প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অপপ্রচারের আড়ালে চাপা পড়ে যায়...

অপপ্রচারের আড়ালে চাপা পড়ে যায় সত্য

২৩ নভেম্বর ২০১৭ ১১:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান:
অপপ্রচার বা প্রপাগান্ডা এমন একটি হাতিয়ার যা যুগে যুগে কালে কালে অপশক্তি ও মিথ্যার ধারক বাহকরা সত্যের বিপক্ষে মিথ্যাগুজব ছড়াতে ব্যবহার করেছে। এ অপপ্রচারের দ্বারা বিভ্রান্ত হয়ে বহু সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়েছে। বহু মানবতার বিপর্যসৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে, বহু ঘাত সংঘাত সংঘর্ষ হয়েছে। সাম্প্রতিক উদাহরণ হিসাবে বলা যায়, ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এই মিথ্যা কথাটি প্রচার করে তার ভিত্তিতে সেই দেশটি আক্রমণ করে দশ লক্ষাধিক আদম সন্তানকে হত্যা করা হয়েছে। একইভাবে ফেসবুকের একটি পোস্টকে নিয়ে গুজব ও হুজুগ ছড়িয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানুষ হত্যার মত কাজও অহরহ চলছে।
এ প্রসঙ্গে হিটলারের প্রচারমন্ত্রী ভন গোয়েবলস বলেছিলেন, একটা মিথ্যাকে যদি একশবার প্রচার করা হয় তাহলে সেটাই সত্য হিসাবে গৃহীত হয়ে যায়। হেযবুত তওহীদ আন্দোলনের বেলায় এ উক্তিটি সত্য বলে প্রমাণিত হয়েছে। হেযবুত তওহীদ গত বাইশ বছরে নিরলসভাবে জাতির কল্যাণে, জাতির প্রতিটি মানুষের মুক্তির জন্য, প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে যেন এ দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা অপরাজনীতি, সাম্রাজ্যবাদী আগ্রাসন ইত্যাদি দ্বারা কখনো আক্রান্ত না হয় এবং জাতির প্রত্যেকটি মানুষের জীবন নিরাপদ হয়, সমাজে ন্যায়, সুবিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এ আন্দোলনের অনন্যা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই দীর্ঘসময়ে একটিও আইন ভঙ্গ করি নি, একটিও অপরাধমূলক কাজ করি নি। পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো আন্দোলনের উদাহরণ আশা করি কেউ দেখাতে পারবে না।
প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীদের ঘাড়ে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের দায়, শত শত গাড়ি পোড়ানো, হাজার হাজার নির্দোষ মানুষের রক্তে তাদের দু হাত রঞ্জিত।
তারা ব্যস্ত বিদেশে বাড়ি গাড়ি করাতে। বিপরীতক্রমে হেযবুত তওহীদের সদস্যরা তাদের বাড়ি-ঘর, জায়গা জমি, মেয়েদের গহনা, গবাদিপশু পর্যন্ত বিক্রি করে, নিজেদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে জাতির কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। অথচ এই মহান আন্দোলনটিকেই এ পর্যন্ত ব্যাপক অপপ্রচার করে মিথ্যার চাদরে আবৃত করে রাখা হয়েছে। এই অপপ্রচার চালিয়েছে বিশেষত ধর্ম ব্যবসায়ী একটি শ্রেণি এবং ইসলাম বিদ্বেষী গণমাধ্যমকর্মীদের একটি শ্রেণি।
ধর্মব্যবসায়ী শ্রেণিটি তারা হেযবুত তওহীদকে সাধারণ মানুষের সামনে খ্রিষ্টান, ইহুদির দালাল, খ্রিষ্টানদের কাছ থেকে টাকা পায়, কাফের, মুর্তাদ ইত্যাদি নানা রকম মিথ্যা গুজব রটিয়ে দিয়েছে যেন মানুষ হেযবুত তওহীদ সম্পর্কে একটি নেতিবাচক বিভ্রান্তিকর ধারণা নিয়ে থাকে। তাদের হাতে আছে ফতোয়ার অস্ত্র, যে কারওর বিরুদ্ধে ধর্মান্ধ গোষ্ঠীকে উত্তেজিত করে তাদের ঈমানকে ভুল পথে নিয়ে জনরোষ সৃষ্টি করতে ও হামলায় প্ররোচিত করতে তারা পটু। এর ফলে বহু জায়গায় হেযবুত তওহীদ অহেতুক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিন্তু সাধারণ মানুষ অপপ্রচারের জন্য জানতেই পারে নাই যে হেযবুত তওহীদ সত্যই মো’মেন, আল্লাহ রসুলের প্রকৃত ইসলামকে নিয়ে তারা কাজ করছে, তারা ইসলামের প্রকৃত কল্যাণকামী, তারা মুসলমানদের দুনিয়াজোড়া দুর্গতি দুঃখ লাঘবের জন্য হেযবুত তওহীদ কাজ করছে। একজন প্রকৃত মো’মেনের কাজ করছে হেযবুত তওহীদ। এই কথাটা আজ পর্যন্ত এই অপপ্রচারের কারণে জনসম্মুখে বলার সুযোগই পাই নি আমরা।
দ্বিতীয়ত ইসলামবিদ্বেষী একটি মহল যাদের হাতে বন্দী রয়েছে গণমাধ্যমগুলো তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করে গেছে বিগত ২২ বছর। আজকে পাশ্চাত্য দুনিয়ার নেতৃত্বে সমগ্র পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চলছে, সম্মিলিতভাবে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইসলামকে টার্গেট করেছে, মুসলমানকে টার্গেট করেছে। তারা এই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে, মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান কূপমণ্ডূক , মুসলমান সাম্প্রদায়িক, মুসলমান খারাপ। যারা ইসলামের কথা বলবে তাদের সবাইকে পশ্চিমা ভাবাদর্শের এই শ্রেণিটি এক পাল্লায় মাপার নীতি নিয়েছে, এখানে বিচার-বিবেচনার কোনো বালাই নেই, কোনো প্রয়োজন নেই। মানদণ্ড হচ্ছে ইসলাম চায় কিনা, যারা চায় তারাই জঙ্গিবাদী, তারাই মূর্খ, অন্ধ।
অথচ হেযবুত তওহীদ জঙ্গি তো নয়-ই বরং সর্বশক্তিতে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকৃত ইসলামের শিক্ষাগুলো তুলে ধরে মানুষের বিপথগামী ধর্মবিশ্বাসকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামের কথা ঐ ইসলাম বিদ্বেষী শ্রেণিটি তাদের পত্র-পত্রিকায় প্রচার করে না, উল্টো তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা রিপোর্ট পত্রিকায় প্রকাশ করেছ যেখানে তারা এই আন্দোলনকে জঙ্গি, সন্ত্রাসী, নিষিদ্ধ, বিতর্কিত, সন্দেহজনক, উগ্রপন্থী, দেশীয় ও মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি দলের সঙ্গে যোগসাজস আছে ইত্যাদি অপশব্দ ব্যবহার করেছে। যদিও বাংলাদেশে হেযবুত তওহীদ যেভাবে নিজেদের অর্থ ও শ্রমে জঙ্গিবাদের বিরুদ্ধে যে পরিমাণ জনসভা, পথসভা, মিছিল, র‌্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বই-হ্যান্ডবিল প্রচার করেছে তার শতভাগের একভাগও কেউ করে নি। অদ্বিতীয় অসাধারণ নজিরবিহীন এ উদ্যোগকে সেই ইসলামবিদ্বেষী গণমাধ্যমগুলো তাদের বাঁ চোখ দিয়ে দেখতে পায় না। তাদের ডানচোখ তো অন্ধ যে কথা আল্লাহর রসুল বলে গেছেন যে, দাজ্জালের ডান চোখ অন্ধ থাকবে।
প্রশাসনও এই সব অপপ্রচারে প্রভাবিত হয়ে হেযবুত তওহীদকে সীমাহীন হয়রানি করেছে। আজ পর্যন্ত পাঁচ শতাধিক মিথ্যা মামলার বোঝা হেযবুত তওহীদকে টানতে হয়েছে। প্রশাসনের কেউ যদিও বলেন যে আমরা তদন্ত করে দেখেছি হেযবুত তওহীদ জঙ্গি না, সন্ত্রাসী না, খ্রিষ্টানও না তখন ঐ অপপ্রচারকারীরা সুর পাল্টে বলেন, হ্যাঁ, আজ হয়তো জঙ্গি না, তবে কাল তো হতেও পারে, তাই না? এই যে দেখুন, অমুক অমুক দল শুরুতে ভালোই ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঠিকই জঙ্গিপনা শুরু করল। যেহেতু হেযবুত তওহীদও ইসলাম ধর্মের কথা বলে, সুতরাং একটা সময় ঠিকই তারা জঙ্গি হবে।
আজকে আমরা আমাদের প্রিয় দেশবাসিকে স্পষ্ট করে বলতে চাই যে হেযবুত তওহীদকে জানার জন্য বাইশটা বছর কি যথেষ্ট নয়? এই আধুনিক যুগে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থার পক্ষে তাদের গোয়েন্দা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা একটি ছোট আন্দোলনের বিষয়ে সঠিক তথ্য অবহিত হওয়া কি এতটাই দুরূহ? নাকি এটা তাদের ব্যর্থতা? এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে, তথ্য আদান প্রদানের ইলেকট্রনিক গতির যুগে একটি আন্দোলনের মোটিভ, তাদের নীতি, কার্যক্রম বোঝার জন্য, পর্যবেক্ষণ, নিরীক্ষণ করার জন্য প্রায় দুইটি যুগ তারা সময় পেয়েছেন। সময় পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিকরাও। তারপরও কেন তারা অনুমানপ্রসূত কথা বলবেন, কেন এমন মন্তব্য করবেন যা তদন্তে মিথ্যা প্রমাণিত হবে? এ কোন মূর্খতা, এ কোন অযোগ্যতা?
এই বাইশ বছরে আপনারা নিশ্চয়ই হেযবুত তওহীদের হাজার হাজার জনসচেনতামূলক অনুষ্ঠান দেখেছেন, হাজার হাজার বক্তব্য দেখেছেন, বই পড়েছেন। সেখানে কোনো একটা শব্দও আপনারা কি পেয়েছেন হেযবুত তওহীদ ইসলাম বিরোধী। একটি শব্দও কি পেয়েছেন যে হেযবুত তওহীদ জঙ্গিবাদকে অনুমোদন করছে? কেউ দেখাতে পারবেন না। প্রকৃত সত্য হলো হেযবুত তওহীদ প্রকৃত মোমেন হওয়ার চেষ্টা করছে, ইসলামের প্রকৃত রূপ তুলে ধরছে। এটি প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত মানবতাবাদী প্রকৃত পক্ষে মানুষের কথা কল্যাণকামী একটা আন্দোলন।
আমরা যাখন দেশজুড়ে জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মবিশ্বাসের অপপ্রয়োগের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে গণমানুষের সঙ্গে লক্ষাধিক অনুষ্ঠান করেছি মানুষ ধীরে ধীরে আমাদের বিষয়ে জানতে পারছে। সত্য প্রকাশিত হওয়ার অর্থই মিথ্যা কেটে যাওয়া। তাই অপপ্রচারের মেঘও কেটে যাচ্ছে ক্রমেই। মানুষ আমাদের সঙ্গে ঐকমত্য পোষণ করছে। তবু এখনও যারা আমাদের বিষয়ে নেতিবাচক ধারণা নিয়ে বসে আছে, তাদেরকে অনুরোধ করব আপনার অনর্থক সন্দেহ না করে আমাদের সঙ্গে মিশুন, আমাদের বই পড়–ন, কার্যক্রম দেখুন। এ পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ কর্তপক্ষ থেকে নিম্নস্তর পর্যন্ত শত শত তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলোও প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে এই প্রতিদেবন জমা দিয়েছে যে হেযবুত তওহীদের কোনো জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী, নাশকতামূলক, ধর্মবিরোধী কোনো কার্যক্রম তারা খুঁজে পায় নি। অর্থাৎ হেযবুত তওহীদ নির্দোষ, নিরপরাধ। এত আদালতের প্রতিবেদন, এত জনসমর্থন, এত নৈতিকতার উপর দণ্ডায়মান আন্দোলন দ্বিতীয়টি আর নেই। কাজেই কেউ যেন আর হেযবুত তওহীদ সম্পর্কে কোনো রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে না পারে আমরা সর্বসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকার জন্য অনুরোধ করছি।
লেখক: সাধারন সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর