প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রশ্নোত্তর: আপনারা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের...

প্রশ্নোত্তর: আপনারা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের কেন মাঠে নামিয়েছেন?

২৭ জানুয়ারি ২০১৬ ০২:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দেশের কোটি কোটি মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে আছে, সর্বত্র উৎসব-আনন্দের জোয়ার বইছে, তখন একমাত্র ব্যতিক্রম হিসেবে হেযবুত তওহীদকেই আপনি পাবেন যারা সকল প্রকার অন্যায়-অবিচার, অশান্তি, ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে সচেতন করে দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ঈদের দিনেও সংগ্রাম অব্যাহত রেখেছে। ঈদ উপলক্ষে দেশের অন্যান্য পত্র-পত্রিকা বন্ধ থাকলেও বন্ধ ছিল না ‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ স্লোগানে উদ্দীপ্ত ‘দৈনিক বজ্রশক্তি’র প্রকাশনা। হেযবুত তওহীদের একঝাঁক প্রাণোদ্দীপ্ত তরুণ-তরুণীর নিঃস্বার্থ আত্মত্যাগের সৌজন্যে জাতির মুক্তির বার্তা বহনকারী এই পত্রিকাটির হাজার হাজার কপি রাজধানী ঢাকা থেকে শুরু করে, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, এমনকি প্রত্যন্ত গ্রমাঞ্চলেও পৌঁছে গেছে। আমাদের সমাজে মানবতার ধ্বজাধারী অনেকেই আছেন, কিন্তু প্রকৃতপক্ষেই মানবতাকে ধারণ করা এবং কাজে প্রমাণ দেওয়ার মতো লোক কয়জন আছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করা যেতেই পারে। অন্যদিকে হেযবুত তওহীদ বরাবরই কথায় নয়, কাজে প্রমাণ দিয়ে এসেছে। অথচ অবাক হতে হয় যখন, আমাদেরকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম করার কারণে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, আপনারা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে কেন মাঠে নামিয়েছেন? অনেকে আবার আমাদের মেয়েদেরকে এমন প্রশ্নও করেন- আপনাদের কি স্বামী, সংসার, ছেলে-মেয়ে নাই? সবাই যখন ঈদ আনন্দ করছে তখন আপনারা মাঠে-ঘাটে ঘুরে পত্রিকা বিক্রি করছেন কেন?
প্রশ্নটি অবাক করার মতো হলেও এ জাতির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা অবাক হই না। যাদের চোখের সামনে ১৩ বছরের শিশুকে পিটিয়ে হত্যা করা হলেও কেউ সাহায্যের হাত বাড়ানো পরের কথা সাপের খেলা দেখার মতো সে হত্যাকাণ্ড উপভোগ করে, যখন শিশুটি বলে ‘অ ভাই, আমারে এক গললাস (গ্লাস) পানি দেওরেবা, আমার গলা হুকাই গেছে (শুকিয়ে গেছে), আর আমারে মারিও না, আমার আত-পাও (হাত-পা) ভাঙ্গি গেছে’ এমন আর্তচিৎকারেও যাদের হৃদয়ে শিশু সন্তানটির জন্য মায়া জন্মায় না, যেখানে বাড়তি বেতনের আশায় এক দোকানের কাজ ছেড়ে অন্য দোকানে কাজ নেওয়ার অধিকারকেও অন্যায় মনে করে তার শাস্তি নির্ধারণ করা হয় মলদ্বার দিয়ে হওয়া ঢুকিয়ে পেটের নাড়ি-ভূড়ি ফাটিয়ে নিষ্ঠুরতমভাবে হত্যা, যে সমাজে ‘মা’ অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে সন্তানকে হাসপাতালে এনে সন্ত্রাসী দিয়ে খুন করায়, আবার সন্তান ঠান্ডা মাথায় ঘুমন্ত পিতা-মাতার গলায় চুরি চালায়, যে সমাজে একটি জাতীয় উৎসবে লক্ষ লক্ষ লোকের ভিড়ের মধ্যে প্রায় ১৬ জন তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করে না, যে সমাজে বুকের ধন সোনামনিকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে বস্তাবন্দী করে ডোবা-নালায় ফেলে দেওয়া হয়, মায়ের পেটেই সন্তান গুলিবিদ্ধ হয়, সেই সমাজের মানুষ যখন দেখে একদল লোক, যাদের মধ্যে আবার প্রায় অর্ধেকই নারী, নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করছে তখন কৌতূহল জাগ্রত হওয়াই স্বাভাবিক। যাদের বেঁচে থাকার ভিত্তি হলো স্বার্থচিন্তা, মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা যাদের কাছে অলীক কল্পনা ছাড়া কিছুই নয়, তারা হেযবুত তওহীদের এই নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যেও স্বার্থের গন্ধ খুঁজতে যাবেন, এতে আর অবাক হবার কী আছে? তাই তো আমাদের ভাই-বোনরা যখন তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন, তারা ভ্রু কুঁচকে মন্তব্য করেন, এই যুগে কেউ স্বার্থ ছাড়া কোনো কাজ করে নাকি? নিশ্চয়ই আপনাদেরও কোনো স্বার্থ আছে।
এমন মনোভাব যাদের আছে, তাদের ব্যাপারে কথা নেই। স্বার্থের সমুদ্রে তারা এতই গভীরে তলিয়ে গেছে যে, আমাদের সাধ্য নেই তাদের সত্য বোঝাবার, একমাত্র আল্লাহই পারেন তাদের অন্তর্দৃষ্টি খুলে দিতে। তবে অনেকে ইতিবাচক দৃষ্টি থেকেও শুধুই কৌতূহলবশত আমাদের মেয়েদেরকে প্রশ্ন করছেন যে, কেন তারা ঈদের আনন্দ উপভোগ না করে পথে পথে পত্রিকা বিক্রি করছে? তাদের প্রতি আমাদের কথা হলো-
সকল ন্যায়-অন্যায়ের পার্থক্য করে যে ধর্ম, সকল সত্যের উৎস যে ধর্ম, মানবজাতির মুক্তির জন্য, শান্তির জন্য আগমন ঘটেছে যে ধর্মের সেই ধর্মই আজ এক শ্রেণির স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ীর কারণে অশান্তির মূল কারণে পরিণত হয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষই স্রষ্টায় বিশ্বাসী, কোন না ধর্মে বিশ্বাসী, তাদের মধ্যে গভীর ধর্মীয় চেতনা রয়েছে যা মানবজাতির অতুলনীয় উপকার সাধন করতে পারতো, কিন্তু বাস্তবে সেই শুভ চেতনাই আজ বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। তাদের এই ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ধর্মব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে। একটি শ্রেণি বলছে- আমাদেরকে দান কর, মসজিদে-মন্দিরে দান কর, মাদ্রাসায় দান কর, মাজারে দাও তাহলে তুমি স্রষ্টার সন্তুষ্টি পাবে। আরেক শ্রেণী বলছে- আমাদেরকে ভোট দাও, আমাদেরকে চাঁদা দাও, আল্লাহ জান্নাত দিবেন, ব্যালট পেপার জান্নাতের টিকিট হবে ইত্যাদি। এছাড়াও রয়েছে আরেকটি শ্রেণি যারা মানুষের জেহাদী চেতনাকে ভুল পথে ব্যবহার করে সন্ত্রাস-জঙ্গিবাদের জন্ম দিচ্ছে। এমতাবস্থায় হেযবুত তওহীদ জাতির সম্মুখে তুলে ধরছে মানুষের ধর্ম কি, মানুষের প্রকৃত এবাদত কি, মানবজন্মের সার্থকতা কোথায়। বর্তমান পরিস্থিতিতে এই সত্য প্রকাশের চেয়ে জরুরি কোনো কিছুই থাকতে পারে কি?
আজ সমস্ত পৃথিবীতে সামাজিক, রাজনৈতিক, নৈতিক অবক্ষয় দেখে সকল চিন্তাশীল মানুষ আঁতকে উঠছেন, অবস্থার ভয়াবহতা বিবেচনা করে চিন্তাশীল মানুষ বলছেন পৃথিবী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা সকলেই দিশাহারা হয়ে এই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজছেন। মুক্তির সন্ধানে মানুষ চেষ্টা তো কম করে নি। একের পর এক জীবনব্যবস্থা বদলিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করেছে, কিন্তু কোনোটাই সফলতার পরিচয় দিতে পারে নি। বস্তুত মানুষের পক্ষে এই সমস্যার সমাধান বের করা অসম্ভব। যিনি সৃষ্টি করেছেন, তিনিই জানেন কোন পথে মানুষের মুক্তি নিহিত। আল্লাহ হেযবুত তওহীদকে সে পথের সন্ধান দিয়েছেন। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ধর্মের প্রকৃত জ্ঞান ও তার সঠিক ব্যবহার। ধর্মবিশ্বাসের অপব্যবহারের মাধ্যমে আজ যে জঙ্গিবাদের সৃষ্টি করা হয়েছে সেই ধর্মবিশ্বাসের সঠিক ব্যবহারের মাধ্যমেই কিভাবে জঙ্গিবাদ নির্মূল করে মানুষের কল্যাণ করা যায়, বা ধর্মবিশ্বাসের অপব্যবহার করে যেভাবে দেশে অস্থিশীলতা সৃষ্টি করা হয়ে থাকে, দাঙ্গা-হাঙ্গামা বাধানো হয়, ভাঙচুর করা হয়, অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়, সেই ধর্মবিশ্বাসের সঠিক ব্যবহার নিশ্চিত করেই কীভাবে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় সে উপায় হেযবুত তওহীদ জাতির সামনে তুলে ধরছে।
সমস্ত অপশক্তির হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য এই মহাসত্য সকল মানুষের নিকট পৌঁছে দেওয়াকে আমরা আমাদের ঈমানী দায়িত্ব, এবাদত বলে মনে করি। আমরা আমাদের মধ্যমতো সকল উপায়ে প্রচেষ্টা চালাচ্ছি এ জাতিকে সত্যের সাথে পরিচয় করিয়ে দিতে। পত্রিকা প্রকাশ তারই একটি অংশমাত্র। আমরা সংখ্যায় অল্প, কিন্তু দায়িত্ব বিরাট-বিশাল। সে দায়িত্ব পালন করতে তাই নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণ আবশ্যক। তাছাড়া সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের অংশগ্রহণকে ইসলাম কেবল সমর্থনই করে না, উৎসাহিতও করে। আল্লাহর রসুলের সময় নারীরা যুদ্ধ করেছেন, এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। যেখানে যুদ্ধ করার অনুমতি রয়েছে, সেখানে আমাদের মেয়েরা সম্পূর্ণ শালীনতা-ভদ্রতা বজায় রেখে পত্রিকা বিক্রি করে থাকেন, এতে অসুবিধা কোথায়? আমাদের মেয়েরা এ কাজ করে স্বেচ্ছায়, এবাদত জ্ঞান করে। এ কাজে তাদের পার্থিব কোন স্বার্থ নাই। এ কাজের বিনিময় তারা পরকালের মহান আল্লাহর কাছ থেকে আশা করে।
তবে সবাই শুধু প্রশ্নই করছেন তা নয়। আমরা খবর পাচ্ছি, অনেক সুহৃদ, সুশীল, সত্যনিষ্ঠ ব্যক্তি আমাদের মেয়েদের এই আত্মোৎস্বর্গকে সাধুবাদ জানাচ্ছেন, সহযোগিতা করছেন, সসম্মানে বসতে দিচ্ছেন, নিজেরাই উদ্যোগী হয়ে পত্রিকা বিক্রি করে দিচ্ছেন। তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। তাদের জন্য কেবল আমরা এই দোয়া’ই করতে পারি, আল্লাহ যেন মানবতার কল্যাণে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একদিন তাদেরকেও শরীক করেন। নিকট ভবিষ্যতে এ জাতির সকলেই হেযবুত তওহীদের সংগ্রামের মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম হবেন ইনশা’আল্লাহ।
[মতামতের জন্য: ০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫, ০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর রাখতে বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব সরেজমিনে তদারকি করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত
মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লা প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময়…
 ১৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজার আয়োজন দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে নৃত্যশিল্পী,…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন