প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানবতার উৎস ধর্ম, ধর্মকে বাদ...

মানবতার উৎস ধর্ম, ধর্মকে বাদ দিয়ে মানবতার বুলি অসার কথামালা

১৯ মে ২০১৫ ০৬:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

– আলী হোসেন, আমীর, ঢাকা মহানগরী, হেযবুত তওহীদ

আমাদের অনেকের কাছেই ইসলাম মানে দাড়ি, টুপি, পায়জামা, মিলাদ, মিসওয়াক, ঢিলা কুলুক, মসজিদ, মাদ্রাসা, সুর করে কোর’আন তেলাওয়াত করা, মসজিদে মসজিদে আজান দেওয়া, দলে দলে মক্কায় যাওয়া এগুলোই ইসলাম। আসলে কি তাই? মূলতঃ মানবতা ও ইসলাম একই সূত্রে গাঁথা। ইসলাম অর্থ শান্তি, শান্তি প্রতিষ্ঠা মানেই মানবতা প্রতিষ্ঠা। ইসলামের দাবি হচ্ছে সমাজে এমন একটা পরিস্থিতি থাকবে যে মানুষ দরজা খুলে ঘুমাবে। আতঙ্ক নেই, ভয় নেই, কাল কী খাবে তা নিয়ে দুশ্চিন্তা নেই এমন একটা শান্তিপূর্ণ পরিস্থিতির নাম হলো ইসলাম। আজকে ধর্মব্যবসায়ীরা এটা বিকৃত করে ইসলামটাকে ঐ গুটিকয় ব্যক্তিগত আমল, রুচি-অভিরুচি, পোশাক-পরিচ্ছদ ও আচার-আচরণের মধ্যে বন্দি করে রেখেছে। সেজন্যই আজ এই প্রশ্ন উঠছে যে, আমরা কি মানবতা চাই না ইসলাম চাই। আসলে ধর্ম আর মানবতা একই কথা। ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানেই মানবতা প্রতিষ্ঠিত হওয়া। যে মানবতার প্রতিষ্ঠা চায়, সে-ই ইসলাম চায়, সে হিসাবে সমস্ত পৃথিবীর মানুষ ইসলাম চায়, গুটিকয় দাঙ্গাবাজ শয়তান বাদে। হ্যাঁ, বলতে পারেন, মানবতাবাদী বহু আন্দোলন পৃথিবীতে আছে যারা ধর্মকে বাদ দিয়েই প্রচেষ্টা চালাচ্ছে, সেবামূলক কাজ করছে। তারা মিটিং, সিম্পোজিয়াম করছে, মানববন্ধন করছে কিন্তু তারা আজ পর্যন্ত কোথাও মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই। এটা প্রমাণিত হয়ে গেছে। আজকাল তো ধর্মব্যবসার মতো মানবতার ব্যবসাও হয়, এটা সরকারী-বেসরকারী-আন্তর্জাতিক সব ক্ষেত্রেই হয়। তাদের এ ব্যর্থতার কারণ তারা নৌকা ছিদ্র করে দিয়ে পানি সেচছেন। এটা কোনো কাজের কথা না। এটা ইতিহাস যে, মানুষ যখন স্রষ্টার দেওয়া বিধান, মূল্যবোধ, ন্যায়-নীতি মান্য করেছে সেখানেই মানবতা বিকশিত হয়েছে। তাকে পুলিশের ভয় দেখিয়ে ভালো মানুষ বানাতে হয় নি, সে সব সময় স্রষ্টার উপস্থিতি ও স্রষ্টার দৃষ্টির গণ্ডির মধ্যে আছে বলে বিশ্বাস করার কারণে যেখানে সে একা সেখানেও সেও নীতিভ্রষ্ট হয় নি, সে ভেবেছে আমি যদি এখন অন্যায় করি তাহলে আমাকে একদিন এর জন্য জবাবদিহি করতে হবে। মানুষ অন্য মানুষকে শ্রদ্ধা করতে শিখেছে। অপরের অধিকার সম্পর্কে সচেতন ছিল। সে উপলব্ধি করেছে যে আমি যেমন মানুষ সেও মানুষ। এই পৃথিবীর সকল উপাদানের উপরে আমার যেমন অধিকার রয়েছে মাটির উপরে অন্যদেরও অধিকার রয়েছে। কাজেই আমি অন্যের অধিকার হরণ করতে পারি না। এই হলো মানবতাবাদী। আর এই চিন্তাকে মানুষ তখনই ধারণ করতে পারবে যখন তার মধ্যে স্রষ্টার ভয় থাকবে অর্থাৎ ধর্মগুণ থাকবে। এছাড়া ব্যক্তিগতভাবে বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন দু’ একজনকে মানবতাবাদী করা গেলেও জাতিগতভাবে অসম্ভব। আজ বিশ্বে সবচেয়ে বেশি মানবতাবাদী র‌্যালি, কর্মসূচি, শ্লোগান হয় আমেরিকায়, কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে মানবতাবিরোধী কাজ তারাই করছে। তারা নিজেরা যুদ্ধ করছে, অন্যদের মধ্যে যুদ্ধ বাধিয়ে দিয়ে উভয়পক্ষের কাছে অস্ত্র বিক্রি করছে। বিগত কয়েক শতাব্দীতে এই পশ্চিমা সভ্যতা যা করেছে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে এরকম মানবতার লঙ্ঘন আর হয় নাই। কিন্তু রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হলেই মানবতার প্রকৃত রূপ মানবজাতি দেখতে পেয়েছে। এই ইসলাম যখন প্রকৃত ইসলাম ছিল- অর্থাৎ বিশ্বনবীর (দ.) কাছ থেকে যারা সরাসরি শিক্ষা-গ্রহণ করেছিলেন, তাদের অন্যতম, দ্বিতীয় খলিফা ওমরের (রা.) সময় একবার দুর্ভিক্ষ হয়েছিল। যতদিন দুর্ভিক্ষ ছিল ততদিন দুর্ভিক্ষপীড়িত মানুষ যেমন অর্দ্ধাহারে অনাহারে থাকে তিনিও তেমনি থাকতেন। ওমর (রা.) প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না জনসাধারণ এমন অবস্থায় পৌঁছবে যে তারা ভালো করে খাবার পরও উদ্বৃত্ত থাকবে ততদিন তিনি গোশত-মাখন এমনকি দুধ পর্যন্ত খাবেন না এবং খানও নি। তিনি বলতেন “আমি যদি ঠিকমত খাই তবে আমি কী করে বুঝব আমার জা
তি কী কষ্ট সহ্য করছে?” এই অর্ধাহারে অনাহারে থেকে খলিফা ওমরের (রা.) মুখ রক্তশূন্য ও চুপসে গিয়েছিল। এই ঘটনা ও ওমরের (রা.) ঐ কথাগুলো ঐতিহাসিক সত্য, যারা বিস্তারিত জানতে চান, স্যার উইলিয়াম ম্যুর এর অহহধষং ড়ভ ঊধৎষু ঈধষরঢ়যধঃব বইটি পড়ে নেবেন। এই বছর চুরির জন্য হাত কাটার বিধান পর্যন্ত উমর (রা.) স্থগিত করেছিলেন। এর চেয়ে মানবিক আর কী হতে পারে?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর