প্রচ্ছদ    রাজনীতি   ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা

৩ নভেম্বর ২০২৫ ০১:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোর কিছু শরিকদের ছাড়বে দলটি। এছাড়া কিছু আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা থাকায় তা স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।

আরও পড়ুন

বিএনপি মনে করে, চলতি বছরেই জাতীয় নির্বাচন ‘অত্যন্ত জরুরি’

বিএনপি মনে করে, চলতি বছরেই জাতীয় নির্বাচন ‘অত্যন্ত জরুরি’

বিএনপি মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আব্দুল মঈন খান নরসিংদী-৩, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে লড়বেন।

এছাড়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে আমানুল্লাহ আমান ঢাকা-২, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর-৩, ইশরাক হোসেন ঢাকা-৬, এহসানুল হক মিলন চাঁদপুর-১, ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪, খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১, তাহসিনা রুশদীর লুনা সিলেট-২, নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন।

এবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই প্রার্থী করেছে বিএনপি। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে।

তালিকা অনুযায়ী রংপুর বিভাগে তালিকা অনুযায়ী- পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ আসনে মোঃ জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর-১ আসনে মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনে মোঃ সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ আসনে মোঃ আক্তারুজ্জামান মিয়াঁ, দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, নীলফামারী-২ আসনে এ এইচ মোঃ সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ আসনে মোঃ আব্দুল গফুর সরকার, লালমনিরহাট-১ আসনে মোঃ হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু, রংপুর-১ আসনে মোঃ মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে মোঃ সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে মোঃ গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে মোঃ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-১ আসনে সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২ আসনে মোঃ সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনে মোঃ আজিজুর রহমান, গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ আসনে মোঃ আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ আসনে মোহাম্মদ শামীম কায়সার এবং গাইবান্ধা-৫ আসনে মোঃ ফারুক আলম সরকার।

রাজশাহী বিভাগে প্রার্থীরা হলেন- জয়পুরহাট-১ আসনে মোঃ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে আব্দুল বারী, বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোঃ মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনে তারেক রহমান, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোঃ সাজাহান মিয়াঁ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোঃ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোঃ হারুনর রশিদ, নওগাঁ-১ আসনে মোঃ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনে মোঃ সামসুজোহা খান, নওগাঁ- ৩ আসনে মোঃ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনে শেখ মোঃ রেজাউল ইসলাম, রাজশাহী-১ আসনে মোঃ শরীফ উদ্দীন, রাজশাহী-২ আসনে মোঃ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে ডি.এম.ডি. জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনে মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আসনে মোঃ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ আসনে এম এ মুহিত, পাবনা-২ আসনে এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনে মোঃ হাসান জাফির তুহিন, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ আসনে মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।

খুলনা বিভাগে প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আসনে মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনে মোঃ আমজাদ হোসেন, কুষ্টিয়া-১ আসনে রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২ আসনে রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ আসনে মোঃ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চুয়াডাঙ্গা-১ আসনে মোঃ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান, যশোর-১ আসনে মোঃ মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আসনে মোছাঃ সাবিরা সুলতানা, যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে টি.এস. আইয়ুব, যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম, মাগুরা-১ আসনে মোঃ মনোয়ার হোসেন, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী, নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ আসনে মোঃ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ আসনে মোঃ মনিরুজ্জামান।

বরিশাল বিভাগে প্রার্থীরা হলেন- বরগুনা-১ আসনে মোঃ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ আসনে এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ আসনে এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১ আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ আসনে মোঃ হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪ আসনে মোঃ নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ আসনে মোঃ রাজীব আহসান, বরিশাল-৫ আসনে মোঃ মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-৩ আসনে মোঃ রুহুল আমিন দুলাল।

ময়মনসিংহ বিভাগে প্রার্থীরা হলেন- জামালপুর-১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ আসনে এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনে মোঃ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনে মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনে শাহ মোঃ ওয়ারেস আলী মামুন, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, শেরপুর-২ আসনে মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনে মোঃ মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২ আসনে মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ আসনে এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, ময়মনসিংহ-৫ আসনে মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনে মোঃ আখতারুল আলম, ময়মনসিংহ-৭ আসনে ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১১ আসনে ফকর উদ্দিন আহমেদ, নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনে মোঃ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ আসনে মোঃ লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা-৫ আসনে মোঃ আবু তাহের তালুকদার।

ঢাকা বিভাগে প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-২ আসনে এডভোকেট মোঃ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে ডঃ ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে মোঃ ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৬ আসনে মোঃ শরীফুল আলম, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খাঁন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মোঃ আবদুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনে মিজানুর রহমান সিনহা, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী, ঢাকা-৬ আসনে ইসরাক হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে মোঃ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৯ আসনে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন, নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আসনে ডঃ আব্দুল মঈন খান, নরসিংদী-৪ আসনে সরদার মোঃ সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ আসনে ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে মোঃ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে মোঃ মাসুদুজ্জামান, রাজবাড়ী-১ আসনে আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম, ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনে শহীदुल ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ আসনে মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা, গোপালগঞ্জ-২ আসনে ডাঃ কে এম বাবর আলী, গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী, মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা, মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনে সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনে মোঃ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-৩ আসনে মিয়াঁ নুরুদ্দিন আহমেদ অপু, টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ আসনে আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ আসনে এসএম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ আসনে মোঃ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ আসনে মোঃ রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আজম খান।

সিলেট বিভাগে প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়সর আমমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন, সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ আসনে মোছাঃ তাহসিনা রুশদীর, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ আসনে এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে মোঃ মজিবর রহমান চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-২ আসনে আলহাজ্ব মোঃ জি কে গউস এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল।

চট্টগ্রাম বিভাগে প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোঃ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মোঃ আব্দুল মান্নান, কুমিল্লা-১ আসনে ডঃ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ আসনে মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা-৬ আসনে মোঃ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ আসনে জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ আসনে মোঃ আবুল কালাম, কুমিল্লা-১০ আসনে মোঃ আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা-১১ আসনে মোঃ কামরুল হুদা, চাঁদপুর-১ আসনে আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে মোঃ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ আসনে মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর-৫ আসনে মোঃ মমিনুল হক, ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-১ আসনে এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী-২ আসনে জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ আসনে মোঃ বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মোঃ শাহজাহান, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ মাহবুবের রহমান শামীম, লক্ষ্মীপুর-২ আসনে মোঃ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনে মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-৪ আসনে নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আসনে আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটি আসনে দীপেন দেওয়ান এবং বান্দরবান আসনে সাচিং প্রু।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের…
 ২৩ মে ২০২৬    ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৯ জনে…
 ২২ মে ২০২৬    জাতীয়

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস
২০২৩ সালের পর এখন পর্যন্ত, গাজায় প্রায় ১ লক্ষ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশাই শিশু ও নারী। আহত হয়েছে দেড় লাখের অধিক ফিলিস্তিনি। গাজার প্রায়…
 ২২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির
খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি…
 ২১ মে ২০২৬    জাতীয়