প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামের পুনর্জাগরণের পথিকৃৎ

ইসলামের পুনর্জাগরণের পথিকৃৎ

২৯ অক্টোবর ২০২২ ০১:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:

হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী উপমহাদেশের অন্যতম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এই বংশের ইতিহাস বহু আধ্যাত্মিক সাধক, শাসক ও যোদ্ধার অক্ষয় কীর্তিতে মহীয়ান। সুলতানী যুগের শেষ দিকে এই পরিবার গৌড়ের রাজ-সিংহাসন অলঙ্কৃত করে। সুলতান তাজ খান কররানি, সুলতান সোলায়মান খান কররানি, সুলতান বায়াজীদ খান কররানি, সুলতান দাউদ খান কররানি তাদের সুশাসন ও কীর্তির দ্বারা আজও অমর হয়ে আছেন।
সুলতান দাউদ খান কররানি মুঘল আগ্রাসনের বিরুদ্ধে বীরবিক্রমে লড়াই করেন এবং ১৫৭৬ সনে ঐতিহাসিক রাজমহলের যুদ্ধে বাংলার স্বাধীনতা রক্ষার জন্য নিজের শির উপহার দেন। কররানি রাজবংশের দুর্ধর্ষ সেনাপতি কালাপাহাড়ের বীরত্বের কথা আজও কিংবদন্তীর মতো মানুষের মুখে মুখে ফেরে। ঈসা খাঁ, প্রতাপাদিত্যসহ বারো ভুইয়ারা সকলেই ছিলেন কররানি সুলতানদের অধীন জমিদার, সেনানায়ক বা তাদের সন্তান।

মুঘল বাদশাহ জাহাঙ্গীরের শাসনামলে পন্নী পরিবার বৃহত্তর ময়মনসিংহ, গাজিপুর ও বগুড়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত আতিয়া পরগণার সুবেদার বা শাসক নিযুক্ত হন। সুলতান বায়াজীদ খান কররানির পুত্র সাঈদ খান পন্নী ১৬০৯ সনে বিখ্যাত আতিয়া মসজিদ নির্মাণ করেন। পন্নী জমিদারগণ মুঘল ও ব্রিটিশ যুগে প্রজাদরদী হিসাবে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। এমামুয্যামানের প্রপিতামহ হাফেজ মাহমুদ আলী খান পন্নী ছিলেন বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

তাঁর জ্যেষ্ঠ পুত্র আটিয়ার চাঁদখ্যাত দানবীর ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চান মিয়া সাহেব ছিলেন করটিয়ার জমিদারদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তিনি বাংলার আলিগড় খ্যাত করটিয়া সা’দত কলেজ, এইচ এম ইনস্টিটিউশন, রোকেয়া মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁরই ছোট ভাই মাননীয় এমামুয্যামানের দাদাজান মোহাম্মদ হায়দার আলী খান পন্নী ছিলেন একাধারে একজন ন্যায়পরায়ণ জমিদার, প্রখ্যাত সুফি সাধক ও দুর্ধর্ষ শিকারী। তাঁর বোন রওশন আখতার বেগমের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ঢাকার নওয়াব স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, আজিমপুরের ইসলামিয়া এতিমখানা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর স্মৃতি ও অবদান জড়িয়ে আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন মহামান্য এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর মায়ের নানা। তিনি অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী হিসাবে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের “নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন”-টি তাঁরই স্মৃতি বহন করছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ও কবি বেগম সুফিয়া কামালও পন্নী পরিবারের সঙ্গে নিবীড় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন।

এই ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান মাননীয় এমামুয্যামানও ছিলেন আধ্যাত্মিক ও মানবিক চরিত্রে বলিয়ান, বহুমুখী প্রতিভার অধিকারী এক মহান পুরুষ। তাঁর জন্ম ১৫ শাবান ১৩৪৩ হিজরী মোতাবেক ১৯২৫ সনের ১১ মার্চ। শিক্ষাজীবন শুরু হয় রোকেয়া দাখিল মাদ্রাসায়। তারপর এইচ. এম. ইনস্টিটিউশন থেকে ১৯৪২ সনে মেট্রিকুলেশন পাশ করেন। সা’দাত কলেজে কিছুদিন পড়ার পর বগুড়ার আজিজুল হক কলেজে ভর্তি হন। এমামুয্যামানের খালু মোহাম্মদ আলী বগুড়া, যিনি পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তাঁর বাড়ি নওয়াব প্যালেসে থেকে তিনি প্রথম বর্ষের পাঠ সমাপ্ত করেন। দ্বিতীয় বর্ষে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তখন একই কলেজের ছাত্র হিসাবে একই হোস্টেলে থেকে পড়াশুনা করতেন।

এখানে শিক্ষালাভের সময় তিনি ব্রিটিশ বিরোধী সংগ্রামে সম্পৃক্ত হন। সেই সুবাদে তিনি এই সংগ্রামের কিংবদন্তিতুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন যাঁদের মধ্যে মহাত্মা গান্ধী, কায়েদে আযম মোহম্মদ আলী জিন্নাহ্, অরবিন্দু ঘোষ, শহীদ হোসেন সোহরাওয়ার্দি, মওলানা আবুল আলা মওদুদী অন্যতম। তিনি যোগ দিয়েছিলেন আল্লামা এনায়েত উল্লাহ মাশরেকীর ‘তেহরিক-ই-খাকসার’ আন্দোলনে। মাত্র ২২ বছর বয়সে দুঃসাহসী কর্মকাণ্ড ও সহজাত নেতৃত্বের গুণে পূর্ব বাংলার কমান্ডার ও ‘সালার-এ-খাস হিন্দ’ মনোনীত হন।

শিকারের নেশা তাঁর রক্তে মিশে ছিল। মাত্র ১৪ বছর বয়সে তিনি কুমির শিকার করেন, প্রথম চিতাবাঘ শিকার করেন মাত্র ১৭ বছর বয়সে। দেশের বিভিন্ন জঙ্গলে শিকারের লোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে পরে তিনি ‘বাঘ-বন-বন্দুক’ নামক একটি বই লেখেন। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সুপারিশে বইটি দশম শ্রেণির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছিল।

১৯৫১ সনে তিনি পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম রায়ফেল শ্যুটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। রায়ফেল শ্যুটার হিসাবে ১৯৫৬ সনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। এছাড়াও তিনি একজন নিয়মিত ফুটবলার ও মোটর সাইকেল স্ট্যান্ট ছিলেন।

দেশবিভাগের অল্পদিন পর তিনি “ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন (MB Home)” ডিগ্রি অর্জন করেন এবং মানুষকে চিকিৎসাসেবা প্রদান শুরু করেন। ১৯৬৩ সনে মা ও শিশুদের সুচিকিৎসার জন্য তিনি করটিয়ায় হায়দার আলী রেডক্রস ম্যাটার্নিটি এ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন। ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পেছনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অনেক বরেণ্য ব্যক্তি তাঁর রোগীদের অন্তর্ভুক্ত। বঙ্গবন্ধু ১৯৭৪ সনে কবি নজরুলের চিকিৎসার জন্য বাংলাদেশের ছয়জন শীর্ষ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করেছিলেন যার অন্যতম সদস্য ছিলেন এমামুয্যামান। ১৯৯৮ সনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য তিনি প্রতিষ্ঠা করেন সা’দত আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মাননীয় এমামুয্যামানের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে তাঁর চাচাতো ভাই জনাব খুররম খান পন্নী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের চীপ হুইপ এবং একজন রাষ্ট্রদূত ছিলেন। আরেক চাচাতো ভাই হুমায়ন খান পন্নী পাকিস্তানের রাষ্ট্রদূত ও পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ছিলেন। খুররম খান পন্নীর পুত্র দ্বিতীয় ওয়াজেদ আলী খান পন্নী বাংলাদেশ সরকারের উপমন্ত্রী ছিলেন। এমামুয্যামানের মায়ের মামা সৈয়দ হাসান আলী চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী।

১৯৬৩ সনে মাননীয় এমামুয্যামান টাঙ্গাইল-বাসাইল নির্বাচনী আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে দাঁড়ান এবং আওয়ামী লীগ, মুসলিম লীগের প্রার্থীগণসহ বিপক্ষীয় মোট ছয়জন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে এম.পি. নির্বাচিত হন।
মাননীয় এমামুয্যামান ধ্রুপদি সঙ্গীতের একজন বিশেষজ্ঞ ছিলেন। নিজেও উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর কাছে রাগসঙ্গীতের তালিম নিয়েছিলেন। কবি নজরুলের কীর্তি সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত নজরুল একাডেমীর তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাকালীন এবং আজীবন সদস্য।

ছোটবেলায় মুসলিম জাতির ইতিহাস আর বর্তমানের মধ্যে তিনি বিরাট পার্থক্য লক্ষ করে রীতিমত সংশয়ে পড়ে যান যে এরাই কি সেই জাতি যারা শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, ধনবলে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিমান, জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি অঙ্গনে যারা ছিল সকলের অগ্রণী? কীসের পরশে এই জাতি ১৪০০ বছর পূর্বে একটি মহান উম্মাহয় পরিণত হয়েছিল, আর কীসের অভাবে আজকে তাদের এই চরম দুর্দশা?

মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ধীরে ধীরে এ সকল প্রশ্নের উত্তর লাভ করলেন। ১৯৯৫ সনে তিনি হেযবুত তওহীদ আন্দোলনের সূচনা করেন। সত্য প্রচার করতে গিয়ে তিনি বহু নির্যাতন সহ্য করেন, একাধিকবার কারাবরণ করেন এবং নিজের সকল সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। ১৬ জানুয়ারী ২০১২ তারিখে এ মহান ব্যক্তিত্ব পরলোকগমন করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি