প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই

জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই

২২ মে ২০১৫ ০৪:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটি জাতির প্রধান শক্তিই হলো ঐক্য। ঐক্যহীন জাতি ধনে, বলে যতই শক্তিশালী হোক কোনো বড় কাজে সফল হওয়া সম্ভব নয়। ১৯৭১ সালে আমরা ছিলাম সাড়ে সাত কোটি। পশ্চিম পাকিস্তানের অন্যায়-অবিচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের শক্তি বলতেই ছিল এই সাড়ে সাত কোটি জনতা। তবে যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, যে যেভাবেই তাফসির করুক না কেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতি সেদিন ছিল ঐক্যবদ্ধ, এতে কারও দ্বিমত নেই। এই ঐক্যই আমাদের বিজয়ী করেছিল। আমরা পাকিস্তানি শাসন-শোষণ থেকে নিস্তার পেয়েছিলাম। কিন্তু বিজয়ের কিছুকাল পরেই আমরা আমাদের প্রধান শক্তি তথা ‘ঐক্য’কে ধরে রাখতে ব্যর্থ হই। বিভিন্ন মত-পথ, দল-উপদলে বিভক্ত হয়ে পড়ি। সৃষ্টি হয় বিবিধ প্রকারের ধর্মীয় কোন্দল, দাঙ্গা-হাঙ্গামা। বাঙালি জাতির এই যে অধঃপতন, এর জন্য দায়ী মূলত দু’টি শ্রেণি। এক, পশ্চিমা পরাশক্তি; দুই, ধর্মের ধারক-বাহক সেজে থাকা ধর্মব্যবসায়ী শ্রেণি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই উভয় শ্রেণির ষড়যন্ত্র ও স্বার্থ উদ্ধারের ঘৃণিত অপচেষ্টায় এক কালের ঐক্যবদ্ধ এই জাতিতে আজ বিরাজ করছে শত শত মত-পথ-রাজনৈতিক দল, উপদল ও মাজহাব, ফেরকা। প্রতিনিয়তই এক দল বা এক মতের অনুসারীরা অন্য দল-মতের অনুসারীদের উপর শত্র“রূপ ধারণ করে আক্রমণ চালাচ্ছে, ভ্রাতৃঘাতী নৃশংসতার পরিচয় দিচ্ছে। একটি জাতির জন্য এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না।
আজ আমরা ষোল কোটি। বিশাল শক্তির আধার। কিন্তু তবুও আমাদের দিন দিন কেবল অধোগতিই প্রাপ্ত হচ্ছে। এত প্রচেষ্টা, এত প্রচার-প্রচারণা, কিছুতেই কিছু হচ্ছে না। তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠার মতো সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। বিভিন্ন পরিসংখ্যান, অনুসন্ধান ও প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, আমাদের জাতীয় উন্নতির পেছনে প্রধান অন্তরায় হলো ‘অনৈক্য’, বিশেষ করে রাজনৈতিক ও ধর্মীয় অনৈক্য। গত বছরেই আমরা এর উৎকৃষ্ট প্রমাণ পেয়েছি। রাজনৈতিক অনৈক্য একটি জাতিকে কতটা নিরূপায় করে দিতে পারে, জাতির উন্নতির রাশ টেনে ধরে রাখতে পারে তার বাস্তব দৃষ্টান্ত রচিত হয়েছে গত বছর ব্যাপী। কাজেই এখন আমাদের একমাত্র করণীয় হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আমরা যদি যাবতীয় অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারি, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারি, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, হানাহানি, রক্তারক্তির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয় যখন আমরা এই বাঙালি জাতিই পরিণত হব পৃথিবীর অপ্রতিরোধ্য পরাশক্তিতে। মনে হতে পারে আমাদের এই ছোট্ট দেশ কীভাবে পৃথিবীর পরাশক্তি হবে? এর উত্তরে প্রথমেই বলব- ঐক্যবদ্ধ সুশৃঙ্খল জাতিমাত্রই পরাশক্তি। ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা তো দূরের কথা, সে জাতির সামান্য পরিমাণ ক্ষতিসাধনও কেউ করতে পারে না। তবে তার জন্য অবশ্যই একটি ইস্পাত কঠিন নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হতে হবে।
আমাদের প্রাকৃতিক সম্পদ মোটেও অপ্রতুল নয়। পৃথিবীর বহু বড় বড় শক্তিধর দেশ রয়েছে যাদের তুলনায় আমাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণ অনেক বেশি। কিন্তু দুঃখজনক বিষয় হল, আমরা এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না। আমাদের দেশে যতজন কর্মক্ষম মানুষ আছে, পৃথিবীর বহু দেশ রয়েছে যে দেশের মোট জনসংখ্যাও তার চেয়ে কম। আমরা এই বিরাট লোকবলকে উপযুক্ত কাজে লাগাতে পারি। জনশক্তিকে শুধুই জনসংখ্যা বিবেচনা করে তাদেরকে একত্রিত করে একসাথে গান গেয়ে গিনেচ বুকে নাম লেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হবে তখন, যখন জনগণকে ঐক্যবদ্ধ করে জনশক্তিতে রূপান্তরিত করা হবে। কর্মক্ষম শক্তি অনেক বড় শক্তি। এ শক্তির বিস্ফোরণ হবার জন্য ঐক্যই যথেষ্ট। কাজেই আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। পশ্চিমা ষড়যন্ত্রের পথ রুদ্ধ করি এবং ধর্মব্যবসায়ীদের ধর্মবাণিজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যার কথায়, কাজে ঐক্য নষ্ট হয় তাকে প্রতিরোধ করি। দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি।
এ ক্ষেত্রে রাজনীতিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে দেখা যায়, এক নেতা মঞ্চে উঠেই আরেক নেতাকে গালাগালি করেন- এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীর যুগ যুগান্তরের পরম্পরা এই যে, রাজার ধর্মই প্রজা অনুসরণ করে। রাজধর্মের ওপর নির্ভর করে প্রজার শান্তি-অশান্তি। কাজেই রাজনীতিকদেরকেই আগে ঐক্যের জয়গান গাইতে হবে, পারস্পরিক হিংসা-বিদ্বেষের সমাধি রচনা করতে হবে। তবেই জনসাধারণ ঐক্যের প্রতি আকৃষ্ট হবে, নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে। সমাজে নেমে আসবে শান্তির ঝর্ণাধারা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!

মেসির বিদায়ে বাংলাদেশের তারকাদের আবেগঘন পোস্ট!
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল? এবার মুখ খুললেন মেসি!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরেন…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’!
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয়…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!

ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ!
ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানো…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়