স্টাফ রিপোর্টার:
মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এ চিত্র উঠে এসেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ১৯৯৬ সালে তালিকাভুক্ত বিমা কোম্পানিটি চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। তাতে কর পরবর্তী কোম্পানির সমন্বিত মুনাফা দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৯৭৩ টাকা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা কমেছে শেয়ার প্রতি ৩৫ পয়সা করে।
বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরে প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৬৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ৩ টাকা ২ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবাষিকীতেও ৩৭ পয়সা করে মুনাফা কমেছে।
মুনাফা কমায় ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭৪ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ৫৯ টাকা ০১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও কমেছে।
কোম্পানির বর্তমান ৬ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৮৪৫টি। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এর মধ্যে ২৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার।
















