প্রচ্ছদ    প্রযুক্তি   সাইবার ক্রাইমের ব্যাপারে প্রাশাসনকে আরো...

সাইবার ক্রাইমের ব্যাপারে প্রাশাসনকে আরো সক্রিয় হওয়া প্রয়োজন

৩ অক্টোবর ২০২৩ ০৮:০৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ওবায়দুল হক বাদল: 
প্রতিদিনের মত আজও অফিসে এসে ডেস্কে বসলাম। একটু পরে চা দিয়ে গেল পিওন। ‘চা’ টা শেষ করার আগেই আবার এক গাদা চিঠি রেখে গেল। চা শেষ করে চিঠিগুলো নেড়েচেড়ে দেখছিলাম। তার মধ্যে একটি বেনামী চিঠি চোখে পড়ল। দেখলাম চিঠিটি আলোচিত ব্যক্তিত্ব হেযবুত তওহীদের নেতা হোসাইন মোহাম্মদ সেলিম সম্বন্ধে। একটা বাড়তি কৌতুহল কাজ করছিল। অন্য চিঠিগুলো পাশে সরিয়ে রেখে তারটাই প্রথমে খুললাম।

চিঠির বিষয়বস্তু দেখে আমার চোখ কপালে উঠে গেল। হেযবুত তওহীদের নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির এক ঘটনার বর্ণনা করা হয়েছে চিঠিতে। ভিডিওর স্ক্রিনশটসহকারে বিভিন্ন তথ্য দেয়া হয়েছে। আমি তো হতভম্ব!

তৎক্ষণাত আমি বিষয়টি নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। ইন্টারনেটে সার্চ করলাম। দেখলাম- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মারুফ সিদ্দিকীর বিরুদ্ধে বহুদিন আগের এমন একটি পোস্টের স্ক্রিনশট সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ‘পরকিয়া প্রেমে ধরা খাইলো মাসুদ সিদ্দিকী’ এমন শিরোনামে  একটি ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়েছিল। পরবর্তীতে জানা যায়, নানাবিধ বিরোধের জের ধরে এই নোংরা মিথ্যাচার চালানো হয় মারুফ সিদ্দিকীর বিরুদ্ধে। ইন্টারনেটে সার্চ করে দেখা যায়, যে ছবিটি মারুফ সিদ্দিকীর নামে চালিয়ে দেওয়া হলো সেটি একটি সাউথ ইন্ডিয়ান পর্ন সাইট এর ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া। ঘটনাটি নিয়ে তখন আলোড়ন সৃষ্টি হয়।

আরও পড়ুন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

Screenshot 14

আমার কাছে হেযবুত তওহীদের নেতা হোসাইন মোহাম্মদ সেলিম সম্বন্ধে নারী কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করে যে ছবিটি পাঠানো হলো এটি মারুফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবহার করা সেই ছবিটিই। অর্থাৎ সাউথ ইন্ডিয়ান পর্ন সাইট এর ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যে ছবিটি মারুফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল হোসাইন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেও সেই একই ছবি ব্যবহার করা হয়েছে। আমি তো আকাশ থেকে পড়লাম!

হোসাইন মোহাম্মদ সেলিমের সাথে এক শ্রেণির আলেমদের একটা আদর্শিক দ্বন্দ্বের কথা আমার জানা ছিল। আদর্শগত মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন হীন নোংরা মিথ্যাচার করা সম্ভব তা আমার ধারণায় ছিল না। তাও আবার আলেমদের দ্বারা!

আলেমদের দ্বারা বলছি এই কারণে যে, পরবর্তীতে ইন্টারনেট থেকে আরো কিছু ডকুমেন্ট আমার হাতে আসে যেখানে দেখা যায়, মাদ্রাসাশিক্ষক ও ওয়াজকারী হাফেজ মোহাম্মদ ওবায়দুর রহমান হুযাইফির ফেসবুক প্রোফাইলে হোসাইন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এই স্ক্রিনশটটি দিয়েই মিথ্যাচার চালানো হয়েছিল। এবং তা সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যদিও ঐ আলেম পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন।

পরবর্তীতে হেযবুত তওহীদের পক্ষ থেকে পর্ন ভিডিওর আসল ব্যক্তির পূর্ণাঙ্গ চেহারা প্রকাশ করে এই মিথ্যাচারের জবাব দেয়া হয়।

এ বিষয়ে হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের সাথে কথা বললে তিনি জানান, কিছুদিন আগে একটি অশ্লীল ছবির সাথে তাঁর নাম জুড়ে দিয়ে ফেসবুকে মিথ্যাচার চালায় একদল লেবাসধারী ধর্মব্যবসায়ীরা। তাদের আইডি থেকে ছবিটি কপি করে তাদের ধর্মান্ধ অনুসারীরা প্রচার চালায়। ছবিটিতে যে ব্যক্তিকে দেখা যায় পেছন দিক থেকে দেখলে ঐ ব্যক্তির হেয়ার স্টাইল অনেকটা হোসাইন মোহাম্মদ সেলিমের হেয়ার স্টাইলের মত। তবে ক্যামেরার অ্যাঙ্গেলটা পেছন থেকে ধরা বিধায় পুরো চেহারা দেখা যায় না। এই ছবিটি পোস্ট করে বলে দেওয়া হলো ইনি হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হাফেজ, মাওলানা, মুফতিদের প্রোফাইল ভরে গেল ওই ছবিতে। ছবিটি হেযবুত তওহীদের নজরে আসার পর ইন্টারনেটে সার্চ করে দেখা গেল ছবিটি একটি পর্ন সাইট থেকে নেওয়া হয়েছে। হেযবুত তওহীদের বিরোধিতা করতে গিয়ে তারা কত নিচে নেমেছে তা চিন্তা করে দেখুন বলেন হোসাইন মোহাম্মদ সেলিম।

তিনি অভিযোগ করে বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো, ওই পর্ন ভিডিওর আসল ব্যক্তির পূর্ণাঙ্গ চেহারা প্রকাশ করে অপপ্রচারকারীদের মিথ্যাচারের জবাব দেবার পরও তারা অপপ্রচার থেকে বিরত না হয়ে নির্লজ্জের মত এখনও ছবিটি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শত্রুতাবশত কোনো ব্যক্তির চরিত্রহননের অনেক ঘটন দেখা যায়, কিন্তু আলেম নামধারী ধর্মব্যবসায়ীরা তার চরিত্রহননের আশায় যে প্রক্রিয়াটি বেছে নিয়েছে তা সম্ভবত সবাইকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এখন তারা নতুন কৌশল অবলম্বন করেছে। এই মিডিয়া হাউজে চিঠি প্রেরণ তারই প্রমাণ বলেন তিনি।

ছবির মাথা কেটে এডিট করে অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে কিংবা আধুনিক এ আই টেকনোলজি ব্যবহার করে ‘ডিপ ফেস এডিট’ এর মাধ্যমে ব্ল্যাকমেল করে স্বার্থ উদ্ধার অথবা প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিপক্ষের চরিত্র হননের অপচেষ্টা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মিডিয়ার বদৌলতে প্রায়ই এরকম সংবাদ দেখতে পাই আমরা। এসব নিকৃষ্টতার বলি হচ্ছেন শহর কিংবা গ্রামের নিষ্পাপ কোনো গৃহবধূ, স্কুল শিক্ষার্থীরাসহ বড় বড় সেলিব্রেটিরাও। ঘটছে আত্মহননের মত ঘটনাও। শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিহিংসা পরায়ণ এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধেও।

সম্প্রতি এ আই টেকনোলজি ব্যবহার করে ‘ডিপ ফেস এডিট’ এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর নওরিন আফরোজ পিয়ার ফেস অশ্লীল ভিডিওর সাথে জুড়ে দেয়া হয়। এমনকি সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনও রেহাই পায়নি।

আজ দৈনিক দেশের পত্রের ঠিকানায় সেই মিথ্যাচারে ঠাসা একটি চিঠি আসল এ নিয়ে সংবাদ প্রচারের দাবিতে, যা আমার হাতে এসে পড়ল। পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে মিডিয়াকে বিভ্রান্ত করাও একটি অপরাধ।

অভিজ্ঞ মহল মনে করেন,  এখনি যদি এদের লাগাম টেনে ধরা না হয় তাহলে এদের দৌরাত্ম কোথায় গিয়ে পৌঁছবে তা বোঝা কঠিন নয়। যারা মিথ্যা তথ্য দিয়ে মিডিয়া হাউজে চিঠি পাঠাতে পারে তারা যেকোনো রকমের দুঃসাহস দেখাতে পারে। সাইবার ক্রাইম এর ব্যাপারে প্রশাসনের আরো সক্রিয় ও সজাগ হওয়া প্রয়োজন। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার
ঢাকার সাভারে পুলিশ পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর থেকে…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক
দেশজুড়ে এবং বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। আজ বুধবার (৭…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!
দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন তারা। অসুস্থতাও এসেছিল প্রায় একই সময়ে, আর মৃত্যুতেও যেন আলাদা হলো না তাদের পথ। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফন শেষ করে স্বজনেরা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। পাশাপাশি বাংলাদেশ…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!
চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে এবার রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ও পুনর্বাসনের সময় প্যারিসের একটি…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দুদিনে তৃতীয়বারের মতো আটক হয়েছেন কংগ্রেস…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তার…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন