প্রচ্ছদ    প্রযুক্তি   ইনফিনিক্স নোট ৩০ যে তিন...

ইনফিনিক্স নোট ৩০ যে তিন ফিচারে বাজিমাত করেছে

১৬ আগস্ট ২০২৩ ১১:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক:

বাজারে আসার এক মাসের মধ্যেই সাড়া জাগিয়েছে ইনফিনিক্স নোট-৩০ সিরিজের স্মার্টফোন। রিভিউয়ার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীসহ সবাইকে মুগ্ধ করেছে এই সিরিজের ফোন। স্মার্টফোন সিরিজটির বাজারে সাড়া ফেলার পেছনে নিশ্চিতভাবে কিছু কারণ অবশ্যই আছে।

যে তিন কারণে বাজিমাৎ করেছে স্মার্টফোন
অলরাউন্ড ফাস্ট চার্জ : ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে বৈপ্লবিক এক চার্জিং প্রযুক্তি অল-রাউন্ড ফাস্ট চার্জ। দিনের বেলায়, কাজ বা বিনোদনের সময় অথবা রাতে নিরাপদ ফাস্ট চার্জিংয়ের জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে এতে। ল্যাপটপের মতো বাইপাস চার্জিংয়ের মাধ্যমে প্রয়োজনের সময় ফোনকে চার্জ দেওয়া যায়। ফলে নিরাপদ চার্জিংয়ের খাতিরে ব্যাটারি সরাসরি চার্জ নেয় না। বরং ফোন মাদারবোর্ডের মাধ্যমে শক্তি সংগ্রহ করে।

আরও পড়ুন

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

এই অলরাউন্ড চার্জিং প্রযুক্তির আরেকটি দারুণ ফিচার হলো ওয়্যারড ও ওয়্যারলেস রিভার্স চার্জিং। ফলে এখন ফোন থেকেই ইয়ারপড, স্মার্টওয়াচ, এমনিক ফোনও চার্জ দেওয়া সম্ভব। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এমন যেকোনো ডিভাইসও চার্জ করা যাবে ফোন থেকেই। যেহেতু নোট ৩০ সিরিজের মধ্যে কেবল নোট ৩০ প্রো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তাই ওয়্যারলেস রিভার্স চার্জিংও শুধু এই মডেলটিতেই পাওয়া যাবে।

ডিজাইন : কোনো ডিজাইনের প্রতি আকর্ষণ ব্যক্তিভেদে আলাদা হয়। একটি ডিজাইন সবসময় সবার পছন্দ নাও হতে পারে। আবার কখনো কখনো এমন হয় যে, কোনো ডিজাইনের একটি বিশেষ অংশ নজর কাড়তে পারে আলাদা করে। ইনফিনিক্স নোট ৩০ সিরিজের ডিজাইনও এমনভাবে করা হয়েছে, যেন সবারই তা পছন্দ হয়। পুরোটা না হলেও যেন এর কালার, ক্যামেরা, বেজেল ও অন্যান্য অংশের ডিজাইন আলাদাভাবে আকর্ষণ করে প্রত্যেককেই। সিরিজটির চমৎকার ব্যাক প্যানেলে আছে বর্ণিল উজ্জ্বল টেক্সচার, ইনফিনিক্সের লোগো এবং ট্রিপল-ল্যান্স ক্যামেরা সেটআপ।

ওয়্যারলেস চার্জিং : নোট ৩০ সিরিজের এই ফিচারটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, কারণ এই দামের মধ্যে আর কোনো ফোনে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাটি নেই। তার ওপর, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং পডটি ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে, যার বাজারদর প্রায় ২ হাজার টাকা। এই ফিচারটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ ও স্টাইলিশ করে। এছাড়াও, দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য নোট ৩০ প্রো এবং নোট ৩০ উভয় ফোনেই আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোন দুটি যথাক্রমে ৬৮ ওয়াট ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জারের সাহায্যে দ্রুত চার্জ হয়। এতে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যায়।

শক্তিশালী পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনের ইনফিনিক্স নোট ৩০ সিরিজ বেশ সাশ্রয়ী মূল্যেই বাজারে পাওয়া যাচ্ছে। সামগ্রিক ফিচার ও সক্ষমতার কারণে ফোনগুলো দামের তুলনায় বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশে নোট ৩০ প্রো-র মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। নোট ৩০ মডেলটির ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবির দুটি ভার্সন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ এবং ২৩ হাজার ৯৯৯ টাকায়। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
​বগুড়া প্রতিনিধি:উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক…
 ২১ নভেম্বর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কাউনিয়ার জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (গেজেট নম্বর ১১৬৩) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলি নিয়ে শুক্রবার…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর, দিলেন কঠোর হুঁশিয়ারি!
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা…
 ২১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাকশ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি!
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা