প্রচ্ছদ    জাতীয়   চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনে যাবেন ত্রাণ...

চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনে যাবেন ত্রাণ প্রতিমন্ত্রী

৯ আগস্ট ২০২৩ ১১:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট: 
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

আজ(৯ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন৷

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতিনিধিরা আসবেন৷ তারা আমাদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলাপ করবেন৷ সে কারণে আমরা শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে প্রথমে চট্রগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, এরপর কক্সবাজারের চকোরিয়া পেকুয়ায় পরিদর্শনে যাব। পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলে বান্দরবানের রুমা উপজেলা পরিদর্শনে যাব৷ সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে৷’

আরও পড়ুন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

BMS 2

তিনি বলেন, ‘এ পরিদর্শন টিমে আমি, আমার সংসদীয় কমিটির সভাপতি ও মন্ত্রণালয়ের মহাপরিচালক যাবেন। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ আরও কর্মকর্তারা যাবেন৷ গতকাল (মঙ্গলবার) থেকে পানি কমে যাচ্ছে৷ সেহেতু নতুন করে ঝুঁকির কিছুই নাই৷ এ পর্যন্ত কক্সবাজারের দুটি উপজেলা, বান্দরবানের দুটি উপজেলা ও খাগড়াছড়ির শহরতলীর কিছু এলাকা প্লাবিত হয়েছে৷’

তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ে আমাদের জেলা প্রশাসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে৷ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌ বাহিনীর সঙ্গেও যোগাযোগ হচ্ছে৷ পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে থেকে সার্বক্ষণিক কাজ করছেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ রাখছি৷ আপনারা আসার কিছুক্ষণ আগেও প্রধানমন্ত্রী কল করেছিলেন৷ তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা বৃদ্ধি ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন৷’

‘আপনারা জানেন, টানা পাঁচদিন ভারী বর্ষণে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়৷ সেই ঢলের ফলে চট্রগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলা, কক্সবাজারের চকোরিয়া উপজেলা, বান্দরবানের রামু উপজেলাসহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কয়েকটি উপজেলা প্রবলভাবে প্লাবিত হয়৷ হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে৷ সেখানে আমাদের মাঠ প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার কাজ এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করে৷ একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়৷ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দুর্গত এলাকার জনগণকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছেন। সেখানে মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে৷’

‘সোমবার (৭ আগস্ট) আমরা চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন ও রাঙামাটিতে ১০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল এবং ৩ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠান৷ আজকে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলাপ করেছি৷ চট্টগ্রামের পেকুয়া ও সাতকানিয়া লোহাগড়ায় পানি কমে গেলেও অনেক ক্ষতি হওয়ায় তারা আরও মানবিক সাহায্যের আবেদন করে৷ এ পর্যন্ত আমরা মোট ৭০ লাখ টাকা, ২১ হাজার প্যাকেট শুকনো খাবার এবং ৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে পাঠিয়ে দিয়েছি৷ একইসঙ্গে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ পানিও পাঠিয়েছি৷ জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন নগদ অর্থে সুপেয় পানির ব্যবস্থা করেন৷’

এনামুর রহমান বলেন, ‘পাহাড় ধসে ২০১৭ সালে ১৫০ জনের বেশি লোক মারা গিয়েছিল৷ এরপর পাহাড় ধস হলেও কেউ মারা যায়নি৷ এবার রোহিঙ্গা ক্যাম্পে দুজন মা এবং তার কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে। পেকুয়া উপজেলায় মাটির ঘর ধসে তিনজন মৃত্যুবরণ করেছে৷ এটার জন্য পার্বত্য অঞ্চল নিয়ন্ত্রণ আইন এবং জেলা প্রশাসকদের কাছে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে যেন পাহাড়ের ঢালে কেউ বসতি গড়তে না পারে৷ তারপরেও অবৈধভাবে অনেকেই বসবাস করে৷ সরকারিভাবে তাদের উচ্ছেদ করা হয়৷

‘এ বছর বৃষ্টিপাত দেখে পাহাড়ি অঞ্চলের অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে৷ যার ফলে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধস হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ রাঙামাটিতে ২৩৫টি জায়গায় পাহাড় ধস হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি৷ রোহিঙ্গা ক্যাম্পে যেটা হয়েছে সে কারণে আমরা অত্যন্ত দুঃখিত৷ সেখানেও ক্রমান্বয়ে পাহাড়কে শক্তিশালী করতে এবং ধস যাতে না হয় সেজন্য গাইড ওয়াল তৈরি করা হচ্ছে৷ যতটা সম্ভব পাহাড় থেকে সরিয়ে নিচে ভূমিতে ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে৷’

‘যে বন্যা হয়েছে সেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি৷ এটা আসলে মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতা নেই৷ এটা প্রাকৃতিক দুর্যোগের একটা অংশ৷ অতিবৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে যাওয়ার নদীর যে ধারণক্ষমতা সেটা অনুযায়ী পানি বেশি ছিল৷ সে কারণে দুই কূল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে৷ এর একমাত্র উপায় নদী ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি করা৷ ক্ষয়-ক্ষতির হিসাবটা পাওয়ার পর আমরা আন্তঃমন্ত্রণালয় একটি সভা ডাকব৷ সেখানে আমরা পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ রাখব মাতামহুরি, সাঙ্গু ও হালদা নদী খনন করার৷’

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় আশ্রয়ণ প্রকল্প করার চিন্তা-ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আজকেও প্রধানমন্ত্রী ২২ হাজার ঘর দিয়েছেন৷ যারা ভূমিহীন ও ঘরহীন রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর এ কার্যক্রম অব্যাহত থাকবে৷ এছাড়া যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে এবং প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও হিজড়া সম্প্রদায়ের জন্যও ঘর করে দেবেন৷ এছাড়া যারা বস্তিতে বাস করছে তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের কাজ অব্যাহত থাকবে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর