প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অভিভাবকহীন এক জাতির গল্প

অভিভাবকহীন এক জাতির গল্প

১৯ সেপ্টেম্বর ২০১৭ ১০:৩৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
কয়েকদিন আগে মাঠে হাঁটতে গিয়ে দেখি ছোট্ট একটা ছেলেকে অনেক মানুষ মিলে পেটাচ্ছে। যে যেভাবে পারছে মারছে। কেউ লাথি মারছে, কেউ চড়-থাপ্পড়-কিল-ঘুষি মারছে, কেউ লাঠি দিয়ে পেটাচ্ছে। ছেলেটা শুধু আর্তনাদ করছে, ‘আমি চুরি করিনি’ বলে চিৎকার করছে। কেউ একজন গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে পিচ্চিটাকে ধরে নিয়ে গেল। জানতে পারলাম জুতা চুরির অভিযোগে তাকে এভাবে মারা হচ্ছে, যদিও চুরি আদৌ সে করেছে কি না সেটা প্রমাণিত নয়। আমার পরিচিত একজনের কাছে জানতে চাইলাম তাকে কেন তার অভিভাবকের কাছে তুলে না দিয়ে এভাবে মারা হচ্ছে, এতটুকু একটা ছেলে, কোনো অপরাধ যদি করেই থাকে তবে তো তার অভিভাবকের কাছে বলা উচিত। সে বলল- তার কোনো অভিভবক নেই। দেখে ভালো ঘরের ছেলে বলেই মনে হলো যদিও পরনে ছিন্নবস্ত্র।
পরিচিত লোকটির কাছ থেকে সেই বাচ্চাটি স¤পর্কে বিস্তারিত জানলাম। তার বাবা নাকি অনেক ধনী ও প্রতাপশালী। তারা অনেকগুলো ভাই। শক্তি-সামর্থ, টাকা-পয়সা, প্রভাব-প্রতিপত্তি সব মিলিয়ে এলাকার কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোরও নাকি সাহসও করত না। ভাইগুলোর মধ্যে যতদিন মিল-মহব্বত ছিল ততদিন তাদের পারিবারিক সুখ-স্বাচ্ছন্দও যেমন ছিল তেমনি এলাকাতে তাদের নাম-যশও ছিল। তার বাবা ভালোর ভালো আবার খারাপের মহা যম। ছেলেদেরকে খুব ভালোবাসত বাবা। কিন্তু যখন থেকে ছেলেরা জমি-জমা, অর্থ-সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ শুরু করল তখন থেকে বাবা ছেলেদেরকে বারবার শুধু সাবধান করে আসছিল যে, এভাবে তোরা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করিস তাহলে তোরা দুর্বল হয়ে যাবি আর আমিও আমার সকল সম্পত্তি থেকে তোদের বঞ্চিত করব, সবাইকে ত্যাজ্যপুত্র করব।
এই সাবধানবাণী ছেলেরা শোনেনি। দ্বন্দ্ব একসময় সংঘাতে রূপ নিল। ভাইগুলো কয়েকটা দলে বিভক্ত হয়ে সংঘাতে লিপ্ত হলো, এক পর্যায়ে এক ভাই আরেক ভাইয়ের মাথায় আঘাত করল, এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলল। এসব দেখে বাবা অত্যন্ত দুঃখিত ও ক্রোধান্বিত হলো। বাবা সবগুলো ছেলেকে ত্যাজ্যপুত্র করে দিল। ছেলেগুলোর আর অভিভাবক থাকল না, তারা যার যার মতো আলাদা হয়ে গেল। ভাইগুলোর মধ্যেও আর ভালো স¤পর্ক থাকল না। এখন এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসে না।
এতক্ষণে বুঝলাম ছেলেটিকে কেন সবাই মিলে এভাবে মারছিল। আসলে অভিভাবক না থাকাটাই তার অপরাধ। যদি ভাইগুলো এভাবে দ্বন্দ্ব না করত, যদি বাবার সাবধানবাণী শুনে তারা নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত না হতো তাহলে আর এভাবে সবার হাতে মার খেতে হতো না, সবার লাথি খেতে হতো না।
আজ মুসলিম জাতির ঠিক একই পরিণতি। রোহিঙ্গারা মার খাচ্ছে অভিভাবকহীন হবার কারণে। ফিলিস্তিনীদের উপর নির্যাতন চলছে যুগ যুগ ধরে, কাশ্মির, কাশগড়, উইঘোর, জিংজিয়াং, বসনিয়া, চেচনিয়া, কম্পুচিয়া এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুসলিম জাতি অসহনীয় নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে এই জন্য যে, তাদের কোনো অভিভাবক নেই। তাদের অভিভাবক মহান আল্লাহর সাবধানবাণী সত্তে¡ও এই জাতি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেছে বহু আগে, বহু ভাগে বিভক্ত হয়ে নিজেরা নিজেরা মারামারি করে মরছে, দ্বন্দ্ব-সংঘাত করছে তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে। এজন্য মহান আল্লাহ তাদের অভিভাবকত্ব ছেড়ে দিয়েছেন। তাদের হৃদয়বিদারী চিৎকার আর চোখের জল আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না।
এখন আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করার জন্য মুসলিমদেরকে আল্লাহর হুকুম তথা যাবতীয় সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর নিকট প্রতিশ্রুতি দিতে হবে যে, আমরা আর নিজেদের মধ্যে দ্ব›দ্ব-সংঘাত করব না, আমরা হবো এক জাতি, একপ্রাণ, আমরা জীবনের সমস্ত অঙ্গনে কেবল তোমারই হুকুম মানব, তোমারই এবাদত করব, তোমার কাছেই সাহয্য প্রার্থনা করব, তোমাকেই অভিভাবক হিসাবে জানব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর