প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সকল সমস্যার সমাধান: লা ইলাহা...

সকল সমস্যার সমাধান: লা ইলাহা ইল্লাল্লাহ

২৯ মার্চ ২০১৮ ০২:১৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
বাবা আদম পৃথিবীর বুক থেকে চলে গেলেন। কিন্তু তাঁর বংশবৃদ্ধি হতে লাগল। পৃথিবীর বুকে তাঁর সন্তান, তাদের সন্তানেরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলেন। আবার ইবলিস তাদেরকে ভ্রান্ত পথে, দালালাহতে নিয়ে গেল। ভাই ভাইয়ের শত্রু হল। দুর্বলের ওপর সবলের অত্যাচার চলল। আল্লাহ আবার নবী-রসুল পাঠালেন। তাঁরা অক্লান্ত পরিশ্রম করে আবার সেরাতুল মুস্তাকীমে মানুষকে আনলেন, তওহীদে আনলেন। ইবলিস আবার তাদের মন-মগজে ঢুকে তাদেরকে প্ররোচিত করে ভুল পথে নিয়ে গেল। এইভাবে নবী-রসুল আসছেন-যাচ্ছেন, আসছেন-যাচ্ছেন, এভাবে এক লক্ষ চব্বিশ হাজার কি দুই লক্ষ চব্বিশ হাজার নবী-রসুল গুজরান করে গেলেন।
বাবা আদমের কলেমা কি ছিল? ‘লা ইলাহা এল্লাল্লাহ আদম সফিউল্লাহ’; ইব্রাহিম (আ.) এর কলেমা কি ছিল? ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ’; মুসা (আ.) এর কলেমা কী ছিল – ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ’; ইসমাইল (আ.) এর কলেমা কী ছিল – ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ’; ঈসা (আ.) এর কলেমা কী ছিল – ‘লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ’; এভাবেই শেষ নবীর কলেমা হয়েছে – ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ (সা.)’। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, মানবজাতি যতদিন আছে পৃথিবীতে তিনি আর নতুন করে নবী-রসুল আর পাঠাবেন না। তাঁর উপাধি দিলেন দিলেন ‘রাহ্মাতাল্লিল আ’লামীন’। তাঁকে আল্লাহ বললেন, “আপনি বলুন, ‘ইয়া আইয়ুহান্নাস, কুল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন’ অর্থাৎ হে মানবজতি! তোমরা বলো – আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, তোমরা সফল হবে।” তিনি সে কথাটিই মানবজাতির উদ্দেশে বললেন। আল্লাহ আরো বললেন, “হে রসুল আপনি বলুন, আমি তোমাদের সবার জন্যে আল্লাহর রসুল।” অর্থাৎ পুরো মানবজাতির জন্য তিনি আসলেন। যে কেতাবটা নিয়ে আসলেন, সেই কেতাবের নাম আল্লাহ রাখলেন ‘ফোরক্বান’, ‘কোর’আনুল ক্বারীম’, ‘কোর’আনুল মাজিদ’ ইত্যাদি। ‘ফোরক্বান’ অর্থ ‘ন্যায়-অন্যায়ের পার্থক্য নির্ধারণকারী’, ‘সত্য-মিথ্যা আলাদাকারী’। যেই দিনটা নিয়ে আসলেন সেই দিনের নাম আল্লাহ রাখলেন, ‘দীনুল হক্ব’, ‘সত্য দীন’, ‘দীনুল কাইয়্যেমাহ্’, ‘সনাতন দীন’, ‘দীনুল ফিতরা’, ‘প্রাকৃতিক দীন’, ‘উম্মাতে ওয়াসাতা’, ‘ভারসাম্যপূর্ণ উম্মাহ্’। এই যে ভারসাম্যপূর্ণ, প্রাকৃতিক জীবনের উপরে একটা জীবনবিধান দিয়ে আল্লাহর রসুলকে আল্লাহ পাঠালেন সেটা কী দায়িত্ব দিয়ে? সমগ্র পৃথিবীর মানুষকে সুখ, শান্তি, ন্যায়, সুবিচারের মধ্যে রাখার জন্য। ওই লক্ষ্যকে সামনে নিয়ে আল্লাহর রসুল অক্লান্ত পরিশ্রম করে ‘জাযিরাতুল আরবে’ সত্যদীন প্রতিষ্ঠা করলেন। দাওয়াত দিলেন সবাইকে তোমরা বল, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। ঐটাই ছিল প্রকৃত ইসলাম।
আজকের মুসলমানদেরকে এই কথা বুঝতে হবে, আমার রসুল আমাদেরকে যেই তরিকার মধ্যে রেখে গিয়েছিলেন, যেই রাস্তার মধ্যে তুলে দিয়েছিলেন, যেই আদর্শের মধ্যে রেখে দিয়েছিলেন, আমরা গত তেরশো বছরে আল্লাহর রসুলের রেখে যাওয়া সেই আদর্শকে প্রত্যাখ্যান করেছি, সেই রাস্তা থেকে আমরা সরে গিয়েছি, সেই ইসলামকে আমরা ভুলে গিয়েছি। এখন আমাদের করণীয় কি? জনগণের সামনে ইসলামের সেই রূপটাকে এখন তুলে ধরতে হবে। ইসলামের চেহারা এতগুলো নয়, এতগুলো আকিদা নয়। ইসলামের সিদ্ধান্ত সকল ক্ষেত্রে হবে একটা।
আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বস্তুটার কি নাম (মোবাইল ফোন দেখিয়ে)? মোবাইল ফোন। এটা কি জন্য? কথা বলার জন্য। এটা কি নাম (সানগ্লাস দেখিয়ে)? এটা কী জন্য? রৌদ্রময় দিনে চোখে দেওয়ার জন্য। এটা কি পাথর ভাঙার জন্য? এটা কি মানুষের মাথায় মারার জন্য? না। এই বস্তুটির সম্পর্কে সঠিক ধারণা লাভ করার নাম হচ্ছে আকিদা। সমস্ত আলেমরা একমত যে, আকিদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। বুখারি শরীফের সপ্তম হাদিস, ইসলামের বুনিয়াদ পাঁচটা। এক নাম্বারটা কি? ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ’। দুই নম্বর সালাহ্। তিন নম্বরে যাকাত। চার নম্বরে হজ। পাঁচ নম্বরে রোজা বা সওম। এই পাঁচটি বিষয়ের প্রথমটি হচ্ছে ঈমান আর পরেরগুলো হলো আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আমরা মসজিদ বানচ্ছি আমল করার জন্য। টাইলসের মসজিদ, এ.সি.যুক্ত মসজিদ, সোনার গম্বুজওয়ালা মসজিদ, সেখানে এমাম সাহেব বসেন সোনার চেয়ারে। সুরা ক্বেরাত যেন ভুল না হয়, নিখুঁতভাবে উচ্চারণ করে যাচ্ছি। মাদ্রাসায় পড়ছি আমল করার জন্য। হজ্ব করছি আমল করার জন্য। রোজা রাখছি, সেহেরে খাচ্ছি, ইফতার করছি, সব আমল করছি। কিন্তু আগে ঈমান তারপরে আমল। আমি বারবার এ কথাটা বলছি – আপনারা মনে রাখুন। এই আমল কেন করবেন, কী জন্য করবেন, ঈমান কেন আনবেন ইত্যাদি জানার নাম আকিদা। তাহলে তিনটা বিষয়- আকিদা, ঈমান, আমল। আকিদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই।
এখানে অনেকের মনে একটা খটকা লাগতে পারে যে, হেযবুত তওহীদের এমাম কী বলছেন? আমরা তো আল্লাহ বিশ্বাস করি। আমরা তো আল্লাহ বিশ্বাস করি বিধায় নামাজ পড়তে যাই, আমাদের ঈমান নাই কীভাবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। বিশ্বাস করা এক জিনিস আর হুকুম মানা আরেক জিনিস। আপনার বাবা, ধরুন আপনি আপনার বাবাকে বিশ্বাস করেন যে তিনিই আপনার জন্মদাতা পিতা। কারণ অবিশ্বাসের কোন উপায় নাই। একেবারে সন্দেহাতীতভাবে আপনি তাঁকে বাবা বলে বিশ্বাস করেন। তাঁকে সম্মান করেন, ভক্তি-শ্রদ্ধা প্রদর্শন করেন। অন্য কেউ বাবাকে গালি দিলে আপনি ক্ষিপ্ত হন। কিন্তু বাবা বলে বিশ্বাস করা এক জিনিস আর তাঁর হুকুম মানা, তাঁর কথা শোনা আরেক জিনিস। যেমন তিনি বললেন, ‘তুমি সন্ধ্যার পরে বাজারে ঘুরবে না। অসৎসঙ্গে পড়বে। সন্ধ্যার পরে বাসায় এসে পড়াশুনা করবে।’ আপনি ভাবলেন, “বাবা বুড়ো মানুষ। তিনি কী বুঝবেন? আমি রাত বারোটা পর্যন্ত বাজারে ঘুরবো।” এভাবে তাঁর হুকুম অমান্য করে অসৎ সঙ্গের ফাঁদে পড়ে আপনি খারাপ হয়ে গেলেন। বাবা বললেন, ‘মদ খেও না, এটা তোমাকে, তোমার চরিত্র ধ্বংস করে দিবে, নিজের আত্মার উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।’ আপনি ভাবলেন যে, “এই যুগে মদ খাওয়া কোনো দোষের কাজ নয়। বাবা প্রাচীন মানুষ। তিনি কী বুঝবেন?” এভাবে আপনি পড়াশুনা করলেন না, বাজে লোকদের পাল্লায় পড়লেন, মাদকসেবী হলেন, দুশ্চরিত্র হলেন। এখন আপনি মিথ্যাবাদী, চোর, ডাকাত, খুনী, চোরাকারবারী। আপনাকে এখন পুলিশ খুঁজছে।
এই যে আপনার এই দৈন্যদশা হল, কী কারণে বলুন তো দেখি? বাবার হুকুম না মানার কারণে, নয় কি? আপনি কি বাবাকে বিশ্বাস করতেন না? শ্রদ্ধা করতেন না? এই যে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে শ্রদ্ধা করি, আল্লাহকে সেজদা করি। আল্লাহকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না সবই সত্য, কিন্তু ইবলিসের প্ররোচনায়, আমরা একে একে একে একে আল্লাহর সমস্ত হুকুমকে প্রত্যাখ্যান করেছি। এর ফলে কী হয়েছে? আমরা কলেমার চুক্তি থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছি। কলেমার কথা কি ছিল? ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, – আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। এই কথার মধ্যে যখন আমি চুক্তিতে আবদ্ধ হলাম, তখন আমি নামাজ পড়ার অধিকার পেলাম। যারা কলেমাতেই নেই তার জন্য কি নামাজের প্রয়োজন আছে, নাকি পড়ে লাভ হবে? নামাজ কার জন্য? নিশ্চয়ই মো’মেনের জন্য। আমি এই কথার মধ্যে যখন আসলাম যে, আল্লাহ, এই বাঁ দিকের রাস্তায় আমি থাকব না, ইবলিসের আনুগত্য করব না, শয়তানের আনুগত্য করব না, আমি তোমার হুকুম মানব, তোমার আনুগত্য করব, তবেই তো আপনার জন্য নামাজ পড়া ফরদ। আল্লাহ কোর’আনে বললেন, ‘ইয়া আইয়ুহাল্লাজি না আমানুসতা ইনুবি সবরি ওয়াস সলাহ্, ইন্নাল্লহা মাআস্ সবিরিন।’ ‘হে মো’মেনগণ, তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা কর।’ কাকে সম্বোধন করলেন? মো’মেনকে। রোজার হুকুম আল্লাহ কাকে দিলেন, ‘হে মো’মেনগণ, তোমাদের জন্য রোজা ফরয করে দেয়া হল।” কার জন্য ফরজ করা হলো? মো’মেনের জন্য। বলা হলো, ‘হে মো’মেনগণ, মিথ্যা সাক্ষ্য দিও না।’ ‘হে মো’মেনগণ, ব্যভিচার করো না।’ পুরো কোর’আনে আল্লাহ এই সমস্ত আমলের নির্দেশ কাকে দিচ্ছেন? মো’মেনদেরকে। ‘হে মো’মেনগণ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’ এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মুসলমান হবে কে? মো’মেনগণ। তাহলে আগে মো’মেন না আগে মুসলমান? আমে মো’মেন। আগে আমল না আগে মো’মেন? আগে মো’মেন হন, তারপরে আমলের চিন্তা করুন।
আজকে আমরা ১৬০ কোটি। আমার কথা ভুল হলে ধরিয়ে দেবেন। আজকে আমরা আল্লামা হতে পারি, মুফতি হতে পারি, মুহাদ্দিস হতে পারি, শায়েখ-দরবেশ হতে পারি, বিরাট আমল করনেওয়ালা হতে পারি, একাধিকবার হজ্বকরনেওয়ালা হাজি হতে পারি, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ হতে পারি কিন্তু আল্লাহর ঘোষনা মোতাবেক ঘোষণা দিচ্ছি, আল্লাহর মানদ- মোতাবেক ১৬০ কোটি জনসংখ্যা, আমরা মো’মেন না, মুসলমান না।
ভয়ংকর কথা। এই কথাকে হজম করতে হবে। মো’মেন না? আপনি বলতে পারেন, এত বড় দুঃসাহসী কথা বল তুমি? আমরা মো’মেন না। আমি বলব তাহলে, আমার আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন (নাউযুবিল্লাহ)? সুরা নূরের ৫৫ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ‘যদি তোমরা মো’মেন হও, ঈমান আন, আমলে সালেহ্ কর, পৃথিবীতে আমি তোমাদেরকে কর্তৃত্ব দিব।’ এটা আল্লাহর ওয়াদা নয় কি? তিনিই অন্যত্র বলেছেন, “আল্লাহর ওয়াদা হক্ব, সত্য; তাওরাত, কোর’আন এবং ইনজিলেও তিনি এই ওয়াদা করেছেন” (সুরা তওবা ১১১)। আল্লাহর ওয়াদা আমাদের ওয়াদার মত না। তাহলে আল্লাহর ওয়াদা যদি হক্ব হয় তাহলে আমরা না-হক্ব, মিথ্যাবাদী। আমার প্রশ্ন, বলেন, আমরা হক্ব না আল্লাহ হক্ব। নিশ্চয়ই আল্লাহই হক্ব। তাহলে আমরা কি মো’মেন? আজি জানি এ সত্য কথা স্বীকার করতে কষ্ট হবে। তবু স্বীকার না করে উপায় নেই।
[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খ-াংশ। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EUST) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!
ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভেসে থাকা পণ্য সংগ্রহ করতে হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় নেমেছেন শত শত জেলে। ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত