প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা: একটি প্রস্তাবনা

তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা: একটি প্রস্তাবনা

১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা যখন ভারতবর্ষকে আপাত ‘স্বাধীনতা’ দিয়ে চলে গেল, তখন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে তৎকালীন হিন্দু-মুসলিম নেতারা পরস্পর বিদ্বেষ প্রসূত হয়ে মুসলমানদের জন্য স্বাধীন আবাসভূমি হিসেবে পাকিস্তান কায়েম করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের শাসকরা আল্লাহর বিধান প্রবর্তন করেনি। যে কারণে মানুষের আশা আকাক্সক্ষার বাস্তবায়ন হয়নি। আমাদের মুসলিম নেতারা তখনও ব্রিটিশদের চাপিয়ে দেওয়া সেই কেরানি তৈরি ও প্রশাসন পরিচালনার অসম্পূর্ণ শিক্ষাব্যবস্থাই আমাদের দেশে চালু রাখলেন, স্বাধীন দেশেও তারা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রয়োগ করলেন না।

সেই থেকে এখন পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি, লুটপাট, টাকা পাচার, সুদ, ঘুষ, দুর্নীতি, খুন, গুমও বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি।

৪৭’ এর পরে ২৩ বছর ব্যাপক সংঘাত, সংঘর্ষ, বঞ্চনা, বৈষম্য ইত্যাদির অভিযোগ তুলে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি আলাদা হয়ে যায়। যদিও পাকিস্তানকে খণ্ডিত করার পেছনে অনেকে ভারতের ভূমিকাকে দায়ী করেন, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের দায়ী করেন। যাই হোক, ৭১’ এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

দেশ স্বাধীন হবার পর ৭২’ সালে সংবিধান রচিত হয়েছে। এই সংবিধানের রচয়িতারাও আশ্বাস দিয়েছিলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হবে; এখানে সাম্য, সুখ, শান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু হয়নি। মানুষ আবারও হতাশ হয়েছে।

স্বাধীনতার পর রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে এদেশে বহু ধরনের সরকার গঠিত হয়েছে। কোনোটা সামরিক, কোনোটা একনায়কতান্ত্রিক, কোনোটা গণতান্ত্রিক। কিন্তু রাষ্ট্র পরিচালনায় জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন কোনো সরকার ব্যবস্থাতেই ঘটতে দেখা যায়নি। এখন ৫৩ বছর পর এসে ছাত্রজনতা একটা বিপ্লব সৃষ্টি করার মধ্য দিয়ে বিগত সরকারকে বিতাড়িত করে বৈষম্যবিরোধী একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে।

অর্থাৎ স্বাধীনতার যুদ্ধ চলছেই। এজন্যই জুলাই অভ্যুত্থানকে অনেকে বলছেন দ্বিতীয় স্বাধীনতা। সেই হিসেব করলে, স্বাধীনতা ৪৭’ শে একবার হলো, ৭১’ এ একবার হলো আবার ২৪’ এসে আরেকবার হলো। সংগ্রাম চলছে, কিন্তু শান্তি আসছে না। ইতোমধ্যে সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে, তাও শান্তি আসছে না।

অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মহল থেকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রস্তাব আসে। অনেকে বলছে, রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, প্রয়োজনে পুনরায় সংবিধান লিখতে হবে। সাধারণ মানুষের মধ্যেও একটি বৈষম্যহীন, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেতনা তীব্রতর হয়, যেটা পূর্বেও ছিল কিছু পরিমণ্ডলে। তারই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রসংস্কারের উদ্যোগ গ্রহণ করে। সবাই মিলে সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ সমাজ গঠনের নিমিত্তে ড. ইউনূস সবার মতামত চান। বিভিন্ন দল, সংগঠন তাদের মতামত, প্রস্তাব পেশ করেন সরকারের নিকট।

এরপর কমিশনও গঠন করেছে সরকার। প্রথম ধাপে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন এই ৬টি সংস্কার কমিশন গঠন করে। যারা ইতোমধ্যে তাদের সুপারিশনামা সরকারের কাছে পেশ করেছেন।

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধান পুনর্বহালের প্রস্তাবও করেছে এই কমিশন। এছাড়াও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছে। সেই সঙ্গে প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তনের। একই সঙ্গে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট পুনঃপ্রতিষ্ঠা এবং সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করার পরামর্শ দিয়েছে এই কমিশন।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ নেতৃত্বাধীন সংস্কার প্রস্তাবে বেশ কিছু মৌলিক সংস্কারের কথা এসেছে। বল প্রয়োগ, আটক, গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, মানবাধিকার, প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক বাহিনী গঠন, থানায় জিডি রেকর্ড, মামলা রুজু, তদন্ত ও ভেরিফিকেশনসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেফতার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তাছাড়া বাহিনী সংস্কারের জন্য ২২টি আইনের সংশোধন ও পরিমার্জনও চেয়েছে এই কমিশন।

সংস্কার প্রস্তাব জমা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার না ভোটের বিধান চালু, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা নির্দলীয় প্রতীকে ভোটের মতো বিষয়ও সুপারিশ করেছেন প্রস্তাবনায়।

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান আইনজীবীসহ অংশীজনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা, বিচারক নিয়োগে স্বচ্ছতা আনা, বিচার প্রক্রিয়া দ্রুততর করাসহ এই বিভাগের নানা পর্যায়ে সংস্কারের সুপারিশ করেছেন।

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি এবং কমিশনকে তিন সদস্য থেকে বাড়িয়ে পাঁচ সদস্যে উন্নীত করাসহ ৪৭টি সুপারিশ করেছে ইফতেখারুজ্জামান নেতৃত্বাধীন দুর্নীতি দমন সংস্কার কমিশন।

আব্দুল মুয়ীদ চৌধুরী নেতৃত্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশসহ ১০০টির বেশি সুপারিশ থাকছে। ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে নয়া দিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ বা ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

দ্বিতীয় ধাপে ৩ অক্টোবর ২০২৪ গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন এই ৫ টি কমিশন গঠন করা হয়েছে। যার প্রতিবেদন এবছর নভেম্বরে পেশ করার কথা রয়েছে।

অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ আল্লাহর দেওয়া সঠিক জীবনব্যবস্থা নিয়ে ৩০ বছর ধরে বাংলাদেশে কাজ করছে। আমরা মনে করি, রাষ্ট্রগঠনে আমাদেরও দায় রয়েছে। সরকারের মতামত চাওয়ার ভিত্তিতে আমরাও আল্লাহর নাম নিয়ে রাষ্ট্রসংস্কারে একটি প্রস্তাবনা পেশ করেছি। তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেছি আমরা। এ প্রস্তাবনায় আমরা রাষ্ট্রব্যবস্থার ভিত্তি হিসাবে আল্লাহর সার্বভৌমত্ব তথা তওহীদকে গ্রহণ করেছি। মহানবী (সা.) ও খোলাফায়ে রাশেদুনের আদর্শকে আমরা রাষ্ট্র ও সমাজ পরিচালনার মডেল হিসাবে অনুসরণ করেছি। পাশাপাশি আমরা পাশ্চাত্যের রাজনৈতিক দর্শন, এই উপ-মহাদেশের কৃষ্টি, জীবনধারা, মূল্যবোধ, ঐতিহ্য এবং রাষ্ট্রব্যবস্থাকে মূল্যায়ন করেছি। তারমধ্যে যেগুলো আল্লাহর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও কল্যাণকর সেগুলো গ্রহণ করেছি। এভাবে, আমাদের দেশের চলমান সংকট নিরসনে একটি যৌক্তিক, বিজ্ঞানসম্মত, আধুনিক এবং ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা জাতির সামনে তুলে ধরেছি।

২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক আলী রিয়াজের কার্যালয়ে ৪৯টি বিষয়ের উপর লিখিত প্রস্তাবনা পেশ করা হয়। এরপর ১৫ জানুয়ারি ২০২৫ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয় এই প্রস্তাবনা। এবং পরবর্তীতে অমর একুশে বইমেলা ২০২৫ এ এই প্রস্তবনাটি বই আকারে প্রকাশিত হয়েছে।

আমরা হেযবুত তওহীদ বলছি – আর কালবিলম্ব না করে আসুন এবার ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সিস্টেম পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা (দীনুল হক) আমাদের রাষ্ট্রীয় জীবনে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করি, তবেই আমাদের জীবনে পরিপূর্ণ শান্তি আসবে। আল্লাহর দেওয়া বিধানগুলো অত্যন্ত মানবিক, প্রাসঙ্গিক, যৌক্তিক ও বিজ্ঞানভিত্তিক। উপরন্ত অত্র অঞ্চলের মানুষের ধর্মীয় বিশ্বাস, আশা-আকাক্সক্ষা ও চাহিদার সাথেও সঙ্গতিশীল। কাজেই আমরা জনগণ, সরকার, সুশীল সমাজ, শিক্ষক, চিন্তাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক, শ্রমিক সকলকে আমাদের প্রস্তাবনা বিবেচনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বর্তমান রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহর দেওয়া তওহীদভিত্তিক আধুনিক জীবনব্যবস্থার রূপরেখা কী হবে তা আমরা এই প্রস্তাবনায় তুলে ধরেছি। তবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বর্তমানে চলমান সকল প্রক্রিয়াই পরিত্যাজ্য, এমনটি আমরা মনে করি না। বরং, আমরা বিশ্বাস করি যে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বিভিন্ন নতুন দিক উন্মোচিত হয়েছে এবং নিত্য পরিবর্তনশীল পরিবেশে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন পরিচালনার পন্থা ও বিধি-বিধানের বিকাশ ঘটেছে। তবে আমরা শুধু সেই সমস্ত বিধানগুলোকেই পরিত্যাজ্য মনে করি, যেগুলি আল্লাহর কেতাব কোর’আনে বর্ণিত মূলনীতির বিরুদ্ধে যায় এবং সময়ের বিবর্তনে আবেদন হারিয়েছে। তাই চলমান ব্যবস্থাগুলোতে প্রচলিত যে বিধি-বিধানগুলো আল্লাহর কেতাবের মূলনীতিকে লংঘন করে না, সেগুলো প্রয়োজনবোধে গ্রহণ করতে কোনো বাধা নেই।

ভারতীয় উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পরিবার টাঙ্গাইলের করটিয়ার পন্নী পরিবার। অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এই পরিবারে ১৯২৫ সনের ১১ মার্চ শবে বরাতে জন্মগ্রহণ করেন। তাঁর চরিত্রে ছিল আধ্যাত্মিক ও জাগতিক গুণাবলীর অপূর্ব সংমিশ্রণ। তিনি ছিলেন সত্যের মূর্ত প্রতীক। ঘটনাবহুল ৮৬ বছরের জীবনে তাঁর একটি মিথ্যা বলারও নজির নেই।

সুলতানী যুগে গৌড়ের সুলতান (কররানি যুগ) হিসাবে, মুঘল আমলে আতিয়া পরগনার সুবেদার হিসাবে এবং ব্রিটিশ যুগে করটিয়ার সুবৃহৎ এলাকার জনদরদি জমিদার হিসাবে এই ঐতিহ্যবাহী আফগান পন্নী পরিবার শাসনকার্যের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার সালতানাতকে মুঘল আগ্রাসন থেকে রক্ষা করতে গিয়ে সুলতান দাউদ খান কররানি ঐতিহাসিক রাজমহলের যুদ্ধে (১৫৭৬) প্রাণ উৎসর্গ করেন। বাংলার মুসলমানদের নবজাগরণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল পন্নী জমিদারগণ। এমামুয্যামানের প্রপিতামহ হাফেজ মাহমুদ আলী খান পন্নী তাঁর প্রতিষ্ঠিত ছাপাখানা ‘মাহমুদিয়া যন্ত্র’ থেকে মৌলভী নইমুদ্দিন অনূদিত পবিত্র কোর’আনের প্রথম বঙ্গানুবাদ (২৩ পারা) প্রকাশ করেন। এই ছাপাখানা থেকেই তিনি প্রকাশ করতেন ‘আখবারে এসলামীয়া’ নামে মাসিকপত্র যা বাংলার মুসলমানদের স্বার্থরক্ষার পক্ষে কথা বলত। প্রাচ্যের আলীগড় বলে খ্যাত ‘সা’দাত কলেজের’ প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াজেদ আলী খান পন্নী। তিনি প্রভিন্সিয়াল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা এবং অর্থদাতা নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন এমামুয্যামানের মায়ের নানা।

লেখক: এমাম, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। সোমবার বিকেলে…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!

২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল! ১৫ বছরেই বিশ্বরেকর্ড বৈভবের!
বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই ব্যাট হাতে একের পর এক বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি…
 ২৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫

কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি…
 ২৪ নভেম্বর ২০২৬    রংপুর