প্রচ্ছদ    অর্থনীতি   চালের দাম অন্য দেশের চেয়ে...

চালের দাম অন্য দেশের চেয়ে বাংলাদেশে বেশি

১৪ নভেম্বর ২০২২ ০২:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:
চালের দাম অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। আর চালের বাজার পরিস্থিতি অর্থনীতির সার্বিক মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখছে। গত কয়েক বছরে দেশে চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও চাল উৎপাদনকারী দেশের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাইকারি পর্যায়ে চালের দাম প্রতিবেশী দেশ ভারতের চেয়েও অন্তত ৭০ শতাংশ বেশি বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। তবে ডলারের বিপরীতে টাকা ও রুপির বিনিময় হারে অসম পরিবর্তনসহ নানা কারণে বর্তমানে ওই পার্থক্য কিছুটা কমতে পারে। দেশের বাজারে চালের পাইকারি দাম প্রতি টন ৫৭০ ডলার আর প্রতিবেশী ভারতে তা ৩৩৫ ডলার। আমদানিনির্ভর হওয়ায় বিভিন্ন সময়েই চালের বাজার ঊর্ধ্বমুখিতার জন্য ভারতের বাজার অস্থিতিশীলতাকে দায়ী করা হয়। তবে বর্তমানে চালের মজুদ বাড়াতে আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে। কিন্তু ২৫ শতাংশ শুল্ক যুক্ত করার পরও ভারত থেকে বাংলাদেশে প্রতি টন চালের আমদানি মূল্য দাঁড়ায় ৪১৯ ডলারে, যা বাংলাদেশের স্থানীয় বাজারের মূল্যের চেয়ে অনেক কম। খাদ্যপণ্য বাজার সংশ্লিষ্টদের সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাজারে এ মুহূর্তে দাম কিছুটা কমতির দিকে থাকলেও চালের বিদ্যমান মজুদ ও আমদানির পাশাপাশি আগামী বোরো মৌসুমের উৎপাদন বাজারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি ও পরিস্থিতি নির্ধারণ করবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, রাজধানীর খুচরা বাজারে চালের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। দেশের বাজারে চালের দাম এখনো বেশ অসহনীয় পর্যায়ে রয়েছে। আর শুধুমাত্র চালের দামের কারণেই নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিক বছরগুলোয় প্রায়ই বাজার অস্থিতিশীল হয়ে উঠতে দেখা যাচ্ছে। বাজারে চালের দাম বারবার অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার পেছনে পর্যবেক্ষকরা প্রধানত সরকারের দুর্বল মজুদ ব্যবস্থাপনা ও খাদ্য বিতরণ ব্যবস্থার অপর্যাপ্ততাকে দায়ী করছে। তাদের মতে, মূলত বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের অনিয়ন্ত্রিত উত্থান, কার্যকর ও দক্ষ সরবরাহ চেইন না থাকা, চালের মজুদ ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ে না রাখা ও মনিটরিংয়ের অভাবেই চালের বাজারে দাম অসহনীয় পর্যায়ে চলে যায়। এ মুহূর্তে বাজারে মনিটরিং বাড়ানোর পাশাপাশি আমদানি ও অভ্যন্তরীণ সংগ্রহের মাধ্যমে চালের মজুদ ও সরবরাহ পরিস্থিতি দ্রুত উন্নত করা ছাড়া কোনো বিকল্প নেই। বিশেষ করে সামনের দিনগুলোয় চালের বাজার পরিস্থিতি নিয়ে বড় আশঙ্কার অনেক সুযোগ রয়েছে।
সূত্র জানায়, ব্যবসায়ীরা চালের দাম বারবার অস্থিতিশীল হয়ে ওঠার পেছনে বাজারের নিয়ন্ত্রণ গুটিকয়েক ব্যক্তির হাতে চলে যাওয়াকে দায়ী করছে। তাদের মতে, অর্থায়নসহ নানা বৈষম্যের কারণে বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। ফলে বৃহদায়তনের ব্যবসায়ীরা আরো বড় হয়ে ওঠার সুযোগ পেলেও বহু চালকল মালিক ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। গত বছরের আমন মৌসুমে দেশে চালের বেশ ভালো উৎপাদন হয়েছিল। বোরো মৌসুমেও ভালো ফলন হয়েছিল। কিন্তু গত জুনে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে আউশ মৌসুমের আবাদ কমে যায়। আবার একই সময়ে বাজারও মারাত্মক অস্থিতিশীল হয়ে ওঠে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে জুনে বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক ছাড় দেয় সরকার। এ সময় আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ থেকে কমিয়ে ২৫ শতাংশে নিয়ে আসা হয়। তবু আমদানির পরিমাণ সন্তোষজনক না হওয়ায় আগস্টে চালের শুল্ক আরো কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড। কিন্তু বারবার শুল্ক কমানোর পরেও ডলারের বিনিময় হারের ঊর্ধ্বমুখিতার কারণে পর্যাপ্ত মাত্রায় চাল আমদানি বাড়ানো যাচ্ছে না।
সূত্র আরো জানায়, চালকল মালিকদের বাজারের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণই চালের বাজার ব্যবস্থাপনার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ভারতে শুল্ক আরোপও দেশের বাজারে চালের দাম বেশি হওয়ার অন্যতম কারণ। তাছাড়াও চালের দাম বেশি হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে সম্প্রতি বৈশ্বিকভাবে চালের দাম বেড়ে যাওয়া। ইতোমধ্যে ২৫টি দেশ খাদ্যশস্য রপ্তানি বন্ধ বা বিধিনিষেধ আরোপ করেছে। দাম বেশি হওয়ার আরেকটি কারণ হলো পরিবহন খরচ। মূলত ভারত থেকে এদেশে চাল আমদানি করা হয়। সম্প্রতি দেশটি থেকেও চাল রপ্তানিতে শুল্ক বেড়েছে। তাছাড়া দেশের খাদ্য ব্যবস্থাপনাও বড় সমস্যা। দেশের ৬১ শতাংশ ধান ও চাল মজুদ করে চালকল মালিকরা। ২০ শতাংশ করে বড় ও মাঝারি কৃষক। বাকি ১৯ শতাংশের মধ্যে রয়েছে কিছু ব্যবসায়ী। ৬১ শতাংশ ধান-চাল মজুদকারীর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাস্তবে চালকল মালিকদের হাতেই বাজার নিয়ন্ত্রণ। আর তাদের প্রভাব এত বেশি যে সরকারেরও কিছুই করার থাকে না।
এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম খান জানান, কতিপয় মুনাফাখোর ব্যবসায়ী ও মজুদদারের কারণে ভারতের চেয়ে বাংলাদেশে চালের দাম বেশি। আগে যাদের হাতে ব্যবসা ছিল, তাদের হাতে এখন নেই। হাতেগোনা কয়েকটি লোকের কাছে ব্যবসা চলে গেছে। এর কারণ ব্যাংকের অসহযোগিতা। কাউকে ব্যাংক ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি টাকা দিচ্ছে। কাউকে দিয়েছে ৫ থেকে ২০ কোটি টাকা। যাদের কম দিয়েছে তারা বড়দের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠছে না। ২০০৯-১৬ পর্যন্ত দেশে চালের দাম বাড়েনি। কারণ তখন ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ ছিল। সব মিল সচল ছিল। ধীরে ধীরে অর্থায়নের প্রেক্ষাপটে বৈষম্য সৃষ্টি হয়েছে। এখন বেশির ভাগ মিল বন্ধ হয়ে গেছে। আর ওই বন্ধ মিলগুলো ভাড়া নিয়ে চালাচ্ছে বড় মুনাফাখোর কতিপয় ব্যবসায়ী। মূলত তাদের কারণেই চালের ভারতের চেয়ে বাংলাদেশে বেশি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছিলেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম কিনতে গিয়ে জানতে পারেন, তাঁর এনআইডির বিপরীতে…
 ৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ এর আলোকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১…
 ৪ নভেম্বর ২০২৬    বরিশাল

ফকিরহাটে বসতবাড়ির আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

ফকিরহাটে বসতবাড়ির আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক…
 ৪ নভেম্বর ২০২৬    খুলনা

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক…
 ৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে বুধবার (৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস,…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনে অনুসন্ধান শুরুর আগেই ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। সাবেক…
 ৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তার…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আ. লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুরে তাণ্ডব!

আ. লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুরে তাণ্ডব!
গাজীপুর, মিরপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের…
 ৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!
পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪…
 ৪ নভেম্বর ২০২৬    বিনোদন

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বড় পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে প্রচলিত ‘স্পেস লেজার’…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ‎‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন…
 ৪ নভেম্বর ২০২৬    খুলনা