প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বিজ্ঞানে মুসলিমদের চেপে রাখা অবদান

বিজ্ঞানে মুসলিমদের চেপে রাখা অবদান

১৮ জানুয়ারি ২০১৮ ০৩:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সম্পাদনা: জুবায়ের আহমেদ
ছোটবেলা থেকেই শুনে আসছি ‘মুসলমান’ আর ‘বিজ্ঞান’ দুটি আলাদা আলাদা শব্দ। নিজের ধ্যান-ধারণা থেকে যতটুকু বুঝতে পেরেছি তা হলো- এ শব্দ দুটি কখনো এক করা যায় না, যা বাস্তবিকভাবেই একটু চিন্তা করলেই দেখা যায়। ছোটবেলা থেকে বিজ্ঞানের যত আবিষ্কারের কথা জেনেছি সবই নাকি করছে ইহুদি খ্রিষ্টানরা, মুসলমানরা নাকি এর ধারে কাছেও ছিল না। ধর্মীয় আলেমদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, “ধর্ম হলো বিশ্বাসের বিষয়। কিন্তু বিজ্ঞান শুধু যুক্তিকে প্রাধান্য দেয়। বিজ্ঞান নাস্তিকতায় বিশ্বাসী, অধিকাংশ বিজ্ঞানীই নাস্তিক। তাই মুসলমানরা বিজ্ঞানে কোন অবদান রাখতে পারে নাই।” তাদের ব্যাখ্যাটা আমার কাছে খুব বেশি একটা সুবিধার ঠেকলো না। তারপরও প্রকৃত সত্যটি খুজতে লাগলাম। ধর্ম বই থেকে ধর্মীয় জ্ঞান ছাড়া আর বেশি কিছু জানা যায় না। আর বিজ্ঞান বই থেকে বিজ্ঞান সর্ম্পকে যেসব তথ্য পাওয়া যায়, সেখানে ধর্মের সঙ্গে কোনো মিল নেই এবং মুসলমানদের কোনো ভূমিকাই সেখানে দেখতে পাই না।
আমার মনে পড়ে কোথায় যেন শুনেছিলাম রসায়ন-বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়ান। কিন্তু ইদানিং শুনছি ল্যাভয়সিয়ের কথা। আবার শুনতাম জ্যোর্তিবিজ্ঞানের জনক আল-বাত্তানী, কিন্তু এখন শুনছি আধুনিক জ্যোর্তিবিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলি। আগে তারা বলতো শুধু ‘জনক’, এখন বলে ‘আধুনিক জনক’। আর এই শিক্ষাটাই এখন আমাদের গলাধকরণ করানো হচ্ছে, আমরাও বোকার মতো চাবিয়ে চাবিয়ে খাচ্ছি। অর্থাৎ বিজ্ঞানের ইতিহাস থেকে তারা ‘মুসলমান’ শব্দটা পুরোপুরি মুছে ফেলতে চায় এবং বরাবরই তারা সে কাজটিতে শতভাগ সফলও হয়েছে।
আধুনিক বিজ্ঞানের ইতিহাস সর্ম্পকে জানতে চাইলে ইহুদী-খ্রিষ্টানরা তাদের বইগুলোতে প্রথমে বলে গ্রীক দার্শনিকদের (অর্থাৎ প্লেটো-আ্যরিস্টটল-সক্রেটিসদের) কথা, তারপর এক লাফে চলে আসে নিউটন-আইনস্টাইন-এডিসনদের যুগে। কিন্তু এরই মাঝে যে বিশাল সময়টা ছিল অর্থাৎ মুসলমানদের স্বর্ণযুগ (যেটাকে ইতিহাস থেকে ৯৯ শতাংশই মুছে ফেলা হয়েছে) আর ইউরোপিয়ানদের এই সময়টাকে বলা হয় বর্বরতার যুগ, অন্ধকার যুগ ইত্যাদি। সেই মধ্যযুগীয় বর্বরতার কথাটা ইহুদী-খ্রিষ্টানরা ইতিহাস থেকে লুকিয়ে রেখেছে।
আজ ইহুদী-খৃষ্টানরা আধুনিক সভ্যতার যে বিজ্ঞান নিয়ে অহঙ্কার করছে, তাতে কাদের অবদান বেশি সে ব্যাপারে পরে আসছি। আগে জেনে নেই, প্রকৃত ইতিহাসটা কী?
ইতিহাস সাক্ষী দেয় যে, ইউরোপে যে বিজ্ঞানের চর্চা হয়েছিল তার শুরু হয়েছিল ১৬শ’ শতাব্দী থেকে। ১৬শ’ শতাব্দীর পূর্বে ইহুদী-খ্রিষ্টান উভয় জাতির মধ্যে তেমন কোন বিজ্ঞানীর পরিচয় পাওয়া যায় নি, অর্থাৎ তখনও তাদের বিজ্ঞানের অস্তিত্বের সূচনা শুরু হয় নি বললেই চলে। এ জন্য তারা দাবী করে, ১৬ শতাব্দী থেকেই নাকি আধুনিক বিজ্ঞানের সূচনা!
উইলিয়াম গিলবার্ট, কেপলার, গ্যালিলিও, স্নেল, বাইসেল প্যাসকেল, নিকোলাস কোপারনিকাস রবার্ট বয়েল, রবার্ট হুক, আলেকজেন্ডার গ্রাহাম বেল, আইজাক নিউটন সবাই যেন ১৬শ শতাব্দীতে এসে হঠাৎ করে নব নব বৈজ্ঞানিক সূত্র, মতবাদ আর প্রযুক্তির জন্ম দিতে শুরু করলো। কিন্তু প্রকৃত সত্যটা কী?
এবার আসি মুসলিম বিজ্ঞানীদের সময়টায়, যেখানে তাদের জন্ম হয়েছে ১৪শ’ শতাব্দীর পূর্বে। যেমন:

মুসলিম বিজ্ঞানীদের সময়কাল

অবদান

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

অমুসলিম (ইউরোপীয়) বিজ্ঞানীদের সময়কাল

মুসা আল খাওয়ারিজমি
(৭৮০-৮৫০)

গণিত, জ্যোতির্বিদ্যা, ভূগোল।

আইজ্যাক
নিউটন
(১৬৪৩-১৭২৭)

জাবির ইবনে হাইয়ান
(৭২২-৮০৪)

রসায়ন, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ শাস্ত্র, প্রকৌশল
বিদ্যা
, ভূগোল, দর্শন, পদার্থবিদ্যা, চিকিৎসা।

এলবার্ট আইনস্টাইন
(১৮৭৯-১৯৫৫)

আব্বাস ইবনে ফিরনাস
(৮১০-৮৮৭)

চিকিৎসা, রসায়ন, প্রকৌশল বিদ্যা, আন্দালুসিয়ান
সঙ্গীত ও আরবি কাব্য।

গ্যালিলিও গ্যালিলাই
(১৫৬৪-১৬৪২)

আল বেরুনি
(৯৭৩-১০৪৮)

পদার্থবিদ, গণিত, জ্যোতিবিদ্যা ও প্রকৃতি বিজ্ঞান, ইতিহাস, বহুভাষাবিদ, ইন্ডলজি, অর্থনীতি, জিওডেসি।

আলভা এডিসন
(১৮৪৭-১৯৩১)

   আবু নাসের আল ফারাবি
(
৮৭২-৯৫০)

দার্শনিক, আইনবিদ, যুক্তিবিদ, বিজ্ঞানী, জ্যোতির্বিদ, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।

নিকোলাস কোপারনিকাস
(১৪৭৩-১৫৪৩)

আল বাত্তানি
(৮৫৮-৯২৯)

জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষবিদ ও গণিত।

অরভিল রাইট
(১৮৭১-১৯৪৮)

ইবনে সিনা
(৮৯০-১০৩৭)

জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, ভূগোল ও ভূতত্ত্ব, মনস্তত্ত্ব, ইসলামিক ধর্মতত্ত্ব, যুক্তিবিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান এবং কবিতা।

উইলভার রাইট
(১৮৬৭-১৯১২)

ইবনে বতুতা
(১৩০৪-১৩৬৯)

ভূ-পর্যটন

জেমস ওয়াট
(১৭৩৬-১৮২৯)

ওমর খৈয়াম
(১০৪৮-১১৩১)

গণিতবিদ, জ্যোতির্বিদ ও কবি

পিয়েরে ডি
ফারমেট
(১৬০৭-১৬৬৫)

ইবনে কুরা (৮২৬-৯০১)

“কিতাব আল-মুসিয়াক আল-কবির” এর লেখক

রবার্ট বয়েল
(১৬২৭-১৬৯১)

আবু বকর আল রাজী
(৮৬৫-৯২৫)

চিকিৎসা, রসায়ন, দর্শন ও চিকিৎসাবিদ্যা

ব্লেইস পেসকেল
(১৬২৩-১৬৬২)

আল কিন্দি
(৮০১-৮৭৩)

দর্শন, গণি, চিকিৎসা ও সঙ্গীত।

রেনে ডেসকার্টস
(১৫৯৬-১৬৫০)

ইবনে আল হাইসাম
(৯৬৫-১০৪০)

গণিত, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্য, দর্শন, ধর্মতত্ত্ব ও চিকিৎসা।

জোহানেস কেপলার
(১৫৭১-১৬৩০)

ইবনে যুহর
(১০৯৩-১১৬১)

চিকিৎসক, সার্জন ও কবি।

ক্রিস্টিয়ান হুইজেনস
(১৬২৯-১৬৯৫)

ইবনে খালদুন
(১৩৩২-১৪০৬)

সমাজবিজ্ঞান ও জনসংখ্যা এর উপর গুরুত্বপূর্ণ কাজ

রবার্ট হুক
(১৬৩৫-১৭০৩)

ইবনে আল বাইতর
(১১৯৭-১২৪৮)

চিকিৎসা

গ্যাটফ্রিড উইলহেল্ম
লিবিয়াননিজ
(১৬৪৬-১৭১৬)

        ইবনে রুশদ          (১১২৬-১১৯৮)

যুক্তিবিদ্যা, আরিস্টটলিয়ান ও ইসলামী দর্শন, ইসলামী ধর্মতত্ত্ব, মনোবিজ্ঞান, রাজনৈতিক তত্ত্ব, আন্দালুসিয়ান শাস্ত্রীয় সঙ্গীত, ভূগোল, গণিতের তত্ত্ব, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, বলবিদ্যা।

উইলিয়াম হুইয়েল
(১৭৭৪-১৮৬৬)

জাবির ইবনে হাইয়ান (৭২২-৮০৩)

রসায়ন, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ শাস্ত্র, প্রকৌশল বিদ্যা, ভূগোল, দর্শন, পদার্থবিদ্যা, ফার্মাসিস্ট ও চিকিৎসকা।

মাইকেল ফ্যারাডে
(১৭৯১-১৮৬৭)

ইউরোপের আরো অনেক বিজ্ঞানী রয়েছেন যাদের জন্ম হয়েছে ১৬শ শতাব্দীর মধ্যে। অর্থাৎ মুসলমানরা যখন বিজ্ঞানের বিভিন্ন নতুন নতুন বিষয়াদি আবিষ্কার করতে শুরু করছিল। তখন ইহুদি-খ্রিষ্টানরা আমাদের ধারে কাছেও ছিল না। উল্টো আরো তখন ইউরোপ-আমেরিকা থেকে জ্ঞানী পণ্ডিতরা মুসলমানদের কাছে আসতো জ্ঞান-বিজ্ঞান শিক্ষার জন্য। তার মানে হল- মুসলমানরা যখন জ্ঞান-বিজ্ঞানের শীর্ষে, তখন ইউরোপ অজ্ঞতার গাঢ় অন্ধকারে নিমজ্জিত ছিল।

কিন্তু কিভাবে পেল ইউরোপীয়রা সেই জ্ঞান-বিজ্ঞানের ছোঁয়া; আসুন দেখা যাক ইতিহাসের চোখে…….
১) বাগদাদ পতন: ১২৫৮ খ্রিষ্টাব্দে বিখ্যাত মঙ্গোলিয় জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের বংশধর হালাকু খান মুসলিম জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রবিন্দু বাগদাদ নগরীতে ধ্বংসযজ্ঞ চালায়। মাত্র ৫০ হাজার সৈন্য বাহিনীর উপর হালাকু খানের দেড় লক্ষ বাহিনীর আক্রমণে মাত্র ১৩ দিনের মধ্যে ধুলোয় মিশে যায় পুরো তৎকালীন সমৃদ্ধ শহর বাগদাদ। ধ্বংস করে দেয় মুসলিম জ্ঞান-বিজ্ঞানের অন্যতম প্রাণকেন্দ্র বাইতুল হিকমাহ লাইব্রেরী। আর এ লাইব্রেরী থেকে মুসলমানদের অনেক জ্ঞান-বিজ্ঞান গবেষণা গ্রন্থ চুরি হয়ে যায়, যা পরবর্তীতে ইহুদী ও খ্রিষ্টান জাতি করায়ত্ব করতে সক্ষম হয়।
২) স্পেন পতন: ১৪৯২ সালে রাণী ইসাবেলা এবং কস্টিলের রাজা ফার্দিনান্দ এর কাছে পরাজয় স্বীকার করে। এ সময় স্পেন ছিল মুসলিম সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে বিশাল লাইব্রেরীতে সংরক্ষিত ছিল মুসলিম বিজ্ঞানীদের গবেষণাধর্মী বইসমূহ। স্পেন দখলের পর খ্রিষ্টানরা স্পেনের লাইব্রেরীগুলো দখল করে, তারা সেখান থেকে অনেক বই সরিয়ে ফেলে, অনেক বই নদীতে ফেলে দেয়, আবার অনেকগুলো আগুনে ধ্বংস করে দেয়।
১৫শ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানীদের থেকে লুট করা বইগুলো নিয়েই ১৭শ শতাব্দীতে ইউরোপীয়দের মধ্যে জ্ঞান-বিজ্ঞানের সূচনা ঘটে, যাকে তারা নাম দিয়েছিল “আধুনিক বিজ্ঞানের সূচনাকাল”। মুসলমানদের তৈরি করা ভিত্তির উপর গড়ে তুলেছে আধুনিক জ্ঞানবিজ্ঞানের যুগের ইমারত। অনেক অসাধু ব্যক্তি মুসলিম বিজ্ঞানীদের আরবি বইকে নিজেদের ভাষায় অনুবাদ করে মূল লেখকের নাম গোপন করেই প্রকাশ করে দিয়েছে। যেহেতু অধিকাংশ মুসলিমদের লিখিত বই সমূহ ছিল আরবী ভাষায়, খ্রিষ্টানরা আরবী খুব একটা বুঝতো না, কিন্তু ইহুদীরা আরবী ভাষা বুঝতো। তাই খ্রিষ্টানরা মুসলমানদের বইগুলো ইহুদীদের কাছে দিয়েছিল অনুবাদের জন্য।
বিজ্ঞানের বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। কোনো একক সভ্যতার পক্ষে এর মালিকানা বা কৃতিত্ব দাবি করা অবান্তর। একজন বিজ্ঞানী বিজ্ঞানের কোনো একটি শাখাকে বেশ কিছু দূর অগ্রণী করে যান। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী এসে সেখান থেকে শুরু করে সেই শাখাকে আরো বিকশিত করেন। এখানে দুই জন বিজ্ঞানীর কৃতিত্বই আমাদেরকে স্বীকার করে নিতে হবে।
যেমন: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় সর্বকালের সেরা চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনাকে। যার লেখা ‘কিতাবুল ফিত্ তিব্’ গ্রন্ধটিকে চিকিৎসাবিজ্ঞানের ‘বাইবেল’ উপাধি দেওয়া হয়। তারপর রসায়ন বিজ্ঞানের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে যাকে সালফিউরিক এসিড এবং নাইট্রিক এসিডের আবিষ্কর্তা বলা হয়। জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় আল-বাত্তানীকে। গণিতশাস্ত্রে আল-খাওয়ারিজমীকে বলা হয় বীজগণিতের জনক। আলোক বিজ্ঞানের জনক বলা হয় হাসান ইবনে হায়সামকে। এছাড়া মানবদেহের রক্ত সঞ্চালক পদ্ধতি এবং ফুসফুসের সঠিক গঠন পদ্ধতি, হৃৎপিণ্ডের রক্তের প্রবাহসহ ইত্যাদি আরো অনেক চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করেছিলেন ইবনুন নাফিস। তাছাড়া আরো অনেক মুসলিম বিজ্ঞানী রয়েছেন যারা আধুনিক বিজ্ঞান প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মুসলমানদের বিরাট অবদানের কারণে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, দর্শনশাত্র, বীজ গণিত, দশমিক সংখ্যা, জ্যামিতি ইত্যাদি বিষয়গুলো আজ প্রতিষ্ঠিত।
গ্যালিলিওকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড বেস্ট সেলিং “অ্যাস্ট্রোনোমি ম্যাগাজিন” একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা স্পষ্ট স্বীকার করেছে- “আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জন্মদাতাই হচ্ছে মুসলমানরা”। প্রতিবেদনে বলা হয়- “৬ষ্ঠ শতাব্দীতে ইউরোপ যখন ঘন অন্ধকারে নিমজ্জিত, তখন মুসলমানরা জ্ঞানচর্চার শীর্ষে অবস্থান করছিল। প্রায় ১৩শ’ শতাব্দী পর্যন্ত মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান চর্চা আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে দেয়।”
মুসলিমরা আজকে সর্বহারা। ইউরোপিয়ানদের পদানত দাস। সুতরাং দাস জাতি হীনম্মন্যতায় পূর্ণ হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে সেই সোনালি ইতিহাসগুলো জানতে হবে যেন আমরা আবার সেখান থেকে জাতিকে জাগ্রত করার চেতনা লাভ করতে পারি।
তথ্যসূত্র: astronomy magazine, মুহম্মদ আব্দল্লাহর লেখা এবং ইন্টারনেট।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর