প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইন্টারনেটে প্রশ্নোত্তর

ইন্টারনেটে প্রশ্নোত্তর

১৯ মে ২০১৫ ০৬:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে উত্থাপিত প্রশ্নের উত্তর পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রশ্ন: ইসলামে দাসদের প্রতি অত্যাচার করার ব্যাপারে জোরালো নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দাস কেনাবেচা হারাম করে কোর’আনে কোনো নির্দেশ প্রদান করা হয় নি। এটা কি ইসলামের ব্যর্থতা নয়?
উত্তর: খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোর’আনে দাস কেনাবেচা নিষেধ করে কোনো আয়াত নেই। কিন্তু তার মানে এই নয় যে, ইসলাম দাসব্যবস্থাকে সমর্থন করছে। বিষয়টা বুঝতে হলে আরেকটু গভীরে প্রবেশ করতে হবে। প্রথমত, ইসলামে কোনো বিষয় নিষিদ্ধ হবার জন্য কোর’আনে তাকে হারাম উল্লেখ থাকতে হবে এমন কোনো কথা নেই। অনেক বিষয়ই আমরা জানি যেগুলো ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু কোর’আনের কোথাও সেটাকে হারাম বলা হয় নি। দাসব্যবস্থাকে বুঝতে হলে ইসলামের শ্রমব্যবস্থা আগে বুঝতে হবে। শ্রমব্যবস্থার ব্যাপারে ইসলাম যে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে সেই নীতিমালা বাস্তবায়িত হলে প্রকৃতপক্ষে দাসব্যবস্থার অস্তিত্ব থাকে না। ইসলামী শ্রমব্যবস্থায় শ্রম প্রদান করা হবে দু’টি কারণে। এক, মানবিক দায়বদ্ধতা ও কৃতজ্ঞতাবোধ থেকে এবাদত মনে করে; দুই অর্থ উপার্জনের উদ্দেশ্যে। উভয়ক্ষেত্রেই ইসলামের স্পষ্ট নির্দেশনা- শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য মজুরি পরিশোধ কর, সাধ্যের অতিরিক্ত ভার অর্পণ করো না, নিজে যা খাও শ্রমিকদেরও তা খেতে দাও ইত্যাদি। অর্থাৎ মানবিক দায়বদ্ধতা থেকেই হোক, আর অর্থের বিনিময়েই হোক সবই কিন্তু সেবা, দাসত্ব নয়। এই ভারসাম্যপূর্ণ শ্রমব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল ইসলামের লক্ষ্য।
দ্বিতীয়ত, যে কোনো আদেশ-নিষেধ প্রদান করার ব্যাপারে ইসলামের নীতি হচ্ছে- আদেশ দানের পূর্বে সে আদেশ পালন করার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা। একটি উদাহরণ দেই। মদ ইসলামে হারাম। কিন্তু ইসলাম কি হঠাৎ করে মদ হারাম করেছে? ইতিহাস দেখুন, মদ খাওয়া হঠাৎ করে নিষেধ করা হয় নি। মক্কা জীবনে তো রসুল মদের বিরুদ্ধে কোনো কথাই বলেন নি। মদীনায় গিয়ে তারপর প্রথমে নির্দেশ এল মাতাল অবস্থায় সালাতে (নামাযে) যোগ দিও না (সুরা নেসা ৪৩)। এতে সুরা পান অনেকটা কমে গেল। এর বেশ পরে আল্লাহর নির্দেশ এল সুরাপানের মধ্যে ভালও আছে, মন্দও আছে কিন্তু ভালোর চেয়ে ওতে মন্দের ভাগ বেশী (সুরা বাকারা ২১৯)। অত্যন্ত মৃদু নিষেধাজ্ঞা, যেন আল্লাহ øেহ করে বুঝিয়ে বলছেন। আরও কমে গেল মদ খাওয়া। তারপর এল সরাসরি আদেশ মদ খাবে না (সুরা মায়েদা ৯৩)। অর্থাৎ একটু একটু করে বুঝিয়ে-সুজিয়ে আগে জাতিকে মদ না খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করা হলো, তারপর এলো নিষেধাজ্ঞা। ঠিক একই কথা প্রযোজ্য দাসপ্রথার ব্যাপারেও। ভুলে গেলে চলবে না দাসপ্রথা একদিনে গড়ে ওঠে নি। হাজার বছরের প্রথাকে রাতারাতি হারাম ফতোয়া দিয়ে বন্ধ করে দেয়া যায় না। দিলে সেটা ইসলাম হতো না। ইসলাম জোরজবরদস্তি স্বীকার করে না। ইসলাম যে বিধান প্রদান করে সে বিধান গ্রহণ করার মতো ক্ষেত্র প্রস্তুত করেই সে বিধান কার্যকর করা হয়। দাস কেনাবেচাকে রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। কারণ সেটার সাথে আরবের অর্থনীতি জড়িত। দাস ছিল মালিকের সম্মান ও আভিজাত্যের প্রতীক। তাই রাতারাতি নিষেধাজ্ঞা প্রদান না করে রসুলাল্লাহ একের পর এক দাস আজাদ করে ও অন্যদের আজাদ করতে উৎসাহিত করে জাতিকে বোঝাতে চেয়েছেন যে, মানুষকে দাস হিসেবে ব্যবহার করা উচিত নয়। অন্যদেরও তাদেরকে আজাদ করে দেওয়া উচিত। কাবার সম্মান ও মর্যাদা কে না জানে? অথচ মক্কা বিজয়ের দিন আল্লাহর রসুল সেই কাবার চূড়ায় যাকে উঠালেন তিনি হচ্ছেন বেলাল (রা.), যিনি কিছুদিন পূর্বেও দাস ছিলেন। এটা করে তিনি মক্কাবাসীর সমস্ত গর্বকে চূর্ণ করেছেন। তিনিই বলেছেন- আল্লাহর কাছে একজন মু’মিনের সম্মান তার কাবারও ঊর্ধ্বে। আল্লাহ যাদেরকে এত সম্মান দেন তাদেরকে দাস হিসেবে ব্যবহার করতে পারে এমন ¯পর্ধা কার আছে? সর্বশেষে মক্কা বিজয়ের দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে আদেশ-নিষেধগুলো প্রদান করেছেন সেগুলো জাতিতে বাস্তবায়িত হলে দাসপ্রথার চিহ্নটুকুও থাকার কথা নয়। এক কথায়, ইসলাম দাসপ্রথাকে নিষিদ্ধ করেছে, কিন্তু যেহেতু ইসলাম হচ্ছে প্রাকৃতিক জীবনব্যবস্থা কাজেই রাতারাতি এরকম কোনো নিষেধাজ্ঞা দেয়া হয় নি। হাজার বছরের একটি প্রথা, যার সাথে অর্থনীতির প্রত্যক্ষ সপর্ক, তাকে এক বাক্যে হারাম বলে বন্ধ করতে যাওয়া অপ্রাকৃতিক হতো। কিন্তু এমন পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে যাতে মানুষ স্বেচ্ছায় দাসপ্রথাকে প্রত্যাখ্যান করে।
কিন্তু ইসলাম নামক মহাকল্যাণময় পুষ্প এক শ্রেণির স্বার্থবাদীদের কারণে পুরোপুরি প্রস্ফুটিত হতে পারে নি। এর দায় ইসলামের নয়, ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করেছে তাদের। ইসলামী নীতিমালা ১৪০০ বছর পূর্বে যা ছিল আজও সেটাই আছে। সেখানে শ্রমিক-মালিকের সম্পর্ক দাস-মনিবের নয়, ভ্রাতৃত্বের।
উত্তর প্রদান করেছেন: মোহাম্মদ আসাদ আলী, সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ