প্রচ্ছদ    অর্থনীতি   আগামী শীতেই বিশ্ববাজারে সম্ভাব্য জ্বালানি...

আগামী শীতেই বিশ্ববাজারে সম্ভাব্য জ্বালানি সংকটের হুঁশিয়ারি আইইএ প্রধানের

২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
আগামী শীতেই বিশ্ববাজারে সম্ভাব্য জ্বালানি সংকটের হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। চলতি বছর চীনে জ্বালানি পণ্যের চাহিদা ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এরই মধ্যে বাজারে এলএনজির প্রবাহ কম। ফলে কয়েক মাসের মধ্যেই সংকট স্পষ্ট হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি। রয়টার্স।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বিরোল বলেন, ‘ইউরোপের দেশগুলো গত বছর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছিল। এসব পদক্ষেপ অনেক সুফলও বয়ে এনেছে। রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহের বিকল্প হিসেবে নতুন নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে, যা এসব পদক্ষেপের মধ্যে অন্যতম।’
তিনি আরো বলেন, ‘গত বছর নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জিরো কভিড নীতি গ্রহণ করে চীন। এতে দেশটির অর্থনীতিতে নেমে আসে স্থবিরতা। জ্বালানির ব্যবহার কমে চার দশকের সর্বনি¤েœ নেমে যায়। তার ওপর এবার শীতের তীব্রতা কম থাকায় জ্বালানির চাহিদাও প্রত্যাশিত মাত্রায় বাড়েনি। এসব বিষয় ইউরোপের দেশগুলোর জন্য আশীর্বাদ বয়ে এনেছে। যদি নতুন কোনো জটিলতা না দেখা দেয়, তবে এই শীতে আমরা সম্ভাব্য প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে সক্ষম হয়েছি বললে ভুল হবে না। তবে প্রশ্ন হচ্ছে আগামী শীতে কী হবে?’
চলতি বছর চীনের অর্থনীতিতে কিছুটা প্রবৃদ্ধি আসবে। সর্বশেষ বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফিচ সলিউশন ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। মহামারীসংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ার কারণেই এ পূর্বাভাস দেয়া হয়। ক্ষুদ্র প্রবৃদ্ধি সত্ত্বেও এ বছর দেশটি বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।
ফাতিহ বিরোল বলেন, ‘আমাদের পর্যাপ্ত এলএনজি আমদানি টার্মিনাল রয়েছে। কিন্তু আগামী শীতে আমদানির জন্য এসব টার্মিনাল যথেষ্ট নয়। বিশেষ করে ইউরোপে আমদানির জন্য আরো বেশি টার্মিনাল প্রয়োজন হবে।’ এ সংকট জ্বালানিটির দাম বাড়াবে বলেও জানান আইইএ প্রধান।
বিশ্লেষকরা বলছেন, এ বছর নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেলেও সেগুলোর কার্যক্রম শুরু হতে কয়েক বছর লেগে যাবে। ফলে আসন্ন সংকটের আশঙ্কা কোনোভাবেই এড়ানো যাবে না। এ পরিস্থিতিতে গৃহস্থালি ও উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে গ্যাস ব্যবহার কমাতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারও সম্প্রসারণ করা জরুরি।
রাশিয়া বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উত্তোলক ও সরবরাহকারী। দেশটির ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞার নীতি গ্রহণ করেছে। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে দেশটিকে কোণঠাসা করে দেয়া। সর্বশেষ রাশিয়া থেকে ডিজেল ও পেট্রলসহ পরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ ঘোষণা করেছে ইইউ। পাশাপাশি এসব পণ্যের ওপর প্রাইস ক্যাপ দেয়া হয়েছে, যাতে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া ও জি৭। রুশ জ্বালানি খাতের ওপর পশ্চিমা বিশ্বের এমন নীতি আগামী দিনগুলোয় বৈশ্বিক জ্বালানি খাতের জন্য ঝুঁকি বয়ে আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রোমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিইআরের জ্যেষ্ঠ অর্থনীতিবিদরা মনে করছেন, রাশিয়ার জ্বালানি তেল রফতানির ওপর ইইউর এসব নিষেধাজ্ঞা দেশটির আয় কমাতে ব্যর্থ হবে। উল্টো এসব পদক্ষেপ জ্বালানি তেলের বাজারকে আরো বেশি অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, রাশিয়ার উত্তোলন কমিয়ে দেয়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইন্ধন জোগাচ্ছে। জি৭ ভুক্ত দেশগুলোর দেয়া প্রাইস ক্যাপ ও ইইউর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মারধরের শিকার প্রতিবেশী
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায়  হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়
কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ। গত ২৫…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, একজন আটক
গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুর রশিদ (৪২) নামে এক…
 ২৫ নভেম্বর ২০২৬    রংপুর

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

মহেশপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ
মহেশপুর (ঝিনাইদহ) অফিসঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত…
 ২৫ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশ গ্রেফতার…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানো, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ…
 ২৫ নভেম্বর ২০২৬    জাতীয়

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি