যুগের পর যুগ হতাশা আর ব্যর্থতার আবর্তে না ঘুরে ষোলো কোটি বাঙালী সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হোক। তাহলে তারাই পৃথিবীর বুকে একটি শক্তিশালী জাতিরূপে আবির্ভূত হতে পারবে এনশা’আল্লাহ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ