প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মজীবী আলেমরা পেটে আগুন ছাড়া...

ধর্মজীবী আলেমরা পেটে আগুন ছাড়া কিছুই পুরে না (সুরা বাকারা ১৭৪) [পর্ব-১]

৬ জুলাই ২০১৫ ০৩:৩২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ ইয়ামিন খান:

গত ১৩০০ বছরের কাল পরিক্রমায় রসুলাল্লাহর আনীত সত্যদীন বিকৃত হোতে হোতে এখন যেটা ইসলাম হিসাবে দুনিয়াময় পালিত হোচ্ছে সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ব্যতীত আর কোনই মিল নেই। ভেতরে আত্মায়, চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। প্রাণহীন মৃত বিকৃত এই ইসলামের অনুসারী মোসলেম নামধারী জনসংখ্যাটি আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্ব অর্থাৎ তওহীদ থেকে বিচ্যুত হোয়ে জাতীয় জীবনে আল্লাহর দেয়া বিধান প্রত্যাখ্যান কোরে পাশ্চাত্যের ইহুদি-খ্রিস্টান সভ্যতা দাজ্জালের তৈরি জীবনব্যবস্থা গ্রহণ কোরে কার্যত কাফের-মোশরেকে পরিণত হোয়েছে। প্রকৃত ইসলামের বিপরীতমুখী এই ইসলামটিও আজ ধর্মব্যবসায়ী মোল্লা-পুরোহিত শ্রেণির কুক্ষিগত হোয়ে আছে। তারা আল্লাহর পাঠানো সত্যদীনকে নিজেদের ইচ্ছার রঙ্গে রাঙ্গিয়ে, ধর্মের প্রকৃত রূপ অর্থাৎ মানবতাকে বিসর্জন দিয়ে এটাকে একটা ব্যবসা-বাণিজ্যের হাতিয়ারে পরিণত কোরেছে। তাদের এই হীন কর্মকাণ্ড যাতে কেউ জানতে না পারে তার জন্য কোর’আনের যে সমস্ত আয়াতগুলোতে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করা আছে সেগুলোকে তারা গোপন করে, আর তাদের সুবিধামত কিছু আয়াতকে অর্থের বিনিময়ে আউড়াতে থাকে। এ সমস্ত ধর্মব্যবসায়ী আলেম শ্রেণির সম্পর্কে মহান আল্লাহ বোলেছেন, “আল্লাহ যে কেতাব নাযেল কোরেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছইু পুরে না। কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বোলবেন না এবং তাদেরকে পবিত্রও কোরবেন না। তাদের জন্য রোয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারাই সৎ পথের পরিবর্তে ভ্রান্তপথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় কোরেছে; আগুন সহ্য কোরতে তারা কতই না ধৈর্যশীল,” (সুরা বাকারা ১৭৪-১৭৫) অর্থাৎ আল্লাহ ধর্মব্যবসায়ীদের ধর্ম বিক্রি কোরে টাকা উপার্জন করাকে কেবল হারামই করেন নি তাকে আগুন খাওয়া বোলেছেন। রসুলাল্লাহ আখেরী যামানার এই আলেম নামধারী ধর্মব্যবসায়ীদের সম্পর্কেই বোলেছেন, আমার উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব” [আলী (রা:) থেকে বায়হাকী]।
প্রথমে আমাদের জানা দরকার- মোসলেম নামের বৃহত্তর জনসাধারণ থেকে আলাদা একটি ধর্মব্যবসায়ী শ্রেণি যারা অর্থের বিনিময়ে আমাদের মসজিদগুলিতে নামাজ পড়ান, মিলাদ পড়ান, আমাদের মৃত্যুর পর জানাজা পড়ান, আমাদের পূর্বপুরুষের কবর জেয়ারত করেন, গরু কোরবানি কোরে দেন, বিয়ে পড়িয়ে দেন ইত্যাদি ধর্মীয় কাজগুলি কোরে দেন এই শ্রেণিটির জন্ম হোল কিভাবে। এটা ইতিহাস যে, আল্লাহর রসুলের সময়ে মোসলেম সমাজে ধর্ম সম্পর্কে অজ্ঞ বৃহত্তর জনসাধারণ এবং অর্থের বিনিময়ে তাদের ধর্মীয় কাজগুলো কোরে দেয়ার জন্য পুরোহিত শ্রেণির মতো কোন শ্রেণি বিভাজন কখনই ছিলো না। মানবজাতির শ্রেষ্ঠতম পুরুষ মোহাম্মদকে (দ:) আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন এই কারণে যে, রসুল যেন অন্যান্য সকল জীবনব্যবস্থার উপর তাঁর আনীত দীনকে প্রতিষ্ঠা করেন (সুরা সফ ৯, সুরা ফাতাহ ২৮, সুরা তওবা ৩৩]। রসুলাল্লাহ তাঁর উপর অর্পিত এ বিশাল দায়িত্বকে পূর্ণভাবে উপলব্ধি কোরতে পেরেছিলেন বোলেই তিনি বোলেছেন, “আমি আদিষ্ট হোয়েছি পৃথিবীর মানুষের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা, এলাহ নেই এবং আমি মোহাম্মদ (দ:) আল্লাহর রসুল, সালাহ প্রতিষ্ঠা করে ও যাকাত দেয় [আব্দাল্লাহ এবনে ওমর (রা:) থেকে বোখারী]। এটা সাধারণ জ্ঞান যে, এত বড় কাজ একা করা সম্ভব নয়। তাই শুরু থেকে তিনি মানুষের মধ্যে হেদায়াতের, তওহীদের আহ্বান প্রচার করতে আরম্ভ কোরলেন। একটি সর্বত্যাগী, আল্লাহর দীনের জন্য পাগলপারা, জীবন-সম্পদ দিয়ে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত জাতি সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর রসুল (দ:) ১৩ বছর মক্কায় কেবল তওহীদের ডাক দিয়ে গেলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ কোরলেন আম্মা খাদিজা (রা:), যায়েদ (রা:), আবুবকর (রা:) প্রমুখ সাহাবীগণ। রসুলাল্লাহ (দ:) ও তাঁর সাহাবীগণ তওহীদের ডাক দিতে গিয়ে ১৩ বছর মক্কায় অমানবিক নির্যাতনের শিকার হন। তারপর আল্লাহ যখন তাঁকে মদিনার কর্তৃত্ব দান কোরলেন তখন তিনি সেখানে আল্লাহর সার্বভৌমত্বভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা কোরলেন। তখন এ জাতির মধ্যে এর আদর্শ ও লক্ষ্য নিয়ে কোন মতভেদ ছিলো না। উম্মতে মোহাম্মদী ছিলো একটি জাতি এবং তাদের নেতা ছিলেন স্বয়ং রসুলাল্লাহ। আর সেই জাতির উদ্দেশ্য ছিলো সমস্ত পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্বভিত্তিক শেষ ইসলাম প্রতিষ্ঠা কোরে পৃথিবী থেকে যাবতীয় অন্যায়-অবিচার, রক্তপাত অর্থাৎ অশান্তি নির্মূল করা। তাঁর জীবদ্দশায় ঐ জাতিকে সঙ্গে নিয়ে জেহাদ চালিয়ে গেলেন এবং সমস্ত আরব উপদ্বীপে আল্লাহর দেয়া জীবনব্যবস্থার অধীনে নিয়ে এসে বাকি পৃথিবীকেও আল্লাহর সার্বভৌমত্বের ছায়াতলে নিয়ে আসার জন্য স্বীয় উম্মাহকে দায়িত্ব অর্পণ কোরে তাঁর প্রভুর কাছে চোলে গেলেন এবং রেখে গেলেন পাঁচ দফার এক অমূল্য কর্মসূচি যেগুলো হোল:
১) ঐক্যবদ্ধ হওয়া
২) নেতার আদেশ শোনা
৩) নেতার ঐ আদেশ পালন করা
৪) হেজরত করা
৫) আল্লাহর রাস্তায় জেহাদ করা।
উম্মতে মোহাম্মদী এই কর্মসূচি ও তাদের উপরে তাদের নেতার অর্পিত দায়িত্ব হৃদয় দিয়ে উপলব্ধি কোরেছিলেন তার অকাট্য প্রমাণ এই যে, উম্মাহ বিশ্বনবীর (দ:) ওফাতের সঙ্গে সঙ্গে তাদের পার্থিব সমস্ত কোরবান কোরে তাদের নেতার উপরে আল্লাহর দেয়া দায়িত্ব পূর্ণ কোরতে তাদের দেশ হতে বের হোয়ে পড়েছিলেন। এক নেতার হুকুমে জীবন উৎসর্গকারী দুর্ধর্ষ যোদ্ধা জাতিটির মধ্যে কোনো মতভেদ ছিলো না, আজকের মতো কোর’আনের লাখ লাখ কপি ছিলো না, হাদিসের কোন বই ছিলো না, ফেকাহ, তফসীর, মাসলা-মাসায়েলের কোন কূটতর্ক ছিলো না। তখনও এ জাতির মধ্যে কোন পুরোহিত শ্রেণির জন্ম হয় নি, সবাই ছিলো যোদ্ধা, যিনি ছিলেন যতো বড় মো’মেন তিনি ততো বড় যোদ্ধা, ছোটখাটো বিষয়গুলি নিয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখা বিশ্লেষণকারী আলাদা কোন শ্রেণির কোন নাম-গন্ধও ঐ জাতির মাঝে ছিলো না।
(চোলবে ইনশা’ল্লাহ…)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক