প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   স্রষ্টার হুকুম পরিত্যাগ করে কখনো...

স্রষ্টার হুকুম পরিত্যাগ করে কখনো শান্তি আসবে না

৮ ডিসেম্বর ২০১৫ ০২:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
—————–
১) মহামতি বুদ্ধকে একবার প্রশ্ন করা হয়েছিল- “যত ধর্মাচার্য দেখি, তারা সকলেই একে অপরের বিরোধী। আমরা তাদের মধ্যে কার কথা সত্য বলে বুঝব?” মহামতি বুদ্ধ অত্যন্ত সহজ, সরলভাবে বললেন- “সোনার খাঁটিত্ব পরীক্ষা করবার জন্যে যেখানে যত সোনা আছে তার পেছনে ছোটাছুটি করলে কোনো ফল হবে না। নিজের কাছে যে কষ্টিপাথর আছে, তাতেই সোনার আসল নকল যাচাই করতে হবে। অতএব তোমরা কোনো ধর্মাচার্যের রূপ-সৌন্দর্য, তার বাগ্মিতা বা লোকপ্রসিদ্ধি দেখে তার উপদেশ গ্রহণ করো না। পরন্তু তার জন্যে তোমরা তোমাদের বুদ্ধি এবং অনুভবকে কষ্টিপাথর কর।”
কোনো বক্তব্য সত্য না মিথ্যা, সঠিক না ভুল এটা বোঝার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে লেবাস-সুরতধারী, নামডাক ওয়ালা ধর্মাচার্য তথা ধর্মীয় পণ্ডিত ব্যক্তি বা মোল্লা-পুরোহিতদের কাছে যাই। কিন্তু মহামতি বুদ্ধ বলেছেন, সত্য-মিথ্যা, সঠিক-ভুল যাচাই করবার জন্য নিজের বিবেক, নিজের যুক্তিবুদ্ধির প্রয়োগ করতে। নিজের বিবেকই সত্য-মিথ্যা যাচাইয়ের কষ্টিপাথর। যেটা সত্য সেটা অতি নগণ্য একজন ব্যক্তি বললেও সত্য আর যেটা মিথ্যা সেটা সমগ্র পৃথিবীর সব প্রসিদ্ধ ধর্মগুরু এসে বললেও মিথ্যা। কিন্তু আমরা অহংকার বশত নগণ্য (নিজের দৃষ্টিতে যাকে নগণ্য মনে হয়) ব্যক্তির কাছ থেকে সত্য গ্রহণ করতে পারি না আর অন্ধত্ব ও অজ্ঞানতার কারণে ধর্মজীবীদের লেবাস-সুরত, বাগ্মিতা দেখে মুগ্ধ হই। ফলে এক শ্রেণির স্বার্থবাজ ধর্মজীবী আমাদেরকে প্রতারিত করে, ধর্মকে নিয়ে বাণিজ্য করে, সত্যটা আমাদের জানতে দেয় না। একটা অতি সাধারণ যুক্তি হলো ধর্মের উদ্দেশ্য যেহেতু মানুষের কল্যাণ কাজেই মানুষের কল্যাণ হয় এমন সব কাজই মূলত ধর্মের কাজ আর মানুষের অকল্যাণ হয় এমন সব কাজই অধর্ম। কোনো একটা কাজ ধর্মের দৃষ্টিতে বৈধ না অবৈধ তার জন্য তন্ন তন্ন করে শাস্ত্র খোঁজার কী প্রয়োজন, আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, যুক্তি দিয়ে বিচার করুন, ভেবে দেখুন কাজটি মানুষের কল্যাণ করে নাকি অকল্যাণ, কাজটি নিজের স্বার্থে করা হচ্ছে নাকি সমাজ কল্যাণের স্বার্থে? তাহলেই উত্তর পেয়ে যাবেন। আজ আমরা বিবেকের দ্বারে তালা দিয়ে শাস্ত্র খুঁজে বেড়ায়, এই সুযোগে ধর্মজীবীরা শাস্ত্র মুখস্ত করে সেটাকে পুঁজি করে নিজ স্বার্থ হাসিল করে। আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে, যুক্তিবোধকে সক্রিয় করতে হবে।
২) মহামতি বুদ্ধ একবার একটা উপমা দিয়ে বলেন- “একজন লোক বর্ষাকালে অচিরবতী (রাপ্তী) নদীর তীর দিয়ে যাচ্ছিল। নদীর দু’কূল ভরা। সেখানে কোনো নৌকা বা সেতু নেই। অথচ সেই লোকটাকে পারে যেতে হবে। সে ভেবে কতগুলো কাঠ একত্র করে একটা ভেলা তৈরি করে সেই ভেলায় চড়ে নদী পার হলো। ভেলাটা তার কতটা উপকার করেছিল তা বলা বাহুল্য মাত্র। কিন্তু এই উপকারের কথা স্মরণ করে সে যদি ভেলাটাকে মাথায় তুলে নেয়, তাহলে যে গ্রামে সে যাবে সেখানে তাকে সকলেই নিরেট মূর্খ ভাববে। তারা বলবে, ওরে মূর্খ ভেলা নদী পার হবার জন্যে; মাথায় নিয়ে বেড়াবার জন্যে নয়। এই কথা বলে তিনি শিষ্যদের বললেন- আমার উপদেশ ভেলার মতো কেবল পারে উত্তরণের জন্যে, ধরে রাখবার জন্যে নয়।”
আমরা মহান ব্যক্তিদের অনেক সম্মান করি; তাদের নিয়ে গান, কবিতা, প্রবন্ধ লিখি; তাদের পূজা করি; তাদেরকে মাথায় তুলে রাখি। তাদের প্রতি ভালোবাসায় আপ্লুত হয়ে অতি বাড়াবাড়ি করি কিন্তু যে কারণে ঐ মহান ব্যক্তিগণ এসেছেন সেটিই আমরা ভুলে যাই। আমরা তাদের শিক্ষাকে বাদ দিয়ে ব্যক্তিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নবী-রসুল, অবতার, মহামানবগণ এ ধরাতে এসেছেন শান্তি প্রতিষ্ঠা করতে। সকল প্রকার অন্যায়, অবিচার দূর করে সমাজে শান্তি ফিরিয়ে আনাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। আমরা যদি তাদের ঐ শিক্ষাকে ধারণ করতে পারি তবে সমাজ থেকে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা আমরাও করতে পারব। আর এটা করতে পারলেই তাঁরা আমাদের উপর সন্তুষ্ট হবেন। এটা না করে যতই তাদের ভক্তি, শ্রদ্ধা আর পূজা করি না কেন কোনো লাভ হবে না। ভেলা মাথায় করে নিয়ে বেড়ানোর মতো হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EUST) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!
ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভেসে থাকা পণ্য সংগ্রহ করতে হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় নেমেছেন শত শত জেলে। ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত