প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   খলিফা ওমর (রা.) এর দু’টো...

খলিফা ওমর (রা.) এর দু’টো চিঠি

৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খলিফা ওমরের (রা.) সময় আলা ইবনে হাজরামী (রা.) বিভিন্ন এলাকায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব পালনের নিমিত্তে খলিফার নির্দেশে তাঁকে অনেকবার অঞ্চল পরিবর্তন করতে হয়েছে। এমনই দুটো নির্দেশমূলক চিঠি এখানে উল্লেখ করা হলো।

প্রথম চিঠি: আলা ইবনে হাযরামী (রা.)- এর প্রতি
প্রাচীন লেখকদের মাঝে শুধুমাত্র ইবন সা’আদ এ চিঠিটির উল্লেখ করেছেন। পরবর্তীদের মাঝে কেবলমাত্র আলী আল-মুত্তাকী বুরহানপুরী ইবন সা’আদের উদ্ধৃতিতে কানযুল উম্মালে এটির উল্লেখ করেছেন। এর বর্ণনাকারী হিসেবে ইমাম শা’বীর নাম উল্লেখ করা হয়। তাঁর মতে আলা (রা.) এর ইন্তেকাল হয়েছে ১৪ হিজরিতে। তবে অন্যান্য ঐতিহাসিক, যেমন সাইফ ইবন ওমর বলেছেন, এর কয়েক বছর পর পর্যন্তও তিনি জীবিত ছিলেন। কেউ কেউ তাঁর মৃত্যুর সন ২১ হি. বলে উল্লেখ করেছেন।

এ চিঠি আলা (রা.) এর কাছে বাহরাইনের গভর্নর থাকাকালে পৌঁছেছিল। আবু বকর (রা.) এর আমলে বাহরাইনের ধর্মান্তর বিদ্রোহ তিনিই দমন করে ছিলেন এবং তখন থেকেই তিনিই প্রধান শাসনকর্তা ছিলেন। যা হোক, ওমর (রা.) লিখেছিলেন:
“বসরায় উতবা ইবন গায্ওয়ানের কাছে চলে যাও। আমি তার স্থলে তোমাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছি। মনে রেখো, তুমি এমন এক ব্যক্তির কাছে যাচ্ছ যিনি মুহাজিরিনে আওওয়ালিনের অন্যতম। যাঁর সম্পর্কে আল্লাহ পূর্বাহ্নেই শুভ পরিণামের শুভ সংবাদ দিয়ে রেখেছেন। আমি তাঁকে এজন্য বদলি করছি না যে, তাঁর মাঝে দিয়ানতদারী, সত্যের ব্যাপারে কঠোরতা ও সাহসিকতার অভাব রয়েছে। বরং আমার ধারণা যে, বসরা যুদ্ধক্ষেত্রে তাঁর চেয়ে তুমি বেশি ভালো হবে এবং তুমিই বেশি কাজে আসবে। অতএব উতবার অধিকার ও সম্মানের প্রতি লক্ষ রেখো। তোমার পূর্বে আমি আর একজনকে গভর্নর নিযুক্ত করেছিলাম। কিন্তু বসরা পৌঁছার পূর্বেই তাঁর মৃত্যু ঘটে। আল্লাহর ইচ্ছা যদি তুমি সেখানের ক্ষমতাসীন হতে পার, তাহলে তো হলোই। আর যদি তিনি উতবাকেই বহাল রাখতে ইচ্ছা করেন তাহলে ক্ষমতাসীন সেই থাকবে। কেননা, সব ব্যাপারের এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনেরই রয়েছে। জেনে রাখো, আল্লাহর হুকুম কী হবে তা আঁচ করা যায় না। তবে হুকুমের সংরক্ষণ সে-ই করেছে বলে ধরা হবে, যে আল্লাহর নির্দেশের বাস্তবায়ন করেছে। সেই মহান সত্তার প্রতি তোমার দৃষ্টিকে নিবদ্ধ রাখ, যাঁর সন্তুষ্টি কামনার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমার সকল শ্রম ও পরিশ্রম হবে তাঁরই জন্য; তাঁকে ছাড়া অন্য কিছুতে মন লাগিও না। দুনিয়া নিঃসন্দেহে ক্ষণস্থায়ী ও ভঙ্গুর, আর আখিরাত চিরস্থায়ী এবং অক্ষয়। অতএব এমন বস্তু, যার কল্যাণ ও পরিণাম অস্থায়ী, তা যেন তোমাদেরকে এমন বস্তু থেকে গাফেল না করে দেয়, যার পরিণাম ও কল্যাণ চিরস্থায়ী।
আল্লাহর কাছে সাহায্য চাও, যেন তোমার পক্ষ থেকে এরূপ কাজ না হয় যাতে তিনি নারাজ হয়ে যান। নিঃসন্দেহে আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে জ্ঞান ও হিকমত দান করে থাকেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাদেরকে ও আমাদেরকে তাঁর আনুগত্যের তাওফিক দান করেন এবং আযাব থেকে বাঁচিয়ে রাখেন।” (শা’বী বর্ণিত, তাবাকাত ইবন সা’আদ, ৪:৭৮; কানযুল উম্মাল, ৩:১৪৯)

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

দ্বিতীয় চিঠি: আলা ইবন হাযরামী (রা.)- এর প্রতি
নাসিখুত তাওয়ারিখ-এ আলা (রা.) কর্তৃক ফারিস আক্রমণ ১৯ হিজরিতে হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তখন বসরার গভর্নর ছিলেন আবু মুসা আশ’আরী। কিন্তু সাইফ ইবনে ওমর থেকে ১৭ হিজরির ঘটনা বলে উল্লেখ করেছেন। তার মতানুসারে তখন বসরার গর্ভনর ছিলেন উতবা (রা.)। ঘটনার বিবরণের মাঝেও দুজনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এই যে ‘নাসিখুত তাওয়ারিখ’ এর মতে আক্রমণকারীদের জাহাজ ফারিসবাসীরা জ্বালায়নি বরং সামুদ্রিক তুফানে তা বিনষ্ট হয়ে গিয়েছিল। যা হোক ওমর (রা.) লিখেছিলেন:
“আল্লাহ তা’আলা শাসকদের এজন্যই ক্ষমতা দেন যে সাধারণ মানুষ যেন তাদের আনুগত্য করে। কেননা আনুগত্যের অভাবে নিরাপত্তাহীনতা ও সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তুমি আমার অনুমতি ব্যতিরেকে একটি বাহিনী তৈরি করেছ, আর তাদের নিয়ে ফারিস আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ। আমি বসরার গভর্নরকে তোমার সহায়তার জন্য একটি বাহিনী প্রেরণ করতে লিখে দিয়েছি। বর্তমানে তুমি গভর্নর নও। আর তোমাকে বাহরাইনও যেতে হবে না। তুমি অবিলম্বে সা’আদ ইবনে আবী ওয়াক্কাসের কাছে চলে যাও। যদি আমি জানতাম যে, তার অধীনস্থতার চেয়েও তোমার কাছে অপছন্দনীয় কিছু আছে তাহলে তোমাকে তাই করার নির্দেশ দিতাম। (সূত্র: নাসিখুত তাওয়ারিখ, ৪ঃ৩৬৮)

[সংগ্রহ: শাকিলা আলম, খুরশিদ আহমদ ফারিক বিরচিত ওমর (রা.)-এর সরকারী পত্রাবলি বই থেকে]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক