প্রচ্ছদ    সম্পাদকীয়   অহেতুক বিদেশ ভ্রমণ অপচয় বন্ধে...

অহেতুক বিদেশ ভ্রমণ অপচয় বন্ধে পদক্ষেপ নিতে হবে

২৭ নভেম্বর ২০২২ ০৬:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোস্তাফিজুর রহমান অপু:
বিদ্যমান সংকটময় মুহূর্তে উন্নয়ন প্রকল্পের ব্যয় কমানোর সিদ্ধান্ত সত্ত্বেও একটি প্রকল্পে বিপুল অর্থ ব্যয়ে বৈদেশিক প্রশিক্ষণের নামে তিন কর্মকর্তার বিদেশ সফরের ব্যবস্থা রাখার বিষয়টি অগ্রহণযোগ্য। জানা যায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এতে অনুমোদনও দেওয়া হয়েছে। অথচ আমরা জানি, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে সরকার। ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরও স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি ইতঃপূর্বে খোদ প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত বিদেশ সফর নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। প্রকল্পের অজুহাতে সরকারি কর্মকর্তারা যেন অহেতুক বিদেশ সফর না করেন, সে বিষয়ে নির্দেশনাও দিয়েছেন তিনি। তারপরও ঠেকানো যাচ্ছে না বিদেশ সফর। 
জানা গেছে, ‘উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পে’র তিন কর্মকর্তার বিদেশ সফরে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ থেকেই বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকা। একেই বোধহয় বলা হয় ‘ঋণ করে ঘি খাওয়া’! অভিজ্ঞতা অর্জনের নামে অথবা অন্যান্য অজুহাতে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা প্রায়ই বিদেশ সফর করে থাকেন। প্রশ্ন হলো, কর্মকর্তাদের এ ধরনের বিদেশ সফরের কতটা সুফল পায় সংশ্লিষ্ট প্রকল্প? ইতঃপূর্বে আমরা এমন সব বিষয়ে প্রশিক্ষণের নামে বিদেশ সফরের প্রস্তাবের কথা জেনেছি, যেগুলো জনমনে হাস্যরসের সৃষ্টি করেছে। বস্তুত প্রায় ক্ষেত্রেই কর্মকর্তাদের বিদেশ সফর হয়ে থাকে অপ্রয়োজনে অথবা অযৌক্তিক কারণে। অবশ্য এর মানে এই নয় যে, প্রকল্পের কর্মকর্তারা বিদেশ সফরে যাবেন না। অত্যাবশ্যকীয় কাজে, প্রশিক্ষণের জন্য, বিশেষ কোনো বিষয়ে কারিগরি বা ব্যবস্থাপনার জ্ঞান আহরণে অথবা কোনো কিছু ক্রয়ের উদ্দেশ্যে তাদের বিদেশ সফর করার বিষয়টি যৌক্তিক। তবে এই সংকটময় মুহূর্তে বৈদেশিক অর্থ ব্যয় করে কর্মকর্তাদের বিদেশ সফর যত কম রাখা যায় ততই মঙ্গল। আলোচ্য প্রকল্পের তিন কর্মকর্তার বিদেশ সফরের ব্যয় প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলছেন, একনেকে অনুমোদন হলেও এটি পরবর্তীকালে সংশোধনের সুযোগ আছে। আমরা আশা করি, কোনো প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এমন ঘোষণার পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!
ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীর লালপুলে কার্গোভ্যান আটকে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ৪০ লাখ টাকার শুঁটকি লুটের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!

নিখোঁজের দুই দিনপর বাগানে মিলল শিক্ষার্থীর ম’রদে’হ!
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…
 ৫ নভেম্বর ২০২৬    বরিশাল

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!

৭ নভেম্বর সকল পোশাক কারখানায় ছুটি ঘোষণা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত…
 ৫ নভেম্বর ২০২৬    জাতীয়

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতি এবং নারী অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নে নেতৃত্বের অবস্থান নিয়ে মতপার্থক্যের কথা তুলে ধরে জাতীয় নাগরিক…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!

হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায় সরকার!
খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!

ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত!
সিয়াম রহমান, ঈশ্বরদী-পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটি…
 ৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

পুকুরে ‍ডুবে প্রাণ গেল প্রবাসীর একমাত্র ছেলের!

পুকুরে ‍ডুবে প্রাণ গেল প্রবাসীর একমাত্র ছেলের!
চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রেমিট্যান্স যোদ্ধারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার!

রেমিট্যান্স যোদ্ধারাই সবচেয়ে বেশি হয়রানির শিকার!
কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিদর্শনে গিয়ে পাসপোর্ট তৈরি, নবায়ন ও সংশোধনসহ…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রতারণা মামলার প্রধান আসামি গ্রেফতার, ইস্কাটন থেকে অ্যালিয়ন গাড়ি উদ্ধার

প্রতারণা মামলার প্রধান আসামি গ্রেফতার, ইস্কাটন থেকে অ্যালিয়ন গাড়ি উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঢাকা:রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় ফোরকান হোসেন ওরফে মেহেদী (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে…
 ৫ নভেম্বর ২০২৬    ঢাকা

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সীদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    খুলনা