প্রচ্ছদ    জাতীয়   লাশবাহী গাড়িতে খাদ্যপণ্য বিক্রি: প্রাণিসম্পদ...

লাশবাহী গাড়িতে খাদ্যপণ্য বিক্রি: প্রাণিসম্পদ সচিব ও ডিজিসহ ১০ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট

২৪ মে ২০২৫ ০২:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি পয়েন্টে লাশবাহী ফ্রিজিং ভ্যানে নিম্ন আয়ের মানুষের জন্য দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ১০ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। জনস্বার্থে সিনিয়র সাংবাদিক সৈয়দ দেলোয়ার হোসেন এই রিট (মামলা নম্বর-৮৪৬০/২০২৫) দায়ের করেন। আগামী ২৫ মে, ২০২৫ (রোববার) মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিটে অন্যান্য বিবাদীরা হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার সিভিল সার্জন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র/প্রধান নির্বাহী কর্মকর্তা।

রিটে অভিযোগ করা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গত রমজান মাসে রাজধানীর ২৫টি পয়েন্টে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য অনুপযোগী দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার ফ্রিজিং লাশবাহী গাড়িতে করে বিক্রি করা হয়। অনেক জায়গায় খাদ্য অনুপযোগী মাংস বিক্রির অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

রিটে আরও বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের “অপরিপক্কতা এবং উদাসীনতায়” রমজানে ধর্মপ্রাণ ও স্বল্প আয়ের মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনে প্রতারণা করা হয়েছে। লাশবাহী ফ্রিজিং গাড়িতে স্টিকার লাগিয়ে অস্বাস্থ্যকর ও অননুমোদিত জেনেও খাদ্যদ্রব্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা জনস্বার্থে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এই বিষয়টি গত ৩০ মার্চ দৈনিক ‘দেশের কণ্ঠ’সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে সমালোচনার ঝড় উঠলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করে।

এ ধরনের কর্মকাণ্ডকে “দায়িত্বহীনতা” উল্লেখ করে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়ে সিনিয়র সাংবাদিক সৈয়দ দেলোয়ার হোসেন উচ্চ আদালতে এই রিট দায়ের করেন।

রিটে আরও অভিযোগ করা হয়েছে, এটি কেবল দায়িত্বহীনতা নয়, বিগত সরকারের সময়ে আলোচিত ‘বংশীয় গরু কাণ্ডে’র জনৈক ইমরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাফুজ নামের এক ব্যক্তিকে দরপত্র আহ্বান ছাড়াই এই কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি সঠিকভাবে তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে বলে রিটে উল্লেখ করা হয়। খরচ কমানোর হীন উদ্দেশ্যে, লাশবাহী গাড়ির যে অংশে মরদেহ সংরক্ষণ করা হয়, সেখানেই মানুষের খাদ্য হিসেবে কাঁচা মাংস সংরক্ষণ ও বিপণন করা হয়েছে, যা অত্যন্ত বিস্ময়কর ও অভিনব। এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা মামলার বাদীসহ সচেতন নাগরিকদের হতাশ করেছে বলেও রিটে উল্লেখ করা হয়েছে।


 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অতীত শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুর,প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা ও বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় হেযবুত তওহীদের নারী বিভাগের…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এসব ফ্লাইটের যাত্রী হিসেবে মোট ২৩ হাজার ৮৫ জন আটকা…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!
সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের…
 ৭ নভেম্বর ২০২৬    বিনোদন

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরেই ফিরতে হবে এবং তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও…
 ৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!
সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক দিনেই…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিগুলো আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়